E Tech Computers

E Tech Computers Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from E Tech Computers, Computer training school, 10 Aziz Super Market, Happy Moore, Rangamati.

Admission Going On=================গ্রাফিক্স ডিজাইন ও অনলাইন ফ্রিল্যান্সভর্তি চলছে। ক্লাশ শুরু ১ লা মে ২০১৭
23/04/2017

Admission Going On
=================
গ্রাফিক্স ডিজাইন ও অনলাইন ফ্রিল্যান্স
ভর্তি চলছে। ক্লাশ শুরু ১ লা মে ২০১৭

06/12/2016

গুপ্তধন পেয়েছে বাংলাদেশ। বাংলাদেশের মানুষ ও সরকার। মাটি খুড়লেই ডলার। ফ্রীল্যান্সিং শুরুর আগে আমাদের ভাবনা এমন এটা গুপ্তধন শুরু করলেই টাকা। অথচ আপনাকে ভাবতে হবে টাকা ইনকাম করা পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ।
আপনাকে দক্ষ হতে হবে। জ্ঞানী হতে হবে। পড়তে হবে। ২৭ বছর লেখাপড়া করার পর বুয়েট থেকে বের হয়ে চাকরী করতে হয় ২৫-৩০ হাজার টাকার আবার এম বি বি এস পাস করার পর হতে হয় ৫০ টাকার আউট ডোরের ডাক্তার। অথচ ইন্টাস পাস করেই আমরা লাখ টাকার স্বপ্ন দেখি।
স্বপ্ন দেখা ভুল না তবে দুঃস্বপ্ন দেখা ভুল।
আপনার দক্ষতা থাকলে আপনি ইনকাম করতে পারবেনই। ধরুন আপনি দর্জী কাজ পারেন। কোন দোকানে আপনাকে নিলো না। বাসায় বসে অথবা নিজেই একটা দোকান নিয়ে বসতে পারেন। ফ্রীল্যান্সিং এমনি। আগে কাজ জানতে হবে।
কোচিং সেন্টারের প্রতারণার গল্পই আমরা বলি অথচ আমাদের গল্প কেউ শুনে না , বলে ও না।
১০ হাজার টাকার বেতনের জন্য ৫ লাখ টাকা ঘুষ দিতে রাজি অথচ ক্যারিয়ার গঠনের জন্য ২০ হাজার টাকা খরচ করতে রাজি না। আমরা চাই সহজ উপায়। বিনা পুঁজির ব্যবসা। গুপ্তধন।
আপনি গ্রাফিক্স ডিজাইনার হবেন, ওয়েব ডেভেলপার হবেন। মাসে লাখ টাকা ইনকাম করবেন অথচ শিখতে চান ফ্রী। মগের মুল্লুক।
হা আপনি যদি একা একা পারেন ভালো। ২০০৯-১০ এর দিকের ম্যাক্সিমাম ফ্রীল্যান্সাররা নিজে শিখেছেন। তারা ভালো ইনকাম ও করেন। আপনি পারলে সেটা ভালো।
আমাকে একজন বললেন ভাই শিখান। আমি বলেছিলাম ১ লাখ টাকা আর ৬ মাস সময় লাগবে। রাজি থাকলে চলে আসেন। উনি আর যোগাযোগ করেন নাই।
পরে উনাকে অফার দিয়েছিলাম ভাই ১০ লাখ টাকা দিলে ব্যাংকে চাকরীর লাইন আছে করবেন?
তার পর থেকে আমাকে প্রায় কল করেন।
ফ্রীল্যান্সিং গুপ্তধন। ফ্রীতে মাটি খুড়লেই পাওয়া যায় ডলার। আসুন সবাই মিলে খুড়ি। সরকার প্রজেক্ট হাতে নিয়েছে। ফ্রীতে শিখতে পারবেন। দুই দিন ক্লাস করেই আইডি খুলবেন। এপ্লাই করবেন। ১ হাজার ডলারের কাজ ৫০ ডলারে। মাংনা ও করে দিতে চাইবেন। দিতে চাইবেন না কেনো আপনি তো কাজের ভ্যাল্যুই জানেন না।
আসলে আমরা ক্যারিয়ার নিয়ে ভাবি না। টাকা নিয়ে ভাবি। আপনার যোগ্যতা তৈরী হলে আপনাকে খুজবে। আপনার কাউকে খুজা লাগবে না।
আমাদের দেশে চাকরীর অভাব না। অভাব যোগ্য লোকের। কথাটা আমি ১০০% বিশ্বাস করি। কেউ বছরে বছরে চাকরী পালটায় আর কেউ পায় না।
সো আইডি এপ্রুভ হচ্ছে না এমন হতাশায় না থেকে আপনি নিজে আগে এপ্রুভ হন। কথা দিলাম আপনাকেই খুজবে টাকা। টাকার পিছে ছুটা লাগবে না।

01/12/2016

সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন কি?

