14/04/2026
আলহামদুলিল্লাহ!
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার শিক্ষা মন্ত্রণালয় কারিগরি ও মাদ্রাসা বিভাগের অধিনে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোড অনুমোদিত দক্ষতা উন্নয়ন আত্মকমসংস্থান এবং শ্রম বাজারে দ্রুত সম্পৃক্ততার একটি পরীক্ষিত, জনবান্ধব ও ফলপ্রসূ কাঠামো হিসেবে সুপ্রতিষ্ঠিত জাতীয় দক্ষতামান বেসিক ট্রেড ৩৬০ ঘন্টার প্রশিক্ষণ, মূল্যায়ন ও সনদায়ন কাযক্রম বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডে বহাল রাখার অনুরোধ সম্বলিত আবেদন ১৪ এপ্রিল,২০২৬খ্রি. বগুড়া “মমো ইন কনভেশন সেন্টার“-এ মতবিনিময় সভায় মাননীয় শিক্ষা মন্ত্রী জনাব আ ন ম এহসানুল হক মিলন মহোদয়ের নিকট প্রদান করেন-
“বেসিক ট্রেড সুরক্ষা ও উন্নয়ন পরিষদ“-এর যুগ্ম-আহবায়ক মো. তোফাজ্জল হোসেন, আব্দুল হান্নান, সদস্য সচিব মো. শফিউল আলম সরকার লিমন ও নির্বাহী সদস্য মো. আবুল কালাম আজাদ, মো. স্বাধীনুর রহমান এবং মো. আব্দুল ওহাব প্রমুখ।