The Coder City

The Coder City Modern Software Solutions for Modern Businesses. For Details Call Now: +8809639154077

Happy New Year 2021
31/12/2020

Happy New Year 2021

Elementor নিয়ে বলার মতো বেশি কিছু খুজে পাচ্ছি না ;) কারন ভিডিওতেই সব বলে দিয়েছি  :D  আসা করি Bangla Elementor Series T...
26/12/2020

Elementor নিয়ে বলার মতো বেশি কিছু খুজে পাচ্ছি না ;) কারন ভিডিওতেই সব বলে দিয়েছি :D আসা করি Bangla Elementor Series Tutorial গুলি আপনাদের জন্য অনেক হেল্পফুল হবে।

বর্তমানে যে কয়টি পেজ বিল্ডার রয়েছে তার মধ্যে Elementor Page builder টি আমার কাছে সব চেয়ে পছন্দের। এবং বলতে পারেন প্রায় সব ধরনের ওয়েবসাইট আপনি এই Page Builder দিয়েই তৈরি করতে পারবেন।

Elementor নিয়ে আমাদের এই সিরিজ টিউটোরিয়াল গুলি শেষ করলে আসাকরি আপনাদের Elementor নিয়ে আর কোন সমস্যা থাকবে না।

এই ব্যসিক ভিডিও গুলি শেষ করার পরেই আমরা আরও কিছু এডভান্স এবং হেল্পফুল ভিডিও নিয়ে আসবো আপনাদের জন্য।

👉 যেকনো সমস্যায় আপনি আমাদের ফেসবুক গ্রুপে মেসেজ করে হ্লেপ নিতে পারেন। আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে আমাদের সাথেই থাকুন|

👉 Our Website: https://www.thecodercity.com

👉 page: https://www.facebook.com/thecodercity

👉 Facebook Group: https://www.facebook.com/groups/thecodercity247

Elementor Introduction | Elementor Bangla Series TutorialsElementor নিয়ে বলার মতো বেশি কিছু খুজে পাচ্ছি না ;) কারন ভিডিওতেই সব বলে দিয়েছি :D আসা করি Bang...

এই ভিডিওতে মুলত আমি আমাদের এই নতুন ইউটিউব চ্যানেল সম্পর্কে কিছু কথা বলেছি। এবং পরবর্তীতে কি ধরনের কন্টেন্ট এই চ্যানেল থে...
26/12/2020

এই ভিডিওতে মুলত আমি আমাদের এই নতুন ইউটিউব চ্যানেল সম্পর্কে কিছু কথা বলেছি। এবং পরবর্তীতে কি ধরনের কন্টেন্ট এই চ্যানেল থেকে আপনারা পেতে চলেছেন সেই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করেছি।

বিস্তারিত জানার জন্য ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখবেন। আসা করি ভিডিওটি আপনার ভালো লাগবে।

আর এটা যেহেতু আমাদের প্রথম ভিডিও। সে জন্য ভিডিওটি কেমন হয়েছে সেটা অবশ্যই কমেন্টস বক্সে জানাতে ভুলবেন না।

আমাদের নতুন এই চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।
সবাই অনেক ধন্যবাদ।

👉 যেকনো সমস্যায় আপনি আমাদের ফেসবুক গ্রুপে মেসেজ করে হ্লেপ নিতে পারেন। আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে আমাদের সাথেই থাকুন|

👉 Our Website: https://www.thecodercity.com

👉 page: https://www.facebook.com/thecodercity

👉 Facebook Group: https://www.facebook.com/groups/thecodercity247

এই ভিডিওতে মুলত আমি আমাদের এই নতুন ইউটিউব চ্যানেল সম্পর্কে কিছু কথা বলেছি। এবং পরবর্তীতে কি ধরনের কন্টেন্ট এই চ্.....

