Tuhin Information Technologies

Tuhin Information Technologies Assalamualiqum.... Welcome to Tuhin IT...!!!

We are working for Graphic Designing, Website Designing & Development, 2D & 3D Building Designing, Computer Networking etc...

শিক্ষা আর দীক্ষা দুটো ভিন্ন জিনিস। শিক্ষা মানে সঠিক জানা আর দীক্ষা মানে জানাটাকে মানাতে পরিণত করতে পারা। শিক্ষা নিলে মান...
21/10/2024

শিক্ষা আর দীক্ষা দুটো ভিন্ন জিনিস। শিক্ষা মানে সঠিক জানা আর দীক্ষা মানে জানাটাকে মানাতে পরিণত করতে পারা। শিক্ষা নিলে মানুষ শিক্ষিত হয় আর দীক্ষা নিলে মানুষ দক্ষ হয়। দক্ষ মানে যে দেখাতে পারে অর্থাৎ একটা কাজ যে করে দেখাতে পারে। মানুষ শিক্ষা লাভ করে খাতা-কলমে আর দীক্ষা লাভ করে হতে-কলমে। শিক্ষকের কাছে গেলে সহজে শিক্ষা পাওয়া যায় আর প্রশিক্ষকের কাছে গেলে সহজে দীক্ষা পাওয়া যায়। শিক্ষকদের পাওয়া যায় স্কুল, কলেজ ও ইউনিভার্সিটিতে(Oxford Advance Learner's Dictionary) আর প্রশিক্ষকদের পাওয়া যায় প্রশিক্ষণালয়ে। শিক্ষা প্রতিষ্ঠানের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে শিক্ষক আর প্রশিক্ষণালয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে প্রশিক্ষক। শিক্ষক যত অভিজ্ঞ শিক্ষা প্রতিষ্ঠান ততো ভালো আর প্রশিক্ষক যত অভিজ্ঞ প্রশিক্ষণালয় ততো ভালো।

সবাইতো গান গায় কিন্তু সবার গান কি মানুষ পয়সা দিয়ে শুনে। নিশ্চয় না। গয়ক যেমন রাতারাতি হওয়া যায় না। অনেক সুর-সাধনার প্রয়োজন ঠিক তেমনি একজন ভাল শিক্ষক বা প্রশিক্ষকও রাতারাতি হওয়া যায় না। দরকার দক্ষতা ও অভিজ্ঞতা। দক্ষতা মানে একটা কাজ করে দেখাতে পারা। আর অভিজ্ঞতা হচ্ছে সেই কাজটা ৫, ১০, ২০ ইত্যাদি দীর্ঘ সময় করে যাওয়ার ফলে যে বিশেষ পারদর্শীতা তৈরি হয় তা। একজন অভিজ্ঞ শিক্ষক আপনাকে সহজেই শিক্ষিত করে দিবে আর একজন অভিজ্ঞ প্রশিক্ষক আপনাকে খুব সহজেই দক্ষ করে দিবে।

তাই ভুলেও যেখানে সেখানে গিয়ে শিক্ষা বা প্রশিক্ষণে জন্য বসে যাবেন না। আগে জানবেন শিক্ষক বা প্রশিক্ষকের অভিজ্ঞতা কত দিনের।