সবাই চায় তার ওয়েব সাইটটি গুগল কিংবা বিং-য়ের সার্চ ইঞ্জিন রেজাল্ট পেইজ (SERP)-এর সবচেয়ে উপরের দিকে থাকুক। ইন্টারনেটে একই বিষয়ের উপর লাখো ওয়েবসাইট রয়েছে, তবে সার্চ ইঞ্জিনগুলো সেসব ওয়েবসাইটকেই প্রথমে প্রদর্শন করে যেগুলোকে সার্চ ইঞ্জিন অপটিমাইজ করা হয় অর্থাৎ সার্চ ইঞ্জিন যেভাবে একটি কনটেন্টকে দ্রুত খুঁজে পেতে পারে এবং সহজে পড়তে পারে সে ধরণের বিজ্ঞানসম্মত ব্যবস্থা করার প্রক্রিয়াকেই সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বলা হয়।

অর্থাৎ, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের মূল উদ্দেশ্য হলো, কোন নির্দিষ্ট কিছু লিখে গুগলে গিয়ে সার্চ করলে যেন সেই বিষয়বস্তু সম্বলিত আপনার সাইটটি প্রথমে চলে আসে। তাতে, আপনার সাইটে ট্রাফিক বেশি আসবে। আর এ কথাটি চিরন্তন সত্য, ট্রাফিক=রেভিনিউ!

যত বেশি ভিজিটর আপনার ওয়েবসাইটে আসবে সেখানে বিক্রয়ের হার বাড়ার সম্ভাবনা তত বেশী।

যারা অনলাইন উদ্যোক্তা হতে চান তাদের সফলতার জন্য সবচেয়ে প্রয়োজনীয় হলো সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন শেখা। তাহলেই সাইটে ট্রাফিক আসবে, রেভিনিউ জেনারেট হবে। এসইও শিখে করতে পারবেন ফ্রিল্যান্সিং, বাংলাদেশী অনেকেই আছেন যারা সার্চ ইঞ্জিন অপটিমাইজার হিসেবে গড়ে তুলেছেন সময়ের স্মার্ট ক্যারিয়ার।

#সার্চইঞ্জিনঅপটিমাইজেশন #এসইও #আউটসোসিং

29/11/2016

ডিজিটাল মার্কেটিং

আজকাল আমরা একটি শব্দ শুনে থাকি আর তা হচ্ছে “ডিজিটাল মার্কেটিং” প্রথমেই আমদের জানা দরকার এই ডিজিটাল মার্কেটিং বলতে আমরা কি বুঝি। সরল ভাষায়, ডিজিটাল মার্কেটিং ইলেকট্রনিক মিডিয়ার এক বা একাধিক ফর্ম মাধ্যমে পণ্য বা ব্র্যান্ডের প্রচার করার কে বুঝায়। টিভি,রেডিও,মোবাইল এবং ইন্টারনেট - এ সকল মাধ্যমে আমরা “ডিজিটাল মার্কেটিং” করে থাকি।ডিজিটাল মিডিয়া বলতে আমরা প্রথানত ই-মেইল, মোবাইল অ্যাপ, ওয়েব সাইট ও সামাজিক মিডিয়া (social media) কে বুঝায়। যদিও টিভি ও রেডিও ডিজিটাল মিডিয়া খুবই জনপ্রিয় মাধ্যম।

কেন ডিজিটাল মার্কেটিং গুরুত্বপূর্ণ ?

ডিজিটাল মিডিয়া বলতে আমরা প্রথানত ই-মেইল, মোবাইল অ্যাপ, ওয়েব সাইট ও সামাজিক মিডিয়া (social media) কে বুঝায় যা আগেই বলা হয়েছে।

এখন আমরা কিছু তথ্য নেই, যার মাধ্যমে আমরা খুব সহজে বুজতে পারবো, কেন ডিজিটাল মার্কেটিং গুরুত্বপূর্ণ। বর্তমানে পৃথিবীতে ইন্টারনেট ব্যাবহার করে প্রায় ২ বিলিয়ন মানুস,ফেসবুক বেবহার করে প্রায় ৫০০ মিলিয়ন মানুষ আর টুইটার ব্যাবহার করে ২৩২ মিলিয়ন মানুষ। অপরদিকে স্মার্টফোন ব্যবহারকারীদের সংখ্যা বিশ্বব্যাপী মোট 1.75 বিলিয়ন যা প্রতিনিয়তও বাড়ছে।