ওয়েব ডিজাইন কি?ওয়েব ডিজাইন মানে হচ্ছে একটা ওয়েবসাইট দেখতে কেমন হবে বা এর সাধারন রূপ কেমন হবে তা নির্ধারণ করা। ওয়েব ডিজাই...
25/12/2020

ওয়েব ডিজাইন কি?

ওয়েব ডিজাইন মানে হচ্ছে একটা ওয়েবসাইট দেখতে কেমন হবে বা এর সাধারন রূপ কেমন হবে তা নির্ধারণ করা। ওয়েব ডিজাইনার হিসেবে আপনার কাজ হবে একটা পূর্ণাঙ্গ ওয়েব সাইটের টেম্পলেট বানানো। যেমন ধরুন এটার লেয়াউট কেমন হবে। হেডারে কোথায় মেনু থাকবে, সাইডবার হবে কিনা, ইমেজগুলো কিভাবে প্রদর্শন করবে ইত্যাদি। ভিন্ন ভাবে বলতে গেলে ওয়েবসাইটের তথ্য কি হবে এবং কোথায় জমা থাকবে এগুলো চিন্তা না করে, তথ্যগুলো কিভাবে দেখানো হবে সেটা নির্ধারণ করাই হচ্ছে ওয়েব ডিজাইনার এর কাজ। আর এই ডিজাইন নির্ধারণ করতে ব্যাবহার করতে হবে কিছু প্রোগ্রামিং, স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ এবং মার্কআপ ল্যাঙ্গুয়েজ।

Html,css না wordpress: কোনটা শিখব?ইদানিং অনেকেই আমাকে অনেক রকম প্রশ্ন করেছেন। চেষ্টা করবো সেগুলোর উত্তর দেওয়ার।তার আগে আ...
25/12/2020

Html,css না wordpress: কোনটা শিখব?
ইদানিং অনেকেই আমাকে অনেক রকম প্রশ্ন করেছেন। চেষ্টা করবো সেগুলোর উত্তর দেওয়ার।
তার আগে আমার পরিচয় দিয়ে নেই। আমি একজন ওয়েব ডেভেলপার। অনলাইন এ ওয়েব ডেভেলপার হিসেবে কাজ করছি। বেশি ব্যক্তিগত কথা বললে বলবেন পার্সোনাল বায়োগ্র্যাফি বলতেছি। তাই আসল টপিক এ চলে যাচ্ছি।
অনেকের মনেই প্রশ্ন থাকে html,css শিখবো নাকি wordpress শিখবো। এর কারন ও আছে। আমরা যারা একটু অভিজ্ঞ ব্যক্তিরা আছি বিশেষ করে পরিচিত বড় ভাই তাদের কাছে যদি কেউ জিজ্ঞেস করে ভাই আমি আসলে নিজে কিছু করতে চাচ্ছিলাম তাই ভাবছিলাম ফ্রিল্যান্সিং করবো। এর জন্য কোনটা শিখলে ভালো হয়। এখন ওই বড় ভাই যদি ওয়েব এ কাজ করে সে স্বাভাবিক ভাবেই কোন কিছু চিন্তা না করেই বলবে তুমি ওয়েব এ কাজ শিখো। এর দু এক দিন পর যখন ওই ছোট ভাই জিজ্ঞেস করবে যে ভাই ওয়েব এই কাজ শিখতে চাচ্ছি কিন্ত বুঝতে পারছিনা কোনটা শিখবো। তখন সে আবার বলবে html, css শিখো। আর সে যদি Wordpress এ কাজ করে তবে সে স্বাভাবিক ভাবেই Wordpress এর কথা বলবে।এখন সে যেহেতু এই ব্যাপার গুলো জানে তাই স্বাভাবিক ভাবেই বলবে এগুলো খুবই সোজা। এখন সোজা ব্যাপার তা বুঝানোর জন্য সে বলবে এগুলো দুই তিন মাসেই শিখতে পারবে। যার ফল স্বরূপ যে শিখতে চাচ্ছে তার মধ্যে একটা হিসাব চলে আসবে যে আমি দুই মাসেই বা তিন মাসেই শিখতে পারবো। এখন সে যদি তা না পারে তবে কনফিডেন্স হারাবে। এটা হলো একটা সমস্যা।
এখন আসি আসল কথায় যে কোনটা শিখবো? আর আসলেই কি সহজ কিনা? সহজ কিনা সে হিসেবে পরে আসছি। প্রথমে বলছি কোনটা শিখবো? Html, css আসলে কোন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না। এগুলো বলতে পারেন কোড। আর পৃথিবীর সব ওয়েবসাইটেই html, css পাবেন। তাই এটা শিখা টা অবশ্যই জরুরী। এবং আপনি wordpress দিয়ে সাইট বানালে সেখানেও html, css লাগবে তাই আপনাকে অবশ্যই html, css শিখতে হবে। এখন এরপর আপনি wordpress এও যেতে পারেন। আবার চাইলে html, css এ এক্সপার্ট হয়ে সাথে js (JavaScript) শিখে নিয়ে ফ্রন্ট এন্ড এ কাজ করতে পারেন। যে ক্ষেত্রেই যান না কেন html, css অবশ্যই লাগবে তাই আমার মতে এটা প্রথমে সবার ই শেখা উচিত। এখন আসি সময় কতদিন লাগবে। সময় কতদিন লাগবে সেটা সম্পুর্ন আপনার উপর নির্ভর করছে। কিন্তু আপনি যদি প্রতিদিন ৩০মিনিট থেকে ১ ঘন্টা করে সময় দেন তবে html, css বেসিক শিখতে ১মাস আর এডভান্স শিখতে ১.৫-২ মাসের বেশি কখনই লাগার কথা না।