29/08/2024

যারা চাকুরী খুঁজছেন অনেকদিন ধরে কিন্তু চাকুরী পাচ্ছেন না। ভাইভা দিচ্ছেন কিন্তু চাকুরী হচ্ছে না। তাদের জন্য এই লেখাটা। দেখেন আপনি আমার ছেলেকে চিনেন কিনা তা আপনার দুই চারটা কথা শুনলেই বুঝা যাবে ঠিক তেমনি আপনাকে আমার কোম্পানিতে যে কাজের জন্য নিয়োগ দিতে চাচ্ছি সে কাজটাতে আপনি দক্ষ কিনা তা আপনার দুই চারটা কথা শুনলেই বুঝা যাবে। একটা কাজে দক্ষ মানে সে কাজটা করে দেখাতে পারা। আর আপনি যদি কাজটা করে দেখাতে না ই পারেন তাহলে আপনাকে আমি কেন সে কাজটা দিবো? আবার আমার হাতে এতটা সময়ও নেই যে আপনাকে ধরে ধরে হাতে কলমে সে কাজটা শিখিয়ে নিবো। আবার ৬ মাস ধরে আপনাকে কাজটা শিখিয়ে দক্ষ করেই বা আমার কী লাভ? আপনি যদি অন্য কোম্পানিতে সুইজ করেন? তাহলে? তাইতো আমি শুধু না পৃথিবীর যে কোন ইমপ্লোয়ার মানে চাকুরী দাতারাই আপনাকে দক্ষতা না থাকলে কোনরূপ চাকুরী দিতে চাইবে না এটাই স্বাভাবিক। আপনি নিজেকে সাত পাঁচ নানা কিছু ভাবতে পারেন কিন্তু চাকুরীদাতা আপনাকে কী ভাবছি তার উপর ভিত্তি করে আপনার চাকুরীটা হবে অথবা হবে না। তাই প্রথমে আপনাকে ব্যাগার খাটতে হবে। বসে থাকার চেয়ে ব্যাগার খাটা ভালো। কারণ ব্যাগার খাটতে খাটতে আপনি দক্ষ হয়ে গেলে খেল খতম। এবার আপনার ভ্যালু ক্রিয়েট হতে থাকবে। আপনাকে এবার বেতন না দিয়ে কোম্পানি কই যাবে। কারণ আপনার দ্বারা কোম্পানি স্বাক্ষাত লাভের মুখ দেখা শুরু করেছে। আপনাকে কোম্পানি তখন ধুপ-সিঁদুর দিয়ে পুঁজো করা শুরু করবে। কিন্তু আপনি যদি প্রথমেই দক্ষতা না দেখিয়ে একটা টাকাও বেতন ডিমান্ড করে থাকেন তাহলেই বিপদ কারণ কোম্পানি আপনার এরুপ আচরণে আপনাকে ভাইভা বোর্ড থেকেই কিক আউট করবে। তাই আপনার ভাষ্যটা এমন হওয়া উচিত যে, আমাকে কাজটা কারা সুযোগ দেন আমি কাজটা শিখতে চাই। তাই বেতনের উদ্দেশ্যে নয় বরং কাজটা শিখাই যদি আপনার মূল উদ্দেশ্য হয় তাহলে আপনার জন্য কাজটা বা জবটা পাওয়া অধিকরত সহজ হবে। আন্তত আপনার কপাল থেকে বেকারত্বের সীলটা তো মুছে গেল। যোগ্যতা তৈরি করতে পারলে যে কোন কোম্পানি আপনাকে যোগ্য পারিশ্রমিক দিতে বাধ্য। কিন্তু যোগ্যতা প্রমাণ না করে আগেই যদি আপনি পারিশ্রমিক নিয়ে ভাইভা বোর্ডের লোকজনকে জেরা শুরু করেন সেটা নিছক বোকামি ছাড়া আর কিছুই না। সবার জন্য শুভ কামনা । আজ এ পর্যন্তই । ভাল থাকবেন সুস্থ্য থাকবেন। আল্লাহ্ হাফেজ।
তুহিন আহমেদ
(MBA-IBA-RU)

02/05/2024

দক্ষতা(Skill) আর অভিজ্ঞতা(Experience) এর মধ্যে পার্থক্য কী?

রাসূল (স:) বলেন, “যখন কোন জাতি যাকাত আদায় করে না তখন আসমান থেকে বৃষ্টি বর্ষণ বন্ধ করে দেয়া হয়।”(ইবনে মাজাহ : ৪০১৯)
30/04/2024

রাসূল (স:) বলেন, “যখন কোন জাতি যাকাত আদায় করে না তখন আসমান থেকে বৃষ্টি বর্ষণ বন্ধ করে দেয়া হয়।”
(ইবনে মাজাহ : ৪০১৯)

এক মাসের বা বারো ঘন্টার ফ্রি ট্রেনিং কোর্স। কোর্স শেষে সার্টিফিকেট প্রদান করা হবে। অনলাইন/অফলাইন রেজিস্ট্রেশন চলছে। অনল...
14/04/2024

এক মাসের বা বারো ঘন্টার ফ্রি ট্রেনিং কোর্স। কোর্স শেষে সার্টিফিকেট প্রদান করা হবে। অনলাইন/অফলাইন রেজিস্ট্রেশন চলছে। অনলাইনে রেজিস্ট্রেশন ফি ৩০০ টাকা। আর অফলাইনে মাত্র ৫০০ টাকা। ১০০ জন রেজিস্ট্রেশন কম্পিলিট করলেই ক্লাসের ডেট দেয়া হবে।

ভাষা পারমানবিক বোমার চেয়ে শক্তিশালী । কারণ ভাষা দিয়ে বুঝাতে পারলে আর পারমানবিক বোমা দিয়ে বুঝানোর প্রয়োজন পড়ে না। তাই ভাষ...
14/04/2024

ভাষা পারমানবিক বোমার চেয়ে শক্তিশালী । কারণ ভাষা দিয়ে বুঝাতে পারলে আর পারমানবিক বোমা দিয়ে বুঝানোর প্রয়োজন পড়ে না। তাই ভাষাগত দক্ষতা একটা মানুষের জীবনের সবচেয়ে বেশি জরুরী দক্ষতা। আর ভাষাগত দক্ষতার প্রধান দক্ষতা হচ্ছে ভোকাবুলারি বা শব্দভান্ডার এ সমৃদ্ধ হওয়ার দক্ষতা। আর মুখস্ত না করে বুঝে বুঝে ভাষাগত দক্ষতার প্রধান দক্ষতা ভোকাবুলারি সমৃদ্ধ করার দক্ষতা বাড়াতে আমাদের এই কোর্সটির কোন বিকল্প নেই। তাই বিস্তারিত জানতে আজই আমাদের সাথে যোগাযোগ করুন। শুভ নববর্ষ!!!

