Dalta Computer Training Center

Dalta Computer Training Center Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Dalta Computer Training Center, Computer training school, Ramganj.

ফ্রিল্যান্সিং কি | নতুনদের জন্য উপযোগী ৩টি ফ্রিল্যান্স মার্কেটপ্লেসফ্রিল্যান্স (Freelance) শব্দটি Free এবং Lance দুটি শব...
13/12/2020

ফ্রিল্যান্সিং কি | নতুনদের জন্য উপযোগী ৩টি ফ্রিল্যান্স মার্কেটপ্লেস

ফ্রিল্যান্স (Freelance) শব্দটি Free এবং Lance দুটি শব্দের সমান্বয়ে তৈরি। ১৯০০ শতকের শুরু হতে এই শব্দটির প্রচার ও প্রসার বাড়তে থাকে।
ফ্রিল্যান্সার (Freelancer) হচ্ছে এমন একজন ব্যক্তি যিনি কোনো নির্দ্দিষ্ট প্রতিষ্ঠানের সাথে কোনো প্রকার চুক্তিবদ্ধ না হয়ে স্বাধীন ভাবে কাজ করে থাকে। এখানে তার কাজের কোনো নির্দ্দিষ্ট পারিশ্রমিক নাও থাকতে পারে, আবার ফুল টাইম বা পার্ট টাইম এ বিষযটি নির্দ্দিষ্ট নাও হতে পারে।
যেমন: ​একজন রাইটার যিনি কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের জন্য কিছু কন্টেন্ট লিখে থাকে। তেমনি একজন লোগো ডিজাইনার কিছুদিনের জন্য কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের হয়ে লোগো ডিজাইন করে থাকে।
একজন ফ্রিল্যান্সার নিজেই তার পচ্ছন্দের কাজ বেছে নেয়, এক্ষেত্রে কেউ তাকে জোর করে কোনো কাজ চাপিয়ে দিতে পারে না।
আপনি কত পারিশ্রমিক মূল্যে কাজ করবেন এটা অনেক সময় আপনি নিজেই নির্ধারন করে থাকেন।
আপনি ফ্রিল্যান্সিং যেকোনো সময় শুরু করতে পারেন। এর জন্য খুব বেশী কোনো পূর্ব প্রস্তুতি দরকার পরেনা। শুধুমাত্র আপনি কোন একটি নির্দ্দিষ্ট বিষয়ে দক্ষ হলে ঐটা নিয়েই কাজ শুরু করতে পারবেন।

নতুনদের জন্য কতটা উপযোগী
ফাইভার (Fiverr)
ফাইভার একটি মাইক্রো -ফ্রিল্যান্স মার্কেটপ্লেস এবং বর্তমানে নতুনদের বা বাংলাদেশীদের কাছে সবচেয়ে বেশী জনপ্রিয়।

আপনি যদি কোনো একটি নির্দ্দিষ্ট কাজে দক্ষ হয়ে থাকেন তাহলেই ফাইভার এ আপনি আপনার সেবা প্রদান করতে পারবেন।
ওয়েবসাইট : https://www.fiverr.com

কিভাবে ....
ফাইভার এ মোট আটটি ক্যাটেগরি রয়েছে এবং প্রতিটি ক্যাটেগরির মধ্যে আবার অনেকগুলি সাব-ক্যাটেগরি রয়েছে।
​ফাইভার এর প্রধান আটটি ক্যাটেগরি হচ্ছে-
১. গ্রাফিক্স এবং ডিজাইন
২. ডিজিটলি মার্কেটিং
৩. রাইটিং এবং ট্রান্সলেশন
৪. ভিডিও এবং এ্যানিমেশন
৫. মিউজিক এবং অডিও
৬. প্রোগ্রামিং এবং টেক
৭. বিজনেস
৮. ফান এবং লাইপ স্টাইল
প্রতিটি ক্যাটেগরির মধ্যে থাকা সাব-ক্যাটেগরিও অনেক। এর মধ্যে থেকে আপনার ক্যাটেগরি নির্ধারন করে আপনাকে কাজ শুরু করতে হবে।

