Codewarriorsbd

Codewarriorsbd The Production Ready Unique UI Components & Design Templates Foe Your Next Project. https://unique-ui.com/about-us

"প্রোগ্রামারদের প্রোগ্রামিং এর ‍সময় বিভিন্ন error/bugs/problem এ পরতে হয়। আর এসব সমস্যা সমাধানের চেষ্টা করার জন্য ঘন্টার...
24/04/2023

"প্রোগ্রামারদের প্রোগ্রামিং এর ‍সময় বিভিন্ন error/bugs/problem এ পরতে হয়। আর এসব সমস্যা সমাধানের চেষ্টা করার জন্য ঘন্টার পর ঘন্টা বা এমনকি দিন এর পর দিন চলে যায় । এটা কি সময়ের অপচয়?

একদিকে, দীর্ঘ সময়ের জন্য একটি সমস্যায় আটকে থাকা হতাশাজনক। আপনার মনে হতে পারে, আপনি আর পাড়বেন না এবং আপনার মনে হতে পারে এ সময় অন্য কোথাও ব্যয় করলে ভালো করতেন। এজন্য নিরুৎসাহিত হয়ে প্রোগ্রামার হিসাবে আপনার দক্ষতা নিয়ে প্রশ্ন করা স্বাভাবিক।

অন্যদিকে, একটি চ্যালেঞ্জিং সমস্যা সমাধান করা অবিশ্বাস্য আনন্দের বিষয় হতে পারে। error/bugs/problem টির কারণ কী তা খুঁজে বের করা এবং আপনার কোডটি উদ্দেশ্য অনুযায়ী কাজ করছে তা দেখতে পাওয়া একটি দুর্দান্ত অনুভূতি। এটি একটি প্রোগ্রামার হিসাবে শেখার এবং অভিজ্ঞ হয়ে উঠার একটি দুর্দান্ত সুযোগ হতে পারে, কারণ আপনাকে একটি সমাধান খুঁজতে critically and creatively চিন্তা করতে শিখায়।

পরিশেষে, আমি বিশ্বাস করি যে একটি সমস্যা সমাধানের জন্য ব্যয় করা সময় শুধুমাত্র একটি অপচয় যদি আপনি এটি থেকে কিছু না শিখেন। আপনি যদি শুধু দেয়ালে মাথা ঠেকিয়ে থাকেন এবং কোনো অগ্রগতি না করেন, তাহলে একটু বিরতি নিতে পারেন এবং পরে এটি আবার চেষ্টা করতে পারেন। তারপর ও সমাধান না হলে কারো সাহায্য নিতে পারেন। কিন্তু আপনি যদি সক্রিয়ভাবে বিভিন্ন সমস্যার সমাধানের চেষ্টা করেন, তাহলে নতুন কৌশল এবং আপনার সমস্যা সমাধানের দক্ষতা বাড়বে, তাহলে এটি অবশ্যই সময়ের অপচয় নয়।

সুতরাং, পরের বার যখন আপনি নিজেকে একটি কঠিন প্রোগ্রামিং সমস্যায় আটকে থাকবেন, হাল ছেড়ে দেবেন না! একটি গভীর শ্বাস নিন, ফোকাস থাকুন এবং সামনের দিকে এগিয়ে যেতে থাকুন।

Happy coding... ❤❤

Real Example.
24/02/2023

Real Example.

ডোমেইন কি? DNS - Domain Name Systemডোমেইন নাম সিস্টেম (ডিএনএস) এক ধরনের ডাটাবেজ যা প্রতিটি IP এ্যাড্রেসের বিপরীতে সংরক্ষ...
01/02/2023

ডোমেইন কি?
DNS - Domain Name System

ডোমেইন নাম সিস্টেম (ডিএনএস) এক ধরনের ডাটাবেজ যা প্রতিটি IP এ্যাড্রেসের বিপরীতে সংরক্ষিত ডোমেইন নেইমসমূহের তালিকা সংরক্ষণ করে যা সারা পৃথিবী জুড়ে বিস্তৃত থাকে।