‘কিনে নাও নয়তো ধ্বংস করে দাও’ নীতিতে ফেসবুকসামাজিক যোগাযোগ মাধ্যম জায়ান্ট ফেসবুকের বিরুদ্ধে অন্যায়ভাবে প্রতিদ্বন্দ্বী প্...
21/12/2020

‘কিনে নাও নয়তো ধ্বংস করে দাও’ নীতিতে ফেসবুক

সামাজিক যোগাযোগ মাধ্যম জায়ান্ট ফেসবুকের বিরুদ্ধে অন্যায়ভাবে প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠানকে অধিগ্রহণের অভিযোগ উঠেছে। নিউইয়র্কের অ্যাটর্নি জেনারেল লেটিটিয়া জেমস ফেসবুকের বিরুদ্ধে এমনই অভিযোগ তুলে ধরেছেন।

অভিযোগে বলা হচ্ছে, ‘কিনে নাও, নয়তো ধ্বংস করে দাও’ নীতিতে অবলম্বন করছে ফেসবুক। যেসব প্রতিষ্ঠান ফেসবুকের প্রতিদ্বন্দ্বী হয়ে উঠতে পারে, সেগুলোকে অন্যায়ভাবে অধিগ্রহণ করছে সোশ্যাল মিডিয়া জায়ান্টটি।

শুধু অ্যাটর্নি জেনারেল লেটিটিয়া জেমস নয় তার পাশাপাশি আরও ৪৫ স্টেট ও ফেডারেল রেগুলেটরেরও একই বক্তব্য। ফেসবুকের বিরুদ্ধে এমন অভিযোগের নেপথ্যে বেশ কয়েকটি কারণও রয়েছে। যেমন, ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপের মতো বেশ প্রতিষ্ঠানগুলো তারা কিনে নিয়েছে।

প্রায় এক দশক ধরেই নিজের ক্ষমতাকে কাজে লাগিয়ে ছোট প্রতিদ্বন্দ্বীদের ‘কব্জা’ করে রেখেছে প্রতিষ্ঠানটি। ফটো শেয়ারিং অ্যাপ ইনস্টাগ্রামকে ২০১২ সালে কিনে নেয় ফেসবুক। তাও ১ বিলিয়ন ডলারে। তখন প্রতিষ্ঠানটির এতটা পরিচিতি ছিল না, আকারেও ছিল ছোটখাটো। তখন তাদের কর্মী সংখ্যা ছিল শুধু ১৩ জন।