ফাইভার এর সুবিধা
এখানে এ্যাকাউন্ট তৈরি করা অনেক সহজ, যেকোন নতুন কেউ খুব সহজেই এখানে এ্যাকাউন্ট করতে পারবে।
ফাইভার আপনার একটি স্টল বা দোকানের মত, যেখানে আপনি আপনার নির্ধারিত কিছু পণ্য বা সেবা সাজিয়ে রাখবেন, যেগুলিকে গিগ (Gig) বলা হয়।
একটি গিগ মানে, একটি কাজ যেমন: কি-ওয়ার্ড রিসার্চ।
মনে করুন আপনি কি-ওয়ার্ড রিসার্চ করতে পারেন। তাহলে আপনি এখানে আপনার এই সেবাটি বিক্রয় করতে পারেন, যার মূল্য হতে পারে (সর্বনিম্ন ৫ ডলার - সর্বোচ্চ ৯৯৫ ডলার)
এই একটি সার্ভিসকেই আপনি আবার তিনটি প্যাকেজ (বেসিক , স্ট্যার্ন্ডাড ও প্রিমিয়াম) করে সেল করতে পারবেন।
এখানে আপনি বায়ার বা ক্লায়েন্ট রিকোয়েস্টের মাধ্যমেও কাজ করতে পারবেন।
আপনি পেপাল বা পেওনিয়ার কার্ডের মাধ্যমে খুব সহজেই টাকা উত্তোলন করতে পারবেন। বাংলাদেশ থেকে আপনি খুব সহজেই একটি ফ্রি পেওনিয়ার প্রি-পেইড মাষ্টার কার্ড পেতে পারেন।

আপনি যদি একটু সময় দিয়ে ফাইভারে কাজ করতে পারেন তাহলে এটিই হতে পারে আপনার ফ্রিল্যান্সিং ক্যারিয়ার শুরুর প্রথম ধাপ।
পিপল পার আওয়ার (People Per Hour - PPH)
এই মার্কেটপ্লেসটিও অনেক জনপ্রিয় নতুনদের কাছে এবং এখানে আপনি আপনার কাজের যথাযোগ্য পারিশ্রমিক লাভ করতে পারেন।
ওয়েবসাইট : https://www.peopleperhour.com
ফাইভার এর মত এখানেও কিছু ক্যাটেগরি রয়েছে, যেখান থেকে আপনি আপনার পচ্ছন্দেরটি বেছে নিতে পারেন।
​পিপল পার আওয়ার এর প্রধান আটটি ক্যাটেগরি হচ্ছে-
১. ডিজাইন
২. রাইটিং এবং ট্রান্সলেশন
৩. ভিডিও, ফটো এবং অডিও
৪. বিজনেস সাপোর্ট
৫. সোশ্যাল মিডিয়া
৬. সেলস এবং মার্কেটিং
৭. সফটওয়্যার ডেভেলপমেন্ট এবং মোবাইল
৮. ওয়েব ডেভেলপমেন্ট

এখানেও আপনি আপনার কাজের দক্ষতা অনুযায়ী সার্ভিস তৈরি করে রাখতে পারবেন, যাকে আওয়ারলি (Hourlie) বলে।
আপনি যতটা আকর্ষনীয় ভাবে এই সার্ভিস বা আওয়ারলি তৈরি করবেন ততটাই আপনার সেল বাড়বে। এছাড়াও, এখানে আপনি বায়ারদের রিকোয়েস্টে কাজে বিড করতে পারবেন।

একটি ভালো আওয়ারলি (Hourlie) এর বৈশিষ্ট্য
আপনার আওয়ারলি এর জন্য খুব গুরুত্বপূর্ন হচ্ছে টাইটেল। আপনার টাইটেল স্পষ্ট, সহজে বোধগম্য এবং সুন্দর হতে হবে।
আপনার আওয়ারলি (Hourlie) এর বর্ননা অংশে আপনি বায়ারকে বিস্তারিত জানান যে, কেন তার এই সাভিসটি প্রয়োজন এবং এই সার্ভিস দ্বারা তিনি কিভাবে উপকৃত হবেন।