উপরোক্ত তথ্য বিশ্লেষণ করলে আমরা খুব সহজে বুজতে পাড়ি ডিজিটাল মার্কেটিং গুরুত্ব। কোন পণ্য বা সেবার তথ্য আমরা খুব সহজেই আমাদের নির্ধারিত গ্রেহকে খুব সহতে জানাতে পাড়ি কেবল ডিজিটাল মার্কেটিং এর মাধ্যমে।

আপর দিকে ডিজিটাল মার্কেটিং গুরুত্বপূর্ণ, কারন আমরা জানি ই-কমার্স খুবই জনপ্রিয় মাধ্যমে পরিণীত হয়েছে। আর এখন আমরা জেনেনাই ই-কমার্স বলতে আমরা কি বুঝি। সাধারণত ই-কমার্স বা ইকমার্স হিসাবে পরিচিত 'ইলেক্ট্রনিক কমার্স, যেমন ইন্টারনেট হিসাবে কম্পিউটার নেটওয়ার্ক ব্যবহার করে পণ্য বা পরিষেবা ট্রেডিং. ইলেকট্রনিক কমার্স যেমন মোবাইল কমার্স, ইলেকট্রনিক তহবিল স্থানান্তর, সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট, ইন্টারনেট বিপণন, অনলাইন লেনদেনের প্রক্রিয়াকরণ, বৈদ্যুতিন তথ্য বিনিময় (EDI), ইনভেন্টরি ম্যানেজমেন্ট সিস্টেম, এবং স্বয়ংক্রিয় তথ্য সংগ্রহ সিস্টেম হিসাবে প্রযুক্তির উপর স্বপক্ষে. এটি যেমন ই-মেইল হিসাবে অন্যান্য প্রযুক্তি ব্যবহার করতে পারে, যদিও আধুনিক ইলেকট্রনিক কমার্স সাধারণত, লেনদেন জীবন চক্র অন্তত এক অংশ জন্য ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব ব্যবহার করে।

এ ছাড়া আর একটা মাধমে ইন্টারনেট বিপণন হয়ে থাকে যাকে আমরা সামাজিক কমার্স বলে থাকি । যার মাধ্যমেও পণ্য ও সেবা অনলাইন ক্রয় এবং বিক্রয় কারা হয়ে থাকে।
এতক্ষণ আমরা যা আলোচনা করলাম , তার প্রতিটি ক্ষেত্রে ডিজিটাল মার্কেটিং গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে।

28/11/2016

27/11/2016

ভর্তি বিজ্ঞপ্তি
========
কম্পিউটার কোর্সসমুহঃ
----------------------

১) গুগল এ্যাডসেন্স & এফিলিয়েট ইনকাম
২) প্রফেশনাল সার্চ ইন্জিন অপটিমাইজেশন
৩) ডিজিটাল মার্কেটিং
৪) গ্রাফিক্স ডিজাইন
৫) এ্যাডভান্সড কম্পিউটার & নেটওয়ার্কিং
( অফিস এক্সিকিউটিভদের জন্য )
৬) বেসিক কম্পিউটার

ইংলিশ কোর্সসমুহ:
------------------
১) ইংলিশ ফান্ডামেন্টাল কোর্স
( ৬ মাস+৬ মাস = ১ বছর )
২) প্রফেশনাল ইংলিশ কোর্সসমুহ
( ১-২ মাস)

