01/11/2025
নতুন FTSP গাইডলাইন: উন্নয়নের নামে কি ধ্বংসের বীজ?
বাংলাদেশে ইন্টারনেট খাতের নতুন FTSP (Fixed Telecommunication Service Provider) Draft Guideline 2025 প্রকাশের পর থেকেই ইন্টারনেট সেক্টরে চলছে গভীর উদ্বেগ ও উৎকণ্ঠা।
আমরা ISP (Internet Service Provider) পরিবার মনে করি — এই নীতিমালা যেভাবে ফি কাঠামো ও লাইসেন্স শর্ত পরিবর্তন করেছে, তা দেশের ডিজিটাল ভবিষ্যৎকে এক অনিশ্চিত পথে ঠেলে দিতে পারে।
এই গাইডলাইনে ফিক্সড ব্রডব্যান্ড এবং সেলুলার মোবাইল সার্ভিসেস কে আলাদাভাবে সংজ্ঞায়িত করা হয়েছে, যা আমাদের দীর্ঘদিনের চাওয়া ছিল । অর্থাৎ , সেলুলার মোবাইল সার্ভিসেস যারা দেয় (মোবাইল অপারেটর রা) তারা ফিক্সড ব্রডব্যান্ড ইন্টারনেট দিতে পারবে না । ধন্যবাদ বিটিআরসি কে এই যৌক্তিক সিদ্ধান্ত নেয়ার জন্য ।
কিন্ত "সেলুলার মোবাইল সার্ভিস" গাইডলাইনের বিভিন্ন ক্লজে (3.03, 7.09-ix, 7.10, 11.11, 11.12 ইত্যাদি ) নানান ভাবে ফাইবার ছাড়া এবং এমনকি ফাইবার দিয়েও কানেকটিভিটি করার অপশন রাখা হয়েছে যা এই সব ক্লজের ফাঁকফোকর দিয়ে মোবাইল অপারেটরদের মাধ্যমে গ্রাহক পর্যায়ে ফিক্সড ব্রডব্যান্ড সেবা স্টাব্লিশ হওয়ার সম্ভবনা থেকে যায়।
গাইডলাইনের আরেকটি দিক হল, বর্তমান ইন্টারনেট সার্ভিস প্রভাইডার দের এখন আর শূধুমাত্র ইন্টারনেট সার্ভিস প্রভাইডার নয়, বাংলাদেশের সম্পুর্ন টেলিকম ইন্ডাস্ট্রির একটি অংশ হিসেবে স্বীকৃতি দেয়া । অর্থাৎ ইন্টারনেট সার্ভিস প্রভাইডারগন FTSP (Fixed Telecom Service Provider) তে মাইগ্রেট হওয়ার পর শুধুমাত্র ইন্টারনেট সার্ভিস নয়, টেলিকমের অন্যান্য অনেক সার্ভিস যেমন IP Phone, IoT Service, IP TV, Cloud Service, Hosting Service, VAS (Value Added Service) ইত্যাদি দিতে পারবে । ধন্যবাদ নীতি নির্ধারকদের এই সুযোগ দেয়ার জন্য।
নীতি নির্ধারকরা নিশ্চয় আমার চাইতে বেশী জ্ঞান রাখেন, উনারা বার্ডস আই ভিউ দিয়ে টপ থেকে দেখেছেন সম্পুর্ন টেলিকম ইন্ডাস্ট্রি কে। যে কারনে উনাদের মনে হতে পারে এতসব সার্ভিস যে লাইসেন্সের মাধ্যমে দেয়া হবে সেটির মুল্য ৫ লক্ষ থেকে ২৫ লক্ষ করা যায়। কিন্তু ইন্টারনেট ব্যাতীত অন্য সার্ভিসগুলো বাংলাদেশের বাজারে কতটুকু ব্যবসায়িক সম্ভাবনা রাখে সেই বাস্তবতা আমার মনে হয় এখানে সঠিকভাবে বিশ্লেষন করা হয় নি ।
আমরা যেহেতু কাস্টমারদের সাথে সরাসরি জড়িত , আমরা জানি এই সার্ভিসগুলোর অলরেডি কাস্টমার রা কম মুল্যে বা বিনামুল্যে এনজয় করছে । আইপিফোন ১০/১২ বছর ধরেই বাংলাদেশে শুধুমাত্র হাতেগোনা কিছু আইএসপি দিয়ে যাচ্ছে কর্পোরেট অফিসে । সাধারন গ্রাহক এখন মোবাইল ফোন এর ভয়েসও ব্যাবহার করে না বাসায় ওয়াইফাই থাকলে। বিনামুল্যের হোয়াটসঅ্যাপ, ইমু বাদ দিয়ে কেন ৬৫ পয়সা মিনিট দিয়ে আবার আইপিফোন ব্যাবহার করবে ?