সাধারণত IP অ্যাড্রেস মনে রাখা কষ্টকর তাই আপনি যখন আপনার ব্রাউজারের এ্যাড্রেস বারে কোন ডোমেইন নাম লিখে এন্টার প্রেস করেন তখন আপনার কাছাকাছি থাকা কোনো DNS সার্ভার আপনার এই ডোমেইন নেইমকে সংশ্লিষ্ট আইপি এ্যাড্রেসে পরিবর্তিত করে তার সাথে আপনার যোগাযোগের ব্যবস্থা করে।

এই কাজে প্রতিটি নেটওয়ার্কিং অপারেটিং সিস্টেম এক ধরনের সফটওয়্যার ব্যবহার করে যাকে বলা হয় DNS Resolver, যা IP এ্যাড্রেস খুঁজে পেতে সাহায্য করে।

চলুন, আমরা ডোমেইন নাম এর কিছু ব্যবহার দেখে নেইঃ-

https://www.google.com
https://www.youtube.com
https://www.facebook.com

এখানে গুগল, ইউটিউব ও ফেসবুক কে আমরা সাধারণত আইপি অ্যাড্রেস দিয়ে ওয়েবসাইট মনে রাখা কষ্টসাধ্য হওয়ার কারনে ডোমেইন নাম দিয়ে সহজেই খুঁজে পাই।

ডোমেইন শুধুমাত্র .com Extension দিয়েই হবে সেরকম নয়। মূলত উদ্দেশ্য উপর ভিত্তি করে এগুলো ব্যবহার করা হয়ে থাকে। আশা করি নিচের উদাহরণ গুলো দেখলে বুঝতে পারবেন।
যেমনঃ

✅ সাধারন কাজ বা ব্যবসার জন্য .comExtension ব্যবহার করা হয়। যেমন - https://www.tuktakshop.com

✅ অরগানাইজেশনের এর জন্য .org Extension ব্যবহার করা হয়। যেমন - https://www.wikipedia.org

✅ এডুকেশনাল-শিক্ষা প্রতিষ্ঠান এর জন্য .edu Extension ব্যবহার করা হয়। যেমন - https://www.harvard.edu

✅ গভর্নমেন্টাল-রাষ্ট্রীয় প্রতিষ্ঠান এর জন্য .gov Extension ব্যবহার করা হয়। যেমন - http://www.nidw.gov.bd

ইনফরমেশন সাইটের জন্য এর জন্য .info Extension ব্যবহার করা হয়। যেমন - http://www.bangladesh.info

✅ নেটওয়ার্কিং সাইটের জন্য এর জন্য .net Extension ব্যবহার করা হয়। যেমন - https://www.soundtrack.net

জব মার্কেটপ্লেস এর জন্য .jobs Extension ব্যবহার করা হয়। যেমন - https://circular.jobs
bd, .nl, .eu, .ru, .cn এগুলো দ্বারা বিভিন্ন দেশকে বুঝায়।

ফ্রিল্যান্সিং কি, (What is Freelacing)?সোজা বাংলায় বলতে গেলে ফ্রিল্যান্সিং হলো "মুক্তপেশা"। কিন্তু কতটা মুক্ত তা নিয়ে অন...
31/01/2023

ফ্রিল্যান্সিং কি, (What is Freelacing)?

সোজা বাংলায় বলতে গেলে ফ্রিল্যান্সিং হলো "মুক্তপেশা"। কিন্তু কতটা মুক্ত তা নিয়ে অন্য একদিন আলোচনা করব।

ফ্রিল্যান্সিং বা Freelacing ‍এর সাথে আর একটি শব্দ সম্পর্কিত তা হলো আউটসোর্সিং (Outsourcing)। আগে জানি আউটসোর্সিং কি - Walmart is an American multinational retail corporation. তাদের অনেক ব্যবসা আছে, তার মধ্যে পোশাক তৈরী। এ ক্ষেত্রে তাদের দেশে পোশাক তৈরী করতে অনেক খরচ, তাই যে দেশে খরচ কম সে দেশ থেকে তারা তৈরী করে নেয়। যেমন বাংলাদেশ, বাংলাদেশ অনেক পোশাক শিল্প, যারা তাদের জন্য পোশাক তৈরী করে দেয়।

এখানে America Outsourcer আর বাংলাদেশ ফ্রিল্যান্সার (Freelancer)

