29/06/2022
প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট (PTI), এর বিপরীত এ ধাপ কটকি পাড়া আমাদের অফিস। Bdsquad এর সাথে ফুল টাইম কাজ করার জন্য ৩ জন নতুন টিম মেম্বার দরকার।
আপনার ফটোশপ সম্পর্কে ধারনা আছে, কাজ শিখে বসে আছেন , কাজ শিখায় দিলে পারব এইটাইপের মানুষ হলেই হবে।
**আপাতত এই বিষয়গুলো জানলেই হবে, সময়ের সাথে সাথে স্কিল ডেভেলমেন্টের জন্য যা যা প্রয়োজন সব বিষয়ে আমরা বিভিন্ন ধরনের রিসোর্স প্রদান করবো।
🔰 অফিস টাইমঃ
সকাল ১০টা থেকে সন্ধ্যা ৮:০০ টা পর্যন্ত (সপ্তাহে ৬ দিন)
(দুপুরে ১ ঘন্টা খাওয়ার এবং নামাজের জন্য বিরতি)
🔰 স্যালারিঃ
আপনার অভিজ্ঞতার উপর।
জব ইন্টারভিউয়ের সময়ে আপনার সাথে আলোচনা করে আপনার যোগ্যতা এবং অভিজ্ঞতা অনুয়াযী স্যালারি ফিক্সড করা হবে (তাই উল্লেখ করা হয়নি) 😊 তবে আপনি চাইলে আবেদন করার সময় আপনার প্রত্যাশিত স্যালারি উল্লেখ করে দিতে পারেন।
🔰 কিভাবে আবেদন করবেনঃ
সিভির সাথে আপনার অভিজ্ঞতা + কাজের কোন স্যাম্পল কিংবা পোর্টফোলিও থাকলে পাঠিয়ে দিন আমাদের অফিসিয়াল ইমেইলে
[email protected]
অথবা সরাসরি ইনবক্স:m.me/Bdsquadteam
🔰 সুবিধাসমূহঃ
২ টি ফেস্টিভ্যাল বোনাস, ইয়ার্লি ইনক্রিমেন্ট
দুপুরে ১ ঘন্টা খাওয়ার এবং বিকেলের নাস্তা
নামাজের জন্য বিরতি (নামাজ বাধ্যতামূলক)
সাথে, অন্যান্য সুযোগ সুবিধা কোম্পানির পলিসি অনুযায়ী 😊
এবং মন মেজাজ ফুরফুরে থাকার জন্য মাঝে মধ্যে আড্ডা + বিনোদন।
দেখা + কথা হবে ইন্টারভিউ বোর্ড এ 😊
বি দ্রঃ যে কাউকে রেফার + মেনশন করতে পারেন অথবা জব পোস্টটা আপনার ওয়ালে শেয়ার দিতে পারেন।
ধন্যবাদ।