Contact: 01556627196/01828932304

26/11/2016

আউটসোসিং!! বর্তমান সময়ে আমাদের দেশে তরুণদের কাছে সবচেয়ে আলোচিত বিষয়ের একটি হচ্ছে ফ্রিল্যান্সিং বা অনলাইন আউটসোসিং।
বর্তামানে বাংলাদেশে প্রতি বছর প্রায় ৪০ লক্ষ লোকের কর্মসংস্থান প্রয়োজন কিন্তু এর অর্ধেক কর্মসংস্থান ও বাংলাদেশে নেই ।বাংলাদেশে শুধু অনলাইন আউটসোসিং করে তার চেয়েও বেশি লোকের কর্মসংস্থান করা সম্ভব!!!
এরই মধ্যে অনেকে ফ্রিল্যান্সিং এর মাধ্যমে নিজেদের ভাগ্যকে সম্পূর্ণরূপে পরিবর্তন করতে সক্ষম হয়েছেন। পড়ালেখা শেষে বা পড়ালেখার সাথে সাথে ফ্রিল্যান্সিং এ গড়ে নিতে পারেন আপনার ভবিষ্যৎ ক্যারিয়ার। ফ্রিল্যান্সিং হচ্ছে মাল্টি বিলিয়ন ডলারের একটা বিশাল বাজার। উন্নত দেশগুলো কাজের মূল্য কমানোর জন্য আউটসোর্সিং করে থাকে। আর আমাদের মত দেশগুলো সেই কাজগুলো করে থাকে। সহজ ভাষায় বলা যায় যে, একটি দেশের কাজ অন্য কোন দেশের মাধ্যমে করিয়ে নেওয়াই আউটসোসিং। অনলাইনের মাধ্যমে কাজগুলো করা হয় বলে তাকে অনলাইন আউটসোসিং বা ফ্রিল্যান্সিং বলে। আমরা যদি ফ্রিল্যান্সিং এর বিশাল বাজারের সামান্য অংশ কাজে লাগাতে পারি তাহলে এটি হতে পারে আমাদের অর্থনীতি মজবুত করার শক্ত হাতিয়ার।
এগুলো শুনে নিশ্চয় আপনার ফ্রিল্যান্সিং করে অনেক টাকা আয় করতে ইচ্ছা করবে। কিন্তু আউটসোসিং এ শর্টকাট কোন উপায় নেই টাকা আয় করার জন্য আপনাকে অবশ্যই কাজে দক্ষতা ও জ্ঞান সবশের্ষ পরিশ্রম করার মানসিকতা থাকবে হবে। তবে আউটসোসিং এ কাজ করতে হলে কোন বিষয়ে আপনি কাজ করবেন তা আপনাকে নিধারণ করতে হবে এবং দক্ষ হতে হবে

26/11/2016

আউটসোর্সিংয়ের কাজের জন্য কোনটি শিখবেন?
১। এসইও: যে কোন কোম্পানীর জন্য মার্কেটিংটা কতটা গুরুত্বপূর্ণ সেটি কাউকে আলাদাভাবে বলার প্রয়োজন নাই মনে হয়। মার্কেটিং হচ্ছে ১টা কোম্পানীর জন্য সবচাইতে গুরুত্বপূর্ন বিষয়। অনলাইন মার্কেটিং এর গুরুত্বপূর্ণ অংশ এসইও । অর্থাৎ ১টা কোম্পানীর উল্লেখযোগ্য ব্যবসা নির্ভর করে, এসইও এক্সপার্টদের উপর। তাই নিজের ব্যাবসার পাশাপাশি মার্কেটপ্লেস এ কাজ করে প্রচুর আয় করা যায়।

২। গ্রাফিক ডিজাইন: যে কোন কোম্পানীর লোগো, ব্রুশিয়ার থেকে শুরু করে অন্যান্য প্রিন্টিং জাতীয় সকল প্রোডাক্ট গ্রাফিক ডিজাইনাররা তৈরি করেন। আবার যে কোন ওয়েবডিজাইনের শুরুতে কিংবা ভিডিও অ্যাডিটিংয়ের কাজে কিংবা অ্যানিমিশন প্রজেক্টের ক্ষেত্রেও গ্রাফিক ডিজাইনারদের প্রয়োজন। এমনকি এসইও প্রজেক্টের গ্রাফিক ডিজাইনারদের সাহায্য প্রয়োজন হয়। এবার নিজেরেই মনে মনে বের করে নিন, গ্রাফিক ডিজাইনারদের জন্য কি পরিমাণ কাজ থাকতে পারে এবং কখনও তাদের কাজের ঘাটতি হবে কিনা।

৩। ওয়েবডিজাইন: ওয়েবডিজাইনারদের সুবিধা হলো, এ সম্পর্কিত কাজগুলো যোগাড় করার জন্য খুব বেশি প্রতিযোগীতাতে পড়তে হয়না। সেজন্য ওয়েবডিজাইনার হলে ক্যারিয়ার গড়ে তোলাটা অপেক্ষাকৃত সহজ। মার্কেটপ্লেসগুলোতে এ কাজগুলোর প্রতি ঘন্টার রেট ও গ্রাফিকসের কাজের তুলনায় বেশি হয়ে থাকে।

৪। ভিডিও এডিটিং : ভিডিও এডিটিং কাজগুলো যেমন মজার, তেমনি কাজটি সহজ আবার আয় করার সুযোগও বেশি। মূলত টেলিভিশন চ্যানেলগুলোর জন্য ভিডিও এডিটিং প্রয়োজন হলেও বর্তমানে ইউটিউবের যুগে ভিডিও এডিটিংয়ের কাজের সেক্টর অনেক বেড়ে গেছে।