আপওয়ার্ক (Upwork)
অনেক বেশী জনপ্রিয় একটি ফ্রিল্যান্স মার্কেটপ্লেস কিন্তু বর্তমানে বাংলাদেশীদের জন্য এখানে কাজ করাটা কিছুটা কঠিন হয়ে গেছে।
ওয়েবসাইট : https://www.upwork.com
বাংলাদেশ থেকে বর্তমানে খুব কম সংখ্যক এ্যাকাউন্টকে কাজ করতে স্বীকৃতি দিচ্ছে আপ​ওয়ার্ক (Upwork)।
আপ​ওয়ার্ক (Upwork) এ কাজ করার কিছু নিয়মাবলী
এখানে কাজ করার জন্য সর্বপ্রথম প্রয়োজন ১০০% অনুমোদিত একটি প্রোফাইল। যেখানে সুন্দর করে আপনার নাম, আপনার দক্ষতা, বর্ননা, কাজের রেট এবং আপনার একটি ছবি দেয়া থাকবে।
আপওয়ার্কে আপনাকে এই প্রোফাইল নিয়ে বিভিন্ন কাজে বিড করতে হবে।
এখঅনে দুই ধরনের কাজ আপনি পাবেন, ১. আওয়ারলি এবং ২. ফিক্সড প্রাইজ।
আপনি একজন নতুন ফ্রিল্যান্সার হিসেবে ৬০টি কানেক্টস (Connects) পাবেন, যা দিয়ে আপনি কাজে বিড করবেন। একটি কাজের জন্য সর্বনিম্ন ১টি - সর্বোচ্চ ৫টি কানেক্টস খরচ হবে।
আপওয়ার্ক থেকে টাকা উত্তোলনের জন্য আপনাকে বাংলাদেশের যেকোনো ব্যাংকে এ্যাকাউন্ট থাকলেই হবে। সরাসরি আপনি ঐ এ্যাকাউন্টে টাকা পাঠাতে পারবেন।

One marketplace, millions of professional services. Browse. Buy. Done.

