AJ It

AJ It We provide boost related online service. Customer satisfaction is our main goal

ইনশাআল্লাহ নরসিংদী বাসীর জন্য আমরা "আমাদের ছাদ বাগান" পেইজ অংশ গ্রহণ করেছি "বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা ২০২৫ " এ, যেহেত...
21/07/2025

ইনশাআল্লাহ নরসিংদী বাসীর জন্য আমরা "আমাদের ছাদ বাগান" পেইজ অংশ গ্রহণ করেছি
"বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা ২০২৫ " এ,

যেহেতু আমি একজন গ্রাফিক্স ডিজাইনার, তাই নিজের স্টলের বেনার ডিজাইন ত নিজেই করব😉😊

সবাইকে আমন্ত্রণ রইল, আসবেন পছন্দের গাছ সংগ্রহ করবেন, নিজের যতটুকু সামর্থ্য ততটুকুতে সবুজ ছড়িয়ে দিবেন💚💚

সবুজেই নিশ্বাস,
সবুজেই বাস.

04/05/2025
Work...
21/09/2024

Work...

11/09/2024

"খেলার মাঠে মেলা নয়"

এই স্লোগান টা দিয়ে নরসিংদী জেলার কিছু স্বেচ্ছাসেবক ভাইয়েরা পোস্ট দিচ্ছেন। সেসব ভাইদের কাছে আমার একটা প্রশ্ন এই মেলার দ্বারা আপনারা কি আদৌ কোন ধরনের ক্ষতির সম্মুখীন হয়েছেন ❓

গত দেড় বছর ধরে নরসিংদী জেলার নারী উদ্যোক্তাদের মেলা গ্রুপ এই সাপ্তাহিক একদিন মেলার আয়োজন করে আসতেছে কতৃপক্ষের অনুমতিক্রমে। বেশ কয়েক মাস সময় দেওয়ার পরে এখন মেলার পরিবেশ বেশ জমজমাট হয়,বিক্রিও ভালো হয়, উদ্যোক্তারা উপকৃত হয়।

নরসিংদী জেলার ৭ উপজেলা সহ আশেপাশে জেলার অসংখ্য নারীরা এই সাপ্তাহিক মেলায় অংশ গ্রহণ করে এবং অনেকেই তাদের সংসার চালায়। এই মেলা থেকে তারা উপকৃত হচ্ছে। তাহলে দেড় বছর পরে স্বেচ্ছাসেবক ভাইয়ের এমন স্লোগান কেন❓

মেলা শুরুর পূর্বে পৌরপার্কের দৃশ্য কেমন ছিল তা আমরা সবাই অবগত আছি- আরশিনগরের সাইডে এবং সরকারি কলেজের দিকে ঘুরতে হাতে গোনা কয়েকটি চা স্টল এবং ২/৩ টা ফুচকার দোকান ছাড়া কিছুই ছিল না। আর পুরো দিন কিছু ছেলে-মেয়ে আড্ডা দিত। আর মাগরিবের পরে ছেলেরা চায়ের আড্ডা হয়।

কিন্তু বড় এই পুরো মাঠের ৪ ভাগের ১ ভাগে হয় সাপ্তাহিক এই পণ্য প্রদর্শনী মেলা। আর মেলাকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের হকাররা সেদিন সুযোগ নিয়েছে অস্থায়ী দোকানের। তারপরেও শিশুদের পর্যাপ্ত পরিমাণে জায়গা থাকে মাঠে খেলাধুলা করার জন্য। তাহলে কেন এই স্লোগান ❓

এটা পুরো শহরের প্রাণকেন্দ্র, এখানে মেলা জমে তাই এই জায়গায় মেলাটা করা হয়।

মেলা বন্ধের যৌক্তিক কিছু কারণ থাকলে আপনারা কতৃপক্ষের কাছে আবেদন করবেন, উনারা বিষয় টা নিয়ন্ত্রণ করবেন। আপনারা নারীদের ছোট করে পোস্ট করছেন কেন❓সরাসরি মেলায় এসে বাধা প্রদান করছেন কেন❓ ব্যক্তিগত শত্রুতার পর্যায় চলে যাচ্ছে কেন❓ থাকুক না কর্মক্ষেত্র গুলো স্বচ্ছ,সুন্দর, স্বাভাবিক।

স্বেচ্ছাসেবকদের কাজ নিশ্চয়ই মানুষের কল্যাণের জন্য কাজ করা কিন্তু মেলা বন্ধ হলে শত শত নারীদের রিজিকের ক্ষতি হয়ে দাঁড়াবে। এই দায়ভার কে নিবে❓

অনেক নারীরা শুধুমাত্র এই সাপ্তাহিক মেলাকে কেন্দ্র করে ব্যবসা করছে তাদের অবস্থা কি হবে? আশা করছি স্বেচ্ছাসেবক হিসেবে মানুষের উপকার হয় এমন কিছুই করবেন, স্বাধীন দেশের মানুষ হিসেবে এটাই প্রত্যাশা করছি।

Address

Narsingdi
1600

Website

Alerts

Be the first to know and let us send you an email when AJ It posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share