৫। অ্যাপস ডেভেলপমেন্ট : যারা প্রোগ্রামিংয়ে মোটামুটি ধারণা আছে, তাদের জন্য আমার সবসময়ের পরামর্শ থাকে অ্যাপস ডেভেলপমেন্ট শিখে নিন। বর্তমান এবং ভবিষ্যৎ সব সময় এ সেক্টরটির অনেক চাহিদা থাকবে। মার্কেটপ্লেসগুলোতে এ ধরনের কাজের প্রতিযোগীতা কম থাকে এবং কাজের প্রতি ঘন্টা রেটও অনেক বেশি হয়।

৬| Google AdSense থেকে অর্থ উপার্জন করতে পারেন |নির্ভরযোগ্য ব্লগারদের মতে AdSense দ্বারা অনেক টাকা রোজগার করার কৌশল শিখতে পারবেন… AdSense হল সবচাইতে অনলাইন আয়ের সহজ পদ্ধতি। আপনি প্রকৃত Google AdSense এর নিয়ম পদ্ধতি জানতে পারেন…..Google Adsense বিখ্যাত সার্চ ইঞ্জিন Google এর একটি Advertising program. ফ্রি ওয়েব সাইটের মাধ্যমেও Google Adsense ব্যবহার করে উপার্জন করা সম্ভব… Google Adsense যদিও বহুদিন পূর্ব থেকেই সমগ্র বিশ্বে একটি নির্ভরযোগ্য ও দীর্ঘমেয়াদী উপার্জনের পদ্ধতি হিসাবে স্বীকৃত, কিন্তু বাংলাদেশে বিষয়টি অনেকের কাছেই নুতন।

26/11/2016

গ্রাফিক্স ডিজাইনার কি? কেন? কোথায় চাকরি পাবেন?

আঁকা ঝোঁকাতে ঝোক বেশি! ক্রিয়েটিভ কিছু করতে মন চায়? সময় পেলেই কম্পিউটারের পেইন্ট টুলস, ফটোশপ, ইলাস্ট্রেটর নিয়ে গাছ, পাখি, ফুল, ফল, বাড়ির দৃশ্য বা কারো নাম বা ছবি নিয়ে কাজ শুরু করে দেন? পার্ট-টাইম বা ফুল টাইম কাজ খুঁজছেন? অথবা অনলাইন মার্কেটপ্লেসে কাজ করে অপেক্ষাকৃত বেশি আয় করতে চান? তাহলে ভেবে চিন্তে নেমে পড়–ন গ্রাফিক্স ডিজাইনে। অন্যান্য সব চাকরির থেকে গ্রাফিক্স ডিজাইন পেশাটি সবচেয়ে নিরাপদ ও ঝামেলা বিহীন। নিরাপদ ও ঝামেলাবিহীন বলার কারণ হলো অন্যান্য সব পেশার বিপরীতে গ্রাফিক্স ডিজাইনারের কোনো কাজের অভাব হয় না। এটা একটি সন্মানজনক পেশাও। তবে অনেকেই এ পেশাটি নিয়ে চিন্তিত থাকেন। কিভাবে এগিয়ে যাবেন, শিক্ষাগত যোগ্যতা কি প্রয়োজন বা একজন গ্রাফিক্স ডিজাইনারের বেতন-ই বা কতো? তাদের জন্য এ লেখা। লেখাটির মাধ্যমে ক্যারিয়ার হিসেবে গ্রাফিক্স ডিজাইনার হতে চাইলে যে বিষয়টি আগে জানতে হবে সেটি জানানো চেষ্টা করেছি।

গ্রাফিক্স ডিজাইনার কে?
আমরা প্রথমেই জেনে নিই গ্রাফিক্স ডিজাইনার কে বা তার কাজ কি। তার আগে বলি, গ্রাফিক্স ডিজাইন হলো আর্ট বা কলা’র এ মাধ্যম। ডিজাইনার তার কাজের মাধ্যমে এন্ড ইউজার অর্থ্যাৎ সর্বশেষ ব্যবহারকারীর মধ্যে একটি ভালো প্রভাব ফেলতে পারেন। যেটি সেই ব্যবহারকারীর ব্রেইন এ একটি দীর্ঘস্থায়ী প্রভাব ফেলতে পারে। তাই গ্রাফিক্স ডিজাইনার হলেন তিনি, যিনি গ্রাহকের চাহিদানুযায়ী বেশ কিছু কালার, টাইপফেস, ইমেজ এবং অ্যানিমেশন ব্যবহারের মাধ্যমে তার চাহিদা পূরণ করতে সক্ষম হন। এটার আউটপুট ডিজিটাল বা প্রিন্ট উভয়ই হতে পারে। আর বর্তমান সময়ে সচরাচর পাওয়া বিভিন্ন টুলস ও লেআউট ব্যবহারের মাধ্যমে গ্রাফিক্স ডিজাইনার তার কাজকে আরো বেশি ক্রিয়েটিভ ও গ্রাহকের চাহিদা পূরণ করে বাড়তি তৃপ্তি দিতে পারছেন

গ্রাফিক্স ডিজাইনার হিসেবে যেখানে চাকরি পাবেন ?