এর বছর দুয়েক পর আরেক কাণ্ড করে বসে ফেসবুক। তাৎক্ষণিক বার্তা চালাচালির অ্যাপ হোয়াটসঅ্যাপের দাম মাত্র ১৬ বিলিয়ন ডলার ধরে কিনে নেয় ফেসবুক। আর এ ক্ষেত্রে মাত্র ২ বিলিয়ন ডলার নগদে পরিশোধ করেছে ফেসবুক। আর ১৪ বিলিয়ন ডলারের পরিবর্তে আগের হোয়াটঅ্যাপ মালিকের কাছে ফেসবুকের কিছু অংশের শেয়ার বিক্রি করা হয়।

প্রায় এক দশক ধরে ফেসবুক নিজের ক্ষমতা ও নিয়ন্ত্রণকে কাজে লাগিয়ে তুলনামূলক ছোট প্রতিদ্বন্দ্বীদের ক্ষমতা খর্ব করে যাচ্ছে। তবে ফেসবুকের কাছে এসব অভিযোগের মানে হল প্রতিষ্ঠানকে ভেঙে দেয়ার অপচেষ্টা! এর বিরুদ্ধে তারা আইনি লড়াই চালিয়ে যাওয়ারও ঘোষণা দিয়েছে।

স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে সারা দেশে ফাইবার অপটিক কানেকটিভিটিবিশ্বব্যাপী ছড়িয়ে পড়া মহামারী করোনার প্রভাব বাংলাদেশেও কম পড়...
21/12/2020

স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে সারা দেশে ফাইবার অপটিক কানেকটিভিটি

বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া মহামারী করোনার প্রভাব বাংলাদেশেও কম পড়েনি। কোভিড-১৯-এর কারণে বাংলাদেশের সব জায়গায় ফাইবার অপটিক কানেকটিভিটি পৌঁছে দেয়া সম্ভব হয়নি।

স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে বাংলাদেশের প্রত্যেকটি ইউনিয়ন, চর, দ্বীপ, হাওর সব জায়গায় ফাইবার অপটিক কানেকটিভিটি পৌঁছে দেয়া হবে বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার।

১৯ ডিসেম্বর শনিবার অনলাইনে আয়োজিত ২৩তম ইন্টারন্যাশনাল কনফারেন্স অন কম্পিউটার অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি (আইসিসিআইটি) সম্মেলনের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন মোস্তাফা জব্বার।

এ সময় তিনি আরও বলেন, ইন্টারনেটে এখনও কিছু কিছু সমস্যা রয়ে গেছে, অনেকের কানেকটিভিটিতে সমস্যা আছে। আমাদের নেটওয়ার্ক এখনও সে পরিমাণ নেই যদি থাকত ছাত্রছাত্রীরা আরও উপকৃত হতো। ২০২১ সালে দেশের নেটওয়ার্ক বর্তমান থেকে বহুগুণ বেড়ে যাবে এবং কোয়ালিটি অব সার্ভিসের বিষয়গুলো সমাধান করতে পারব।

এর আগে বৃহস্পতিবার ওয়েবিনারে মোবাইল অপারেটরগুলোর আন্তর্জাতিক সংগঠন জিএসএমএ আয়োজিত আন্তর্জাতিক সংলাপে প্রধান অতিথির বক্তৃতায় মন্ত্রী বলেন, দেশের কোনো মানুষই ডিজিটাল সংযুক্তির বাইরে থাকবে না।