20/03/2024

বিশ্বটা যার বিদ্যালয় তাকেই বিশ্ববিদ্যালয়ের ছাত্র বলা হয়। বিশ্ব মানে এ পৃথিবী এবং পৃথিবীর বাইরে যা কিছু আছে সবকিছুকে এক সাথে বিশ্ব বলা হয়। একজন বিশ্ববিদ্যালয়ের ছাত্রের অনুভূতিটা হবে ’সবার আমি ছাত্র’ কবিতার মত। অথচ আমাদের বিশ্ববিদ্যালয় এর ছাত্ররা রাজশাহী বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ের পরিধির মধ্যে সীমাবদ্ধ। যদিও বিশ্ববিদ্যালয়ের প্রধান কাছ আবিষ্কার করা রিসার্স করা গবেষণা করা ও জ্ঞান-বিজ্ঞানের নতুন নতুন শাখা উন্মোচন করা কিন্তু আমরা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হই চাকুরীরর আশায়, বিশ্ববিদ্যালয়ে ভার্তি হই হলে থাকার আশায়, হলের মাছ, মাংস, ডাল খাবার আশায়, যেখানে বিশ্ববিদ্যালয়ে যাওয়ার কথা রাজকীয়, জমিদারী পরিবারের বা উচ্চ বংশীয় পরিবারের সন্তানদের সেখানে বিশ্ববিদ্যালয়ে যাচ্ছে হত দরিদ্র পরিবারের সন্তানরা। নিজের ও পরিবারের পেটের ভাত যোগানো বাদ দিয়ে যখন হত দরিদ্র পরিবারের সন্তানরা বিশ্ববিদ্যালয়ে গিয়ে রাজনীতি করে বেড়ায় তার শত বছর আগে কবি গুরু রবিন্দ্রনাথ ঠাকুর হত দরিদ্র এদেশে বিশ্ববিদ্যালয় তৈরির বিরোধিতা করেছিলেন। আজ বিশ্ববিদ্যালয়গুলো বেকার তৈরির কারখানা। বিশ্ববিদ্যালয় গুলো মানাসিক রুগী তৈরির কারখানা। বিশ্ববিদ্যালয় গুলো আত্মহত্যার রেকর্ড করার কারখানা। অনতি বিলম্বে বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রকৃয়া পরিবর্তন করে এমন করা উচিত যেন উচ্চ বংশীয় বা ধনী পরিবারের সদস্যরাই যেন শুধুমাত্র বিশ্ববিদ্যালয়ে পড়তে পারে এবং বিশ্ববিদ্যালয়ের সকল খরচ বহন করে। বিশ্ববিদ্যালয় গুলো তখন আর দেশের বোঝা হয়ে থাকবে না। বিশ্ববিদ্যালয়ে আর মানসিক রুগী তৈরি হবে না। বিশ্ববিদ্যালয়ে তখন আর নোংরা টয়লেট থাকবে না। বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা তখন আর আত্মহত্যায় রেকর্ড তৈরি করবে না।

13/02/2024

This is the right time to define what is freelancing?

We know, In the digital era of Information Technologies the way to earn money is basically 3 types.

1) Blogging
2) Vlogging &
3) Freelancing

Blogging:
Blogging means writing articles and publishing a website where there are a few or many visitors who fond of reading those articles and visit the website.

There some third party advertisement providers set their plugins besides the article to get attention of article reader. This how the article writer get a charge from the plugins and advertisement providers.

Vlogging:
Same things as blogging but not writing content but video content providing is called vlogging.

Freelancing:
Different tasks while you do after having different skills for a client by getting hourly of project based payment is called freelancing. As the dealing of payment is based on hourly or project based payment so you have more freedom doing the job than getting monthly payment.

Here the difference between freelancing and blogging/vlogging is blogging & vlogging is not hourly based working system. There are more uncertainty of earning by blogging/vlogging than freelancing.

A freelancer get the most opportunities to the job sector then any other professionals. They can bring absolute production. Firstly they bring the trust among the clients doing a lot of successfully free/half-paid/full-paid projects. A freelancer should have some strong personality, fast communication experience, accurate troubleshooting experience, better confidence as well as excellent smartness.

The first step to be a freelancer is knowledge achieving second step is skill building and the final step is experience growing. After a long time journey of knowledge achievement according to the right mentoring, building skills by right way of training and making strong confidence by the right job to grow up experiences a freelancer can get the blooming stage of his quality service providing power.

Thanking you
Tuhin Ahmed

অনর্থক!!! কারণ পাশ করে তারা ২২ হাজার টাকা বেতনের চাকুরী করতে বিসিএস এ টিকার জন্য মরিয়া হয়ে যায়।।
10/02/2024

অনর্থক!!!

কারণ পাশ করে তারা ২২ হাজার টাকা বেতনের চাকুরী করতে বিসিএস এ টিকার জন্য মরিয়া হয়ে যায়।।

Address

Vodrar Mor
Rajshahi
6100

Alerts

Be the first to know and let us send you an email when Tuhin Information Technologies posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Tuhin Information Technologies:

Share