একজন গ্রাফিক্স ডিজাইনারের দায়িত্ব হলো তার কাজ, পণ্য বা সেবার ওভারঅল লুক ও ভাবমূর্তি ভালোভাবে ফুটিয়ে তোলা। কোনো পূর্বপরিকল্পনা ছাড়া ডিজাইন করা যতোই ভালো পণ্য হোক না কেনো সেটি প্রথমেই ব্যার্থ হবে। তাই একটি নিদ্দিষ্ট পরিকল্পনা ও ক্রিয়েটিভিটি একজন গ্রাফিক্স ডিজাইনারের মানকে উন্নত করে। তাই নিজেকে ভালোভাবে তৈরি করতে পারলে একজন গ্রাফিক্স ডিজাইনারের কাজের অভাব হয় না! সবচেয়ে বড় বিষয় হলো সম্প্রতি দেয়া তথ্যমতে, বর্তমানে প্রায় ৩৫ শতাংশ গ্রাফিক্স ডিজাইনার আত্বনির্ভরশীল ও স্বাবলম্বী।

একজন গ্রাফিক্স ডিজাইনারের কাজের ক্ষেত্র কোথায় হতে পারে তার একটি তালিকা দেওয়া হলো-

→ ইন্টার‌্যাক্টিভ মিডিয়া:
কয়জন গ্রাফিক্স ডিজাইনার তার কাজের সঠিক মূল্যায়ন ও ভাগ্যকে পরিবর্তন করার যে ক্ষেত্রটি পান সেটি হলো ইন্টার‌্যাক্টিভ মিডিয়া। এখানে বিশেষত টেক্সট, গ্রাফিক্স, ভিডিও, অ্যানিমেশন, অডিওসহ যেকেনো কিছু এবং এ সম্পর্কিত সব কিছুই নিয়ে কাজ হয়। আমার মতে ইন্টার‌্যাক্টিভ মিডিয়া হলো তেমনই একটি ভালো নিশ যেখানে একজন গ্রাফিক্স ডিজাইনার তার কাজকে প্রস্ফুটিত করতে পারেন।

→ প্রমোশনাল ডিসপ্লে:
সাধারণত যারা বড় ধরনের বা বড় আকারের কাজ করতে চান বা কঠোর পরিশ্রম করতে পারবেন তাদের জন্য এটি একটি ভালো মাধ্যম। এ কাজগুলো মূলত বিভিণœ অ্যাডমিডিয়াতে পাওয়া যায়। এখানে একজন গ্রাফিক্স ডিজাইনারকে বিভিন্ন ধরণের বিলবোর্ড ডিজাইন এবং একই ধরণের প্রোমোশনার ডিসপ্লে ডিজাইন নিয়ে কাজ করতে হয়।

→ জার্নাল:
বিভিন্ন ধরণের জার্নালগুলো (বিষয়ভিত্তিক বা ব্যাঙ্গাত্বক) ক্রিয়েটিভ গ্রাফিক্স ডিজাইনারদের গুরুত্ব দিয়ে থাকে। এখানে সাধারণত পাঠককে আকৃষ্ট করার কাজটি করতে হয়। এখানে আপনাকে ছোটখাটো লোগো, ইমোটিকন থেকে শুরু করে কমপ্লিট কাভার ডিজাইন করতে হতে পারে।

→ কর্পোরেট রিপোর্টস:
এটি রেগুলার জব না হলেও কম নয়! একজন গ্রাফিক্স ডিজাইনার বিভিন্ন কোম্পানির কর্পোরেট রিপোর্ট তৈরি করে ভালোমানের আয় করতে পারেন। এটা অনেকটাই প্রফেশনাল কিন্তু মোটেই বোরিং কাজ নয়। কাজের মধ্যে অনেক স্বাচ্ছদ্য বোধ করা যায়।

→ মার্কেটিং ব্রোশিউর:
এটিও অনেকটাই প্রোমোশনাল ডিসপ্লের কাজের মতো। এখানে আপনাকে বিভিন্ন কোম্পানির পণ্য বা সেবা নিয়ে ডিজাইনের কাজটি করতে হবে। একজন গ্রাফিক্স ডিজাইনার ছাড়া যেহেতু কাজটি সম্ভব নয়, তাই এখানেও আপনার কাজের ক্ষেত্রটি হতে পারে।

