30/09/2020
প্রতি মাসে কমপক্ষে ৫০ হাজার টাকা আর্টিকেল লিখে সত্যি কি আয় করা সম্ভব?
হ্য সম্ভব।এর থেকে বেশি আয় করতে পারবেন।তবে বাংলা আর্টিকেল লিখে এত টাকা আয় অনেক কঠিন।কারন আপনি অন্যর ওয়েবসাইটে বাংলা কনটেন্ট রায়টার হিসেবে খুব একটা কাজ পাবেন না,বাংলাতে আর্টিকেল লিখে আসলে আয় হয় না।আয় হয় সাধারনত একটা ওয়েবসাইট করে,এসিও ফ্রেন্ডলি ৩০,৪০টা তথ্যবহুল কনটেন্ট তাতে পাবলিশ করতে হয়।তারপর ওয়েবসাইটে অর্গানিক প্রচুর ট্রাফিক আনতে হয়,আর এটা করতে ৩বছর লাগবে মিনিমাম,আর ওয়েবসাইটে কনটেন্ট হতে হবে ইউনিক,কনটেন্ট এমন দম থাকতে হবে প্রতিদিন পাঠক রা তার দরকারে ওয়েবসাইটে ভিজিট করবেে।এরকম ট্রাফিক থাকলে আপনি সেখানে গুগল এড,বাংলাদেশের দেশি প্রতিষ্টানের কাছ থেকে স্পনসর এড দিয়ে আয় করতে পারবেন,এফেলিয়েট করতে পারবেন।ওয়েবসাইট যদি ডিজিটাল মার্কেটিং রিলেটেড হয় তবে এখানে বিভিন্ন ডিজিটাল মার্কেটিং প্রোডাক্টের এফেলিয়েট করতে পারবেন।এখানে বিভিন্ন ইবুক সেল করতে পারবেন,বিভিন্ন পেইড কোর্স সেল করতে পারবেন।ওই ধরনের অন্য ওয়েবসাইটের ব্যকলিঙ্ক দেবার জন্য গেস্ট পোস্টিং এর ব্যবস্থা করে আয় করতে পারবেন।তবে সবকিছু তে দরকার দম থাকা কনটেন্ট,ও প্রচুর অর্গানিক ট্রাফিক ।একটা ওয়েবসাইট করতে ১৫ডলার এর ডোমেইন,৬০ডলার এ হোস্টিং এটা হলেই খুব ভাল্ভাবে ওয়েবসাইট করে ফেলা যায়।হ্য ফ্রিতেও করা যায়,তারপর ও ডোমেইন হোস্টিং কিনে করা ভাল।আর ওয়েবসাইট ডিজাইন ভাল করার জন্য প্রিমিয়াম থিম ব্যবহার করা ভাল।তবে ক্র্যক বা পাইরেট থিম ব্যবহার না করা উচিত,এর থেকে শুরুতে ফ্রি থিম ব্যবহার করা ভাল।আর ইংরেজি আর্টিকেল লিখতে পারলে অনেক আয় করা সম্ভব।ফাইভার,আপওয়ার্ক,ফ্রিলান্সার,পিপলপারআওয়ার এসব মার্কেটপ্লেসে ফ্রিলান্সার আর্টিকেল রায়টার হিসেবে কাজ করার সুযোগ আছে।এছাড়া iwritter,dotwritter,textbooker ,এসব সাইটে রায়টার হিসেবে কাজ করার সুযোগ আছে,তবে এখানে ফ্রিলান্সার রায়টার হিসেবে কাজ করতে হলে ,আর্টিকেল লেখার ক্ষেত্রে ইউনিক,গ্রামাটিকাল মিসটেক থাকা যাবে না,আর্টিকেল এসিও ফ্রেন্ডলি হতে হবে।সাথে আর্টিকেল নেটিভ ইংরেজি তে হতে হবে।আর বাংলাদেশের খুব কম রায়টার আছে,যারা এত ভাল নেটিভ রায়টার দের মত ইংরেজি লিখতে পারে।এমনকি তাদের ওয়েবসাইট দ্রুত র্যঙ্ক করাতে তারা বিভিন্ন নেটিভ রায়টার দেশের রায়টার হায়ার করে।