09/11/2020

ফেসবুকের অ্যাডের খরচ কিভাবে নির্ধারণ হয়, বুঝে নিন বিস্তারিত

যারাই ফেসবুক অ্যাড নিয়ে কাজ করে সে ফেসবুকে বিজনেস করুক অথবা ফেসবুকে অ্যাড বুস্ট করুক সবারই একটা কমন প্রশ্ন থাকে যে ফেসবুক কতটাকা কেটে নিবে তার অ্যাড থেকে।
উত্তরটা খুব সন্তুষ্ট করতে পারবে না কাউকে কারন উত্তরটা হচ্ছে " এটা নির্ভর করে"
সত্যি কথা বলতে কি আপনার ফেসবুক অ্যাডের খরচ অনেক কিছুর উপর নির্ভর করে, মাস, দিন, ঘন্টা এবং লোকেশন ইত্যাদি।
বিখ্যাত কোম্পানি AdEspresso ৬৩৬ মিলিয়ন ডলার ফেসবুক অ্যাড এ খরচ করেছে। তার উপর ভিত্তি করেই এখানে কিছু তথ্য দেয়ার চেস্টা করা হচ্ছে।
তবে এটা বলে নেয়া হচ্ছে এখানে একদম নির্দিষ্ট করে বলা হচ্ছে না যে আপনার অ্যাডে কত খরচ হবে, তবে আপনি একটা ভালো আইডিয়া পাবেন সেটা বলাই যায়।
কিভাবে ফেসবুক বিডিং প্রসেস কাজ করে
------------------------
ফেসবুক অ্যাডের খরচে যাওয়ার আগে এটা গুরুত্বপূর্ণ যে আমরা একটু সময় নিয়ে ফেসবুকের বিড প্রসেসটা বুঝে নি।
কারন ফেসবুকের অ্যাড অনেকটা অকশন অথবা নিলামের মত এখানে আপনার খরচ প্রতিনিয়ত পরিবর্তন হতে পারে যেটা আপনি কন্ট্রোল করতে পারেন না। কিন্তু আপনার সুবিধা অনুযায়ী এটা আপনি smart bidding strategies এর মাধ্যমে পরিবর্তন করে নিতে পারবেন।
আপনি যখন ক্যাম্পেইন তৈরি করেন এটা আপনি pricing and bidding section এ পাবেন। আর আপনি যদি ম্যানুয়ালি এটা করেন তাহলে ফেসবুক অটোমেটিকলি আপনার বাজেট এবং আপনার অ্যাড ডিউরেশনের উপর ভিত্তি করে একটা বিড হিসাব করবে।
যেটা আগেও বলা হয়েছে যে এটা একটা নিলামের মত ব্যাপার এবং আপনি অন্য advertiser এর বিরুদ্ধে বিড করছেন এটার মানে হচ্ছে এখানে শতশত advertiser বিভিন্ন বিড স্ট্রেটেজি নিয়ে কাজ করছে এবং সবার দৃষ্টি ফেসবুক ইউজারের উপর যেমনটি আপনারও।
তাই এটা নিশ্চিত করতে হবে যে আপনি একটা ভালো বিডিং স্ট্রেটেজি নিয়ে কাজ করছেন যেখানে আপনি কম্পিটিশনে টিকে থাকতে পারেন এবং আপনার অ্যাড কে ভালো একটা রেজাল্ট এনে দিতে পারেন।
যেমন ধরেন একটা নিউজ পেপার অ্যাড আপনি প্রথম পেজে দিলে এক রকম খরচ আবার ভিতরের পেজে দিলে আরেকরকম খরচ, এখন প্রথম পেজের এক ই যায়গায় অ্যাড দেয়ার জন্য দুইটা কোম্পানি আসলো তাহলে সেই নিউজ পেপার কোম্পানি কি করবে? যার বাজেট বেশি তার অ্যাডটা ই ছাপাবে। ঠিক এভাবেই কাজ করে ফেসবুক বিডিং
আপনার ফেসবুক অ্যাডের কত খরচ হবে এটা বিভিন্ন কারনে নির্ভর করে আর বিড হচ্ছে সেগুলার মধ্যে অন্যতম একটি।

আরো যে ব্যাপারে ফেসবুকের অ্যাডের খরচ নির্ভর করে
সময়
-----
বছরের একটি মাস,সপ্তাহের একটি দিন এবং আরো নির্দিষ্ট করে বলতে হলে একটি দিনের নিদিষ্ট একটি ঘন্টাও অ্যাড খরচের উপর প্রভাব ফেলতে পারে, কিছু পিক টাইম আছে যেখানে কম্পিটিশন অনেক বেশি থাকে আর যার ফলে অ্যাড এর খরচ বেড়ে যায়।
আপনার বিড স্ট্রাটেজি
--------------
আপনি যখন কম খরচ নির্বাচন করবেন অথবা কোন specific bid cap নির্বাচন করবেন এটার উপর ও আপনার অ্যাড ডেলিভারি খরচ নির্ভর করবে।
আপনি যে সব প্লেসমেন্ট নির্বাচন করেছেন
--------------------------
বিভিন্ন ধরনের অ্যাড প্লেসমেন্টের খরচ একেকরকম যেই প্লেসমেন্টের কম্পিটিশন বেশি সেখানে খরচ বেশিই হবে সেটাই স্বাভাবিক, একটা নিউজ পেপারে অ্যাডের কথাই চিন্তা করেন আপনি যদি প্রথম পেজে আপনার অ্যাড দিতে চান তাহলে কত খরচ হবে আর যদি অ্যাড দিতে চান ভিতরের পেজে একটা কোনায় তাহলে কত খরচ হবে।
প্রাসঙ্গিক মেট্রিক্স
----------
ফেসবুকের ৩টা আলাদা আলাদা মেট্রিক্স আছে অ্যাডের মান নির্ধারণ করার জন্য Engagement Ranking, Quality Ranking এবং Conversion Ranking এখানে কোন একটা সেকশনে যদি আপনার অ্যাড লো স্কোরে থাকে তাহলে আপনার অ্যাডের খরচ বেড়ে যাবে।
যে দর্শক আপনি টার্গেট করেছেন
---------------------
যদি আরেকজন advertisers আপনার মত অডিয়েন্স মেম্বার নির্বাচন করতে চায় আপনার খরচ বেড়ে যাবে কারন নিউজফিডের স্পেস আন লিমিটেড না, কিছুক্ষণ আগেই আমি নিউজ পেপার নিয়ে এরকম একটা উদাহারন দিয়েছি।
ফেসবুক অ্যাডের খরচ AdEspresso 2018 and 2019
এখন বলা যায় আপনি মোটামুটি একটা পরিষ্কার ধারনা পেয়েছেন যে কিভাবে বিডিং সিস্টেম কাজ করে এবং কোন কোন কারনে ফেসবুক অ্যাডের খরচ বাড়ে কিংবা কমে। এখন আমরা কিছু ডাটা দেখে নেই।
এই ডাটাগুলা AdEspresso এর সব ইউজারদের কাছ থেকে নেয়া হয়েছিলো ২০১৮ সালের৩ মাস পর পর এবং ২০১৯ সালের প্রথম ৩ মাসে।