আইপিটিভি এর চ্যানেলগুলোর জন্য প্রতি মাসে বড় টাকা দিয়ে যেতে হবে চ্যানেল ওনারদের । তার উপর চ্যানেলগুলোর ডিস্ট্রিবিউটর সব বাংলাদেশের ক্যাবল টিভি প্রভাইডার । তাদের সাথেই কম্পিটিশন করে এফটিএসপি দের এই সার্ভিস দিতে হবে । এর উপর আছে দেশী বিদেশী অনলাইন নির্ভর ফ্রী, বৈধ এবং অবৈধ টিভি সার্ভিস । আছে ইউটুব ফেসবুক ভিত্তিক টিভি সমুহ ।
ক্লাউড-হোস্টিং এইসব সার্ভিসের কথা যদি বলি গুগল, আমাজোন, মাইক্রোসফটের ক্লাউড সার্ভিস এর সাথে পাল্লা দিয়ে এই সার্ভিস প্রভাইড করাটা অনেক চ্যালেঞ্জিং বাংলাদেশের প্রেক্ষাপটে ।
তারপরেও ধন্যবাদ বিটিআরসি কে এই সার্ভিসগুলো দেয়ার অপশন দেয়ার জন্য। তবে এর অর্থনৈতিক ইনভেস্ট এবং খরচের কথা একটু জেনে নেই
২০২১ সালের ৭ নভেম্বর একটি সার্কুলেশনের মাধ্যমে ইন্টারনেট সার্ভিস প্রভাইড করার জন্য যে ফী নির্ধারিত হয়েছিল
Nationwide ISP License:
a. Evaluation charge fee each application Taka 25,000/-
b. License Acquisition Fee Taka 5,00,000/-
c, Annual Fee Taka 2,50,000/-
d. License Renewal Fee Taka 5,00,000/-
e. Bank Guarantee or Pay Order Taka 5,00,000/
District ISP License:
a, Evaluation charge for each application Iaka 10,000/-
b. License Acquisition.Fee Taka 1,00,000/-
c. Annual Fee Iaka 50,000/-
d. License Renewal Fee Taka 1,00,000/-
e. Bank Guarantee or Pay order Taka 1,00,000/
কোন ধরনের রেভিনিউ শেয়ারিং উক্ত সার্কুলেশনে ছিল না
আর lnternet Protocol Telephony Service Provider (IPTSP) এর লাইসেন্স ধার্য করা হয়েছিল
Evaluation charge for each application/case Iaka 5,000/-
b. License Acquisition fee
Nationwide:
Tk. 10,00,000/-
Central Zone:
Tk.8,00,000/-
Other Zone:
Tk.2,00,000/-
c.
Annual License fee of licenses.
Nationwide:
Tk.5,00,000/-
Central Zone:
Tk.4,00,000/-
Other Zone:
Tk. 1,00,000/-
Revenue Sharing (From 3rd year)
No revenue shall be shared for the
first two years. From 3'd year 2%o of
Annual Gross Revenue (AGR) shall
be shared.