ইতোমধ্যে হাওর, চর, পাহাড়, দুর্গম অঞ্চল, উপকূলীয় অঞ্চল ও দ্বীপে উচ্চ গতির ইন্টারনেট সংযোগ স্থাপন করা হচ্ছে। মহাকাশে বঙ্গবন্ধু স্যাটেলাইট-২, তৃতীয় সাবমেরিন ক্যাবল এবং ফাইভজি চালুর প্রক্রিয়া সম্পন্নের কথা উল্লেখ করেন তিনি। ফোরজি সেবা দেশের প্রত্যন্ত অঞ্চলের সম্প্রসারণের কাজ চলছে। টাওয়ার শেয়ারিং লাইসেন্সও প্রদান করা হয়েছে। এর ফলে মোবাইল নেটওয়ার্ক সম্প্রসারণে অপারেটরগুলোর জন্য বিরাট সুযোগ সৃষ্টি হয়েছে।

চীনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতের শাওমির প্রধান কার্যালয় পরিদর্শন।বাংলাদেশকে ঘিরে বড় কিছু করার পরিকল্পনার কথা জানিয়েছ...
21/12/2020

চীনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতের শাওমির প্রধান কার্যালয় পরিদর্শন।
বাংলাদেশকে ঘিরে বড় কিছু করার পরিকল্পনার কথা জানিয়েছে গ্লোবাল টেকনোলজি লিডার শাওমি। এরই অংশ হিসেবে চীনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মাহবুব উজ জামানকে বেইজিংয়ে অবস্থিত চীনের প্রধান কার্যালয় পরিদর্শনে আমন্ত্রণ জানায় প্রতিষ্ঠানটি।
গত বৃহস্পতিবার বাংলোদেশসহ ১৪ দেশের রাষ্ট্রদূত ও কূটনৈতিকদের নিয়ে এক অনুষ্ঠানের আয়োজন করে শাওমি। এশিয়ান অঞ্চলের একমাত্র রাষ্ট্রদূত হিসেবে বেইজিংয়ে শাওমির প্রধান কার্যালয় পরিদর্শন করেছেন চীনে বাংলাদেশের রাষ্ট্রদূত মাহবুব উজ জামান।
চীনা প্রতিষ্ঠান শাওমির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) লেই জুন এবং ইন্টারন্যাশনাল বিজনেসের প্রেসিডেন্ট শোও জি চিউ ১৪ দেশের রাষ্ট্রদূত ও কূটনৈতিকদের স্বাগত জানিয়ে শাওমি অফিস পরিদর্শনের পাশাপাশি শাওমির কার্যক্রম সম্পর্কে অবহিত করেন।
এ সময় শাওমি বাংলাদেশকে ঘিরে তাদের আগামী দিনের কর্ম পরিকল্পনার কথা রাষ্ট্রদূতকে অবহিত করেন। অনুষ্ঠানে মাহবুব উজ জামান বাংলাদেশের তথ্যপ্রযুক্তির বাজারের বিষয়টি তুলে ধরেন। তিনি বাংলাদেশের তথ্যপ্রযুক্তি খাতে বিনিয়োগের সুষ্ঠু পরিবেশ রয়েছে জানিয়ে শাওমিকে এ খাতে বিনিয়োগের আহ্বান জানান।
তথ্য সূত্রঃ দেশ রূপান্তর।

বিশ্বের প্রথম দেশ হিসেবে নাগরিক এবং বিদেশী পর্যটক  উভয়ের জন্য ফ্রি Wi-Fi সেবা চালু করেছে তাইওয়ান আমাদের দেশে কবে হবে বলে...
21/12/2020

বিশ্বের প্রথম দেশ হিসেবে নাগরিক এবং বিদেশী পর্যটক উভয়ের জন্য ফ্রি Wi-Fi সেবা চালু করেছে তাইওয়ান

আমাদের দেশে কবে হবে বলে মনে করছেন? 🤔

04/09/2020

হ্যা টাকা লাগবে। আমার টাইম কি মাগনা? Always Not Free Joss Solaiman Sukhon। Motivational Speech

Address

Muladuli, Ishurdi
Pabna
6623

Alerts

Be the first to know and let us send you an email when The Coder City posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to The Coder City:

Share