21/06/2026
ভাইরে ভাই...পরিবর্তন কাকে বলে একটু চোখ মেলে দেখেন!🫡
প্রধানমন্ত্রী তারেক রহমান তার প্রথম বিদেশ সফরেই যে এক্সাম্পল সেট করলেন, সেটা এক কথায় অবিশ্বাস্য!
আগে একেকটা রাষ্ট্রীয় সফর মনে হইতো যেন কোনো কর্পোরেট কোম্পানির বার্ষিক পিকনিক বা ফ্যামিলি ট্যুর। ২৫০ থেকে ৩০০ জনের বিশাল বহর নিয়ে চার্টার্ড বিমানে করে বিদেশে গিয়ে দেশের টাকার শ্রাদ্ধ করা হতো।
সাথে ফ্রি-তে যেত একদল 'জি আপা' মার্কা সাংবাদিক। দেশে ফিরে তাদের কাজই ছিল গণভবনের প্রেস কনফারেন্সে গিয়ে প্রশ্ন করার নামে তৈলমর্দনের অলিম্পিক খেলা।
এমনকি মন্ত্রী মহোদয়দের নিজেদের ব্যাগ বা বোর্ডিং পাস ধরার জন্যও রাষ্ট্রের পয়সায় লোক যেত!
ভাবখানা এমন আমরা গরিব দেশ হইতে পারি, কিন্তু ফুটানিতে আমরাই কিং!🤷♀️
এবার একটু বর্তমানের দিকে তাকান। প্রধানমন্ত্রী তারেক রহমান মালয়েশিয়া ও চীন সফরে গেলেন মাত্র ২৮ জনকে নিয়ে।
কোনো বাড়তি আমলা নাই, কোনো বাড়তি মন্ত্রী নাই, কোনো চামচামি করা সাংবাদিকের ফ্রি টিকিট নাই। শুধু তা-ই নয়, ভিডিওতে দেখলাম ভিআইপিদের নিজেদের ব্যাগ নিজেদেরই টানতে হচ্ছে! বোর্ডিং পাসটাও নিজে হাতে ধরে আছেন।
এতদিন ইউরোপের মিতব্যয়ী নেতাদের দেখে যে দীর্ঘশ্বাস আমরা ফেলতাম, সেই কালচার এখন আমাদের দেশেও দৃশ্যমান।
জনগণের এক একটা টাকার হিসাব রাখা এবং অপ্রয়োজনীয় জাঁকজমক বাদ দেওয়া এটাই হওয়া উচিত একটা আধুনিক রাষ্ট্রের লিডারের কাজ। ক্ষমতার দাপট দেখিয়ে টাকা ওড়ানোর দিন যে শেষ, এই সফর তারই প্রমাণ।🖤
#হেলাল_ভাই #মানবতা_বাঁচুক ゚