e. Performance Bank Guarantee
Nationwide:
Tk. 10,00,000/-
Central Zone:
Tk. 8,00,000/-
Other Zone:
Tk.2,00,000/-
IPTV, VOD, VAS ইত্যাদি সার্ভিসের জন্য আলাদা কোন লাইসেন্স ছিল না ।
আর মাত্র ৪ বছর পর বর্তমান যে গাইডলাইনের ড্রাফট প্রকাশিত হয়েছে সেখানে ইন্টারনেটসহ সবগুলো সার্ভিস প্রদানের জন্য Fixed Telecom Service Provider দের ফী ধরা হল
Fees and Charges for FTSP License
a. Application Processing Fee BDT 50,000/-
b. License Acquisition Fee BDT 25,00,000/-
c. License Migration Fee BDT 15,00,000/-
d. Annual License Fee BDT 10,00,000/-
e. License Renewal Fee BDT 25,00,000/-
f. Bank Guarantee BDT 25,00,000/-
g. Revenue Sharing 5.5% of annual audited gross revenue
h. Social Obligation Fund 1% of annual audited gross revenue
Fees and Charges for District FTSP License
a. Application Processing Fee BDT 10,000/-
b. License Acquisition Fee BDT 2,00,000/-
c. License Migration Fee BDT 1,00,000/-
d. Annual License Fee BDT 1,00,000/-
e. License Renewal Fee BDT 2,00,000/-
f. Bank Guarantee BDT 2,00,000/-
g. Revenue Sharing 5.5% of annual audited gross revenue
h. Social Obligation Fund 1% of annual audited gross revenue
অন্যান্য সার্ভিসের ক্ষেত্রে আলাদা কোন লাইসেন্স এর কথা বিটিআরসি এর ওয়েবসাইটে পাওয়া যায়নি
অর্থাৎ,
Nationwide License এর ক্ষেত্রে শুধুমাত্র ইন্টারনেট যারা প্রভাইড করত তাদের ফী ৫ লক্ষ থেকে ৫ গুন বাড়িয়ে ২৫ লক্ষ করা হল । বাতসরিক ফী বৃদ্ধি হল ২.৫ লক্ষ থেকে ১০ লক্ষ টাকা ।
আর যারা ইন্টারনেট এবং IP Telephone সার্ভিস প্রভাইড করত তাদের মোট লাইসেন্স ফী ১৫ লক্ষ (৫ ইন্টারনেট + ১০ আইপিফোন) থেকে ২৫ লক্ষ করা হল । বাতসরিক ফী বৃদ্ধি হল ৭.৫ (২.৫ ইন্টারনেট + ৫ আইপিফোন) লক্ষ থেকে ১০ লক্ষ টাকা ।
এছাড়া ইন্টারনেট এর মুল্য সহজলভ্য রাখতে রেভিনিউ শেয়ারিং প্রান্তিক পর্যায়ে ইন্টারনেট সেবা প্রদানকারীদের ক্ষেত্রে কখনো প্রয়োগ করা হয়নি । কিন্তু নতুন পলিসি তে ৫.৫% রেভিনিউ শেয়ারিং এবং ১% SOF ধার্য করা হল, যা গ্রাহক পর্যায়ে মুল্য বৃদ্ধি করবে ।
অত্যাধিক লাইসেন্স বাতিল করে লাইসেন্সিং প্রক্রিয়া সরলীকরন এবং সকল রিলেটেড সার্ভিসকে এক লাইসেন্সিং এর আওতায় নিয়ে আসাটা এই নতুন পলিসি এর মুল লক্ষ্য । এই অবজেক্টিভ কে অবশ্যই সাধুবাদ জানাই। কিন্তু সেটি করতে গিয়ে বাংলাদেশের বাস্তব প্রেক্ষাপট বিবেচনাতে অবশ্যই আনা দরকার ।
নতুন FTSP গাইডলাইন ২০২৫ নিঃসন্দেহে একটি দূরদৃষ্টিসম্পন্ন নীতি হতে পারত, যদি এটি বাস্তব অর্থনীতি, বাজার প্রতিযোগিতা ও জনগণের ক্রয়ক্ষমতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণভাবে প্রণয়ন করা হত।
নীতিনির্ধারকদের উদ্দেশ্য হয়তো ইতিবাচক — টেলিকম সেক্টরকে এক ছাতার নিচে এনে বিনিয়োগ ও উদ্ভাবন বাড়ানো। কিন্তু বাংলাদেশে যে বাজার এখনো মূলত “ইন্টারনেট নির্ভর”, সেখানে এই অতিরিক্ত ফি কাঠামো বাস্তবসম্মত নয় এবং খাতের বৃদ্ধিকে বাধাগ্রস্ত করবে।
বাস্তবতার প্রেক্ষাপটে প্রশ্ন থেকেই যায় — এই নীতির ফি কাঠামো কি সেই উদ্দেশ্যকে এগিয়ে নিয়ে যাবে, নাকি উল্টো টেলিকম খাতকে বিপন্ন করে পুরো ডিজিটাল ইকোসিস্টেমকেই ঝুঁকিতে ফেলবে?
একটি দেশ তখনই এগিয়ে যায়, যখন তার নীতি উদ্যোক্তাদের টিকিয়ে রাখে, চাপিয়ে দেয় না।
বাংলাদেশের ইন্টারনেট খাত আজ এমন এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে, যেখানে একটি ভারসাম্যপূর্ণ সিদ্ধান্ত হাজারো ব্যবসা, কোটি মানুষের সংযোগ এবং দেশের ভবিষ্যৎ দিকনির্দেশনা নির্ধারণ করবে।