ফ্রিল্যান্সিং কোনো কাজের নাম না। ধরুন, আপনি একটা অফিসে ৯ টা ৫টা'র রেগুলার রুটিনে জব করেন, সেখানে হাজারটা বাঁধা ধরা নিয়ম থাকে। এবং চাকুরী বাঁচানোর স্বার্থে আপনাকে সেই নিয়মগুলো সব মেনে নিতে হয়। কিন্তু যে উপায়ে আপনি আপনার দক্ষতাকে কাজে লাগিয়ে এইসব বাঁধা ধরা নিয়মকে বৃদ্ধাগুলি দেখিয়ে স্বাধীন ভাবে কাজ করতে পারবেন, সেগুলো হচ্ছে মুক্তপেশা।

যেমনঃ একজন রাজমিস্ত্রি। চাইলে আজকে এখানে তো কালকে সেখানে কাজ করতে পারবেন। তাকে কেউ বেঁধে রাখতে পারবে না। এবং কাজ শেষে সে উপযুক্ত পারিশ্রমিক নিয়ে যাবেন।

তবে মনে রাখবেন, ফ্রিল্যান্সিং জাস্ট একটা কাজ করার উপায়। এটা কোন পেশা নয়। অনেকেই বলে যে আমি ফ্রিল্যান্সিং করি। হয়ত সে ওয়েব ডিজাইন বা ডিজিটাল মার্কেটিং কিংবা গ্রাফিক্স ডিজাইনে তার দক্ষতাকে কাজে লাগিয়ে কোন ক্লাইন্টের কাজ করে থাকেন। সেক্ষেত্রে বলে উচিত আমি একজন ফ্রিল্যান্স বেজড ওয়েব ডিজাইনার। তাহলে ব্যপারটা অর্থবহ হয়।

সহজ ভাবে বলতে গেলে, ফ্রিল্যান্সিং এর অর্থ স্বাধীন বা মিক্ত পেশা। ফ্রিল্যান্সিং হল ইন্টারনেটের মাধ্যমে কম্পিউটার দিয়ে নির্দিষ্ট টাকার বিনিময়ে অন্যের কাজ করে দেওয়ার মাধ্যম কে ফ্রিল্যান্সিং বলা হয়। ফ্রিল্যান্সিং এ দুইটা দিক থাকে বায়ার বা ক্লায়েন্ট এবং অন্যটা সেলার বা ফ্রিল্যান্সার পক্ষ। ১৯৯৮ সালের দিকে প্রথম ফ্রিল্যান্সিং শুরু হয় প্রথমে তেমন জনপ্রিয়তা না থাকলেও পরবর্তীতে আস্তে আস্তে অনেক জনপ্রিয়তা লাভ করে Freelancing. ফ্রিল্যান্সিং এ আপনি যতটুকু পরিশ্রম দিবেন ততই সফলতা লাভ করবেন।

ফ্রিল্যান্সিং এ অনেক ক্যাটাগরি রয়েছে। যেমন- গ্রাফিক ডিজাইন, ওয়েব ডিজাইন, ডিজিটাল মার্কেটিং, এস ই ও, ডাটাএন্ট্রি, ভিডিও এডিটিং, মোশন গ্রাফিক্স, এনিমেশন, ইউআই/ইউএওক্স ডিজাইন ইত্যাদি।
এবং প্রতিটা ক্যাটাগরি তেই যেথেষ্ট কাজ আছে এবং থাকবে। তবে আপনি যেই কাজটা শিখবেন সেটাতে আপনাকে অবশ্যই এক্সপার্ট হতে হবে। কারণ একজন ব্যক্তি আপনাকর কাছে টাকার বিনিময়ে কাজ করিয়ে নিবে, সুতরাং টাকা দিয়ে কেউ নিশ্চই খারাপ কাজ নিতে চাইবে না। আর এক্সপার্ট না হয়ে কাজে নামলে আপনি বেশি দিন এই জগতে টিকে থাকতে পারবেন না। তাই যেই কাজটাই শিখুন না কেনো, ভাল ভাবে শিখবেন তার পরেই মার্কেটপ্লেসে নামবেন।

❤️ Happy Freelancing ❤️

Address

Kaligonj Debigonj
Panchagarh
5020

Alerts

Be the first to know and let us send you an email when Codewarriorsbd posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Codewarriorsbd:

Share