04/08/2025
সম্মানিত গ্রাহক,
ইন্টারনেট সেবা গ্রাহক পর্যায় পর্যন্ত ১০০% নিশ্চিত করার ক্ষেত্রে অনেকগুলো ধাপ বিদ্যমান। এর মধ্যে যে কোন একটিতে সমস্যা হলেও গ্রাহক সংযোগে সমস্যা পেতে পারেন।
"ইন্টারনেট স্লো /কয়দিন ধরে লাইন স্লো /কানেকশন নাই /আগে ভালো ছিলো এখন আপনাদের সার্ভিস খারাপ হয়ে গিয়েছে" - এই ধরনের পোস্ট দিলে আসলে কোথায় সমস্যা হচ্ছে এবং কি কারনে হচ্ছে সেটা বুঝা যায় না।
এই ধরনের অভিযোগগুলো একপাক্ষিক এবং এইরকম পোস্টে সমাধান চাওয়ার ক্ষেত্রে দোষারোপ করাটাই বেশি গুরুত্ব পায়।
ইন্টারনেট কানেকশনের সমস্যা পেলে সবার আগে নিজের লোকাল নেটওয়ার্কে কোন সমস্যা আছে কিনা চেক করতে হবে। যেসব গ্রাহকের বাসায় সরাসরি ONU ডিভাইস দেওয়া, সেসব গ্রাহক ONU ডিভাইসে লাল বাতি (LOS) জ্বলতে দেখলে বুঝতে হবে যে, মূল সংযোগে সমস্যা।
এর বাইরে অন্য কোন সমস্যা থাকলে তা বেশিরভাগ ক্ষেত্রেই সাপোর্ট ডিপার্টমেন্টে কথা বলার মাধ্যমে সমাধান করা সম্ভব। আমাদের সাপোর্ট ডিপার্টমেন্ট সকাল ১০.০০ এম থেকে রাত১২.০০ পি এম চালু থাকে। শুধুমাত্র একটা ফোন কল করে সমস্যার কথা জানালেই, আমাদের টিম কাজ করে।
আমাদের সাপোর্ট সেন্টার সেন্ট্রালি মনিটর করা হয় এবং আমাদের এক্সিকিউটিভগন দক্ষ ও প্রশিক্ষিত। তাই কাজে অবহেলা বা ফাঁকি দেওয়ার সুযোগ নেই বললেই চলে।
এরপরেও যখন কোন গ্রাহক ইন্টারনেট সংযোগের সমস্যায় আমাদের সাপোর্টে ফোনকল বা Whats app মাধ্যমে যোগাযোগ না করেই, কোন তথ্য ছাড়াই শুধু বলার জন্য গ্রুপে একটা দোষারোপমূলক পোস্ট করে দেন; তারপরেও আমরা সেই পোস্ট এপ্রুভ করি। গ্রাহকের আইডি জেনে সমস্যা সমাধান করার জন্য কাজ করতে থাকি।
আমরা গ্রাহকসেবা প্রদানে সর্বদা বদ্ধ পরিকর। আমাদের গ্রুপে পজেটিভ নেগেটিভ যেমন পোস্টই করা হোক না কেন, অপ্রাসঙ্গিক বা অতি সংবেদনশীল ব্যাতিত সব ধরনের পোস্টই আমরা এপ্রুভ করি।
আমরা এর আগেও অনেকবার জানিয়েছি যে, ফেসবুক পেইজ বা গ্রুপ কাস্টোমার সাপোর্ট সেন্টারের সাথে যুক্ত নয়। সাপোর্টে না জানিয়ে শুধু গ্রুপে পোস্ট করলে সেটি সমাধান করা সম্ভব হয় না। গ্রাহকের তথ্যের নিরাপত্তার কথা ভেবে আমরা ইচ্ছা করেই ওয়েবটিমের কাছে গ্রাহকের কোন তথ্য রাখি না। তাই ওয়েবটিম থেকে কোন গ্রাহকের সমস্যা রিসিভ, চেক ও সলভ করা যায় না।
আমরা প্রত্যাশা করি কোন গ্রাহক গ্রুপে ইন্টারনেট সংযোগের সমস্যার বিষয়ে পোস্ট করলে নিচের ধাপগুলো অবশ্যই ফলো করবেন।
১/ ইন্টারনেট সংযোগে সমস্যা পেলে গ্রাহক সর্বপ্রথমে কাস্টোমার সাপোর্ট ডিপার্টমেন্টে কল করবেন। ক্রিটিকাল সমস্যা বা কোন ডাটা শেয়ার করার দরকার হলে সাপোর্ট এর Whats app করবেন।
২/ সাপোর্ট কমপ্লেইনের সহায়ক হিসেবে গ্রাহক চাইলে অভিযোগ লিখে গ্রুপেও পোস্ট করতে পারবেন। তবে পোস্ট করার আগে অবশ্যই সাপোর্ট ডিপার্টমেন্টে যোগাযোগ করে নিতে হবে এবং পোস্টে সাপোর্ট এর সাথে যোগাযোগ এর তথ্য যুক্ত করতে হবে।
৩/ সমস্যা সমাধান হয়ে গেলে পোস্ট এডিট করে শুরুতে (Solved) লিখে দিতে হবে যাতে অন্যরা বুঝতে পারেন যে সমস্যাটা সমাধান করা হয়েছে।
৪/ একজনের কমপ্লেইন পোস্টে অন্য কোন গ্রাহক এসে কমেন্ট বক্সে দয়া করে নিজের কমপ্লেইন জানাবেন না। প্রত্যেকের সমস্যা আলাদা তাই সমাধানও আলাদা হবে। একজনের পোস্টে আরেকজন এসে কমেন্ট করলে সমস্যা সমাধান করাটা কষ্টকর হয়ে যায়। এক্ষেত্রে আরেকজনের পোস্টে কমেন্ট না করে নিজ কানেকশনের সমস্যা সাপোর্ট ডিপার্টমেন্টে জানিয়ে প্রয়োজনে আলাদাভাবে পোস্ট করতে পারেন।
Perfecr@Net হচ্ছে এমন একটি ইন্টারনেট সেবা প্রদানকারী প্রতিষ্ঠান যা সর্বদা গ্রাহকদের কাছে জবাবদিহিতামূলক আচরণ ও স্বচ্ছতা বজায় রেখে কাজ করে। আমরা আমাদের গ্রাহকদের থেকে সার্ভিস সাপোর্ট বিষয়ে আরো নিয়মমাফিক ও সহযোগিতামূলক মনোভাব প্রত্যাশা করি।