→ সংবাদপত্র:
গ্রাফিক্স ডিজাইনার ছাড়া সংবাদপত্র! মোটেই সম্ভব নয়। একজন গ্রাফিক্স ডিজাইনার একটি সংবাদপত্রকে ঠিকই সংবাদপত্রেরই মতো করে তোলেন। ফাইনাল লেআউট দেওয়ার জন্য গ্রাফিক্স ডিজাইনার অবশ্যই জরুরী। এখানে আপনার পেশার সন্মানটাও বেশি। তাই সংবাদপত্র একজন গ্রাফিক্স ডিজাইনারের জন্য একটি সাফল্যজনক কাজের ক্ষেত্র।

→ ম্যাগাজিন:
এটাও মূলত সংবাদপত্র ও জার্নালের মতো। তবে ম্যাগাজিনে গ্রাফিক্স ডিজাইনারের কাজের পরিমান অপেক্ষাকৃত অনেক বেশি। কারণ ম্যাগাজিনে ভিজ্যুয়াল লেআউট বেশি থাকে। তাই ম্যাগাজিনের প্রত্যেকটা প্রকাশনার জন্য গ্রাফিক্স ডিজাইনার, অবশ্যই আবশ্যক। এটাও আপনার যথোপযুক্ত কাজের ক্ষেত্র হতে পারে।

→ লোগো ডিজাইন:
একজন গ্রাফিক্স ডিজাইনারের জন্য সবচেয়ে জনপ্রিয় কাজ হলো লোগো ডিজাইন। এক্ষেত্রে একজন ফ্রিল্যান্সার হিসেবে কাজ শুরু করতে বেশি সময় লাগে না। আপনার ক্রিয়েটিভিই হলো লোগো ডিজাইনের মূল কথা। প্রায় প্রতিটি প্রতিষ্ঠানই তার প্রতিষ্ঠানের লোগো তৈরির জন্য একজন ফ্রিল্যান্স লোগো ডিজাইনার অর্থাৎ গ্রাফিক্স ডিজাইনারে খোঁজ করেন। তাই আপনি সহজেই কাজ পাবেন এবং ভালো করতে পারলে তাদেরকেই আপনার রেগুলার বায়ার হিসেবে প্রতিষ্ঠিত করতে পারবেন।

→ ওয়েবসাইট ডিজাইন:
সবশেষে বললেও একজন গ্রাফিক্স ডিজাইনারের জন্য সবচেয়ে বেশি কাজের ক্ষেত্র ওয়েবসাইট ডিজাইন। লোকাল মার্কেট বা অনলাইন মার্কেটপ্লেস যেটাই বলি না কেনো প্রতিনিয়ত ওয়েব ডিজাইনের কাজের পরিমাণ বাড়ছে। তাই ওয়েবসাইট ডিজাইন করেও আপনা গ্রাফিক্স ডিজাইনার পেশাকে সামনে এগিয়ে নিয়ে যেতে পারবেন নিদ্দিষ্ট লক্ষ্যে।

→ স্মার্টফোন ডিজাইন:
বর্তমান বিশ্বে ডিজাইনিং এর প্রয়োজনীয়তা দিন দিন বাড়ছে। সর্বাধুনিক স্মার্টফোন গুলোতে ইউজার ইন্টারফেস ডিজাইনিং ব্যাবহার করার ফলে হঠাৎ’ করে একটি বড় মার্কেট সৃষ্টি হয়েছে ডিজাইনিং এ। কম্পিউটার প্রফেশনাল অনেকেই কোডিং এর চেয়ে ডিজাইনিংকে বেশি গুরুত্ব দিচ্ছেন এর জনপ্রিয়তার জন্য। ডিজাইনিং এর আরেকটি প্রধান সুবিধা হল এর মাধ্যমে গ্রাহকের মনের অনুভুতিকে জাগানো সম্ভব হয় যার মাধ্যমে ডিজাইনার সৃষ্টি র আনন্দ পেতে পারেন। বর্তমানে এডোবি ফটোশপ,ইলাস্ট্রেটর, আরও কিছু সফটওয়্যার দ্বারা ডিজাইনিং শেখা যায়। প্রফেসিওনাল মানের ডিজাইনিং একই সাথে আর্থিক সাফল্য ও মানসিক তৃপ্তি দুটোরই ভাল পদ্ধতি হতে পারে।

28/01/2016

Training Courses
================
We're happy to announce for following courses: But we'll announce for new courses soon!
Package-1) Online Freelance Basics