নিচে একটা সামারির মত করে প্রকাশ করা হলো
কনভারশন অ্যাড এ CPC পর পর ৪টি quarters কমেছে, এখানে "Optimizing for conversions with Conversion objective campaigns is recommended" রিকমান্ড করা হচ্ছে।
-সার্বিক ভাবে Cost per click অ্যাডের খরচ কিছুটা ইফেক্ট ফেলেছে সপ্তাহের একটি দিনে।
রাতের সময়ে CPC রেট কম দেখা গেছে, ট্র্যাফিক কম ছিলো।
-প্রতিটা লাইকের জন্য খরচ প্রতি মাসে বাড়তে দেখা গেছে ২০১৮ থেকে ২০১৯ সাল পর্যন্ত।
সপ্তাহের দিন হিসেবে প্রতিটি পেজ লাইকের খরচ পরিবর্তন হতে দেখা গেছে, যেমন শনিবারে একরকম আবার রবিবারে আরেকরকম।
যদিও ২০১৯ শুরু হয়েছে এপ্স ইন্সটল এর ক্ষেত্রে কম খরচ দিয়ে, যেটা ২০১৮ সালের শেষ ভাগে বেশি ছিলো, ২০১৯ এ মাসের ভিত্তিতে খরচ বেড়েছে।

02/09/2020
আপনার ক্যরিয়ারকে সমৃদ্ধ এবং বিশ্ববাজারের জন্য দক্ষ করে গড়ে তুলতে গ্রাফিক্স ডিজাইন হতে পারে এক সুবর্ন সুযোগ। গ্রাফিক ডিজা...
28/06/2020