============================================
# Trainer: Mr. Pratul Kanti Tonchangya
# Duration: 5 days, 5-10 classes, 2-4 hours per class, Practical works.
# Course Fee: tk. 3,000/-
# Eligibility: Who are eligible/fit for this course? You're expert of-
- Basic computer skills
- MS Office (MS Word, MS Excel, MS Power Point)
- Medium Level English (High Level Preferred)

BONUS Skills- If you've Advance skills, if you've any of following skill then this course is for you-
- Accounting Degree
- High Level English (Spoken or Written or both)
- Graphic Design (Photoshop & Illustraton)
- Webdesign/Web development/Web Programming
- Other professional skills

# Contents:
- Overview for Outsourcing/Online Freelancing
- How to start? A steps by steps process
- Portfolio development
- How online marketplaces work?
- Business communication
- Payment withdrawn
- Some important tips
- Questions & Answers

Package-2) Search Engine Optimization (SEO) and Online Freelance
# Trainer: Mr. Pratul Kanti Tonchangya
# Duration: 2 Months (Theory+Practical), 30 classes+Practical works, Group works
# Price: tk. 12,000/-
# Internship+Multimedia Support.
# Eligibility: This course is the best fit for you if you're an expert of-
- MS Office (MS Word, MS Excel & MS PowerPoint)
- Good Command in English
- Graphic Design/Web design/HTML is a PLUS.

# Contents:
- SEO overview
- How Google works? How other search engines work?
- Keywords and Keywords Research
- SEO Ranking Factors
- Onpage SEO
- Offpage SEO/Linkbuiding
- Practical works

Plus, Package-1

Package-3) Advance English for Online Freelance Income
# Trainer: Mr. Pratul Kanti Tonchangya
# Duration: 2 Months; 30 classes; Practical Works, Group Works, Tests.
# Price: 6,000/-
# Multimedia Support.
# Eligibility: At least S.S.C Pass
# Both Online & Classroom Environment.
# Contents-
Vocabulary skills
Grammatical skills
presentation skills
spoken communication (fluency, accuracy and confidence building)
business writing essentials (emails/reports/proposals/letters)
negotiation skills
telephone skills.

Package-4) Basic Computer Training
# Trainers: Issor Chandra & Farida Yasmin
# Duration: 45 days; 35 classes; Practical works, Group Works, Assignments
# Price: tk. 3,500/-
# Eligibility: Anyone
# Contents:
- Introduce PC Hardware, OS, software
- Window setup, software installation/unintallation
- MS Words with Bangla typing
- MS Excel
- MS Power Point
- Basic Internet skills+ Emailing

How to apply?

Buy Application Form (tk. 100/-) with BKash number: 01828932304 (personal)

Fill-up the form:
Download the FORM here (Doc format): bit.ly/22QdwXf

Download the FORM here (PDF format): bit.ly/1OV5sdm

To Register, send BKash Transaction ID+ FORM to [email protected] Or at our office physically. We'll give you an ID number.

Class start: We'll start if we get min. 10 applicants per batch.

অনলাইনে ফ্রিল্যান্সিং/আউটসোর্সিং অথবা অনলাইনে ব্যাবসা করতে চাচ্ছেন? তাহলে "BASIS OUTSOURCING AWARD 2014" পুরষ্কারজয়ীর সা...
15/01/2016

অনলাইনে ফ্রিল্যান্সিং/আউটসোর্সিং অথবা অনলাইনে ব্যাবসা করতে চাচ্ছেন? তাহলে "BASIS OUTSOURCING AWARD 2014" পুরষ্কারজয়ীর সাথে কেন নয়??
বিস্তারিত জানতে ভিজিট করুন: http://etech-computers.blogspot.com/p/outsourcing-training.html

অনলাইনে ফ্রিল্যান্সিং/আউটসোর্সিং অথবা অনলাইনে ব্যাবসা করতে চাচ্ছেন? তাহলে  "BASIS OUTSOURCING AWARD 2014" পুরষ্কারজয়ীর স...
15/01/2016

অনলাইনে ফ্রিল্যান্সিং/আউটসোর্সিং অথবা অনলাইনে ব্যাবসা করতে চাচ্ছেন? তাহলে "BASIS OUTSOURCING AWARD 2014" পুরষ্কারজয়ীর সাথে কেন নয়??
বিস্তারিত জানতে ভিজিট করুন: http://etech-computers.blogspot.com/p/outsourcing-training.html

Address

10 Aziz Super Market, Happy Moore
Rangamati
4500

Alerts

Be the first to know and let us send you an email when E Tech Computers posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to E Tech Computers:

Share