আপনার ক্যরিয়ারকে সমৃদ্ধ এবং বিশ্ববাজারের জন্য দক্ষ করে গড়ে তুলতে গ্রাফিক্স ডিজাইন হতে পারে এক সুবর্ন সুযোগ। গ্রাফিক ডিজাইনার হিসেবে আপনি প্রিন্ট মিডিয়া, মাল্টিমিডিয়া ইন্ডাস্ট্রিতে এবং অ্যাডভার্টাইজিং এজেন্সীতে কাজ করতে পারেন এবং পাশাপাশি ফ্রিল্যান্সিং করারও সুযোগ রয়েছে । আপনার ক্যারিয়ারকে সমৃদ্ধশালী করতে দল্টা কম্পিউটার ট্রেনিং সেন্টার দিচ্ছে গ্রাফিক্স ডিজাইনের ১৫০০০ টাকার কোর্স অনালাইনে এখন মাত্র ৬০০০ টাকায়। আমাদের প্রফেশনাল কোর্সের মাধ্যমে আপনি নিজেকে একজন দক্ষ ও সফল গ্রাফিক্স ডিজাইনার হিসেবে গড়ে তুলতে পারবেন। রেজিষ্ট্রেশনের জন্য রেজিষ্ট্রেশন করুন এই লিঙ্কেঃ https://docs.google.com/forms/d/15XcemnYlbub5wm5UEhIRzR3wYX57aI3YJgBcAl-vI-s/edit
★গ্রাফিক্স ডিজাইনার হতে শিক্ষাগত যোগ্যতা★
গ্রাফিক্স ডিজাইনার হতে শিক্ষাগত যোগ্যতা মূল বিষয় না। আপনার সৃজনশীলতা, আগ্রহ, পরিশ্রমই আপনাকে গড়ে তুলবে একজন দক্ষ গ্রাফিক্স ডিজাইনার।
★ কোর্সে যেসব সফটওয়্যার শিখানো হবে ★
(১) Adobe Photoshop
(Basic to Advance)
(২) Adobe Illustrator
(Basic to Advance)
★ যে সব ডিজাইন কোর্সটিতে শিখানো হবে ★
#ফটো ও ইমেজ এডিটিং
#লোগো ডিজাইন
#বিজনেস কার্ড ডিজাইন
#ক্যালেন্ডার ডিজাইন
#পোস্টার ডিজাইন
#লেটার হেড ডিজাইন
#ব্রোশিয়ার ডিজাইন
#ফ্লায়ার ডিজাইন
#সোসাল মিডিয়া ডিজাইন
ফ্রীল্যাংসিং ক্লাস:
১) Fiverr
২) Freelancer
কোর্সে জয়েন করার নিয়মাবলীঃ
https://docs.google.com/forms/d/15XcemnYlbub5wm5UEhIRzR3wYX57aI3YJgBcAl-vI-s/edit
এই লিঙ্কের গুগুল ফরমটি পুরনের পর কোর্সের রেজিষ্ট্রেশন ফি এবং সার্টিফিকেট ফি বাবদ মাত্র ৬,০০০ (ছয় হাজার) টাকা পরিশোধ করে আপনার রেজিষ্ট্রেশনটি নিশ্চিত করুন।
Bkash Personal Number : 01717-381221 । আপনি ভর্তি হলে আপনাকে একটি google meet এর একটি লিঙ্ক দেওয়া হবে এবং সেই কোর্সের মডিউল এবং ক্লাসের নির্ধারিত সময় জানিয়ে দেওয়া হবে এবং সেই অনুযায়ী ক্লাস গুলো হবে। ক্লাস শেষে ক্লাসের ব্যাক আপ ভিডিও পাবেন যা যেকোন সময় দেখে নিতে পারবেন।
বিস্তারিত জানতে যোগাযোগ করুনঃ 01717-381221

আমাদের ঠিকানাঃ
দল্টা বাজার (ভূঁইয়া মার্কেট), রামগঞ্জ, লক্ষ্মীপুর।

২০২০ সালের এস.এস.সি পরীক্ষার্থীদের  ফলাফল আগামী  ৩১/০৫/২০২০ ইং (রবিবার) প্রকাশিত হতে যাচ্ছে...
22/05/2020

২০২০ সালের এস.এস.সি পরীক্ষার্থীদের ফলাফল আগামী ৩১/০৫/২০২০ ইং (রবিবার) প্রকাশিত হতে যাচ্ছে...

2020 সালের এসএসসি  পরীক্ষার্থীদের ফল  প্রকাশ ব্যাপারে নির্দেশনাবলী....
20/05/2020

2020 সালের এসএসসি পরীক্ষার্থীদের ফল প্রকাশ ব্যাপারে নির্দেশনাবলী....

20/04/2020Corona Virus Update
20/04/2020

20/04/2020
Corona Virus Update

19/04/2020


Address

Ramganj
3725

Telephone

+8801717381221

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dalta Computer Training Center posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Dalta Computer Training Center:

Share