18/11/2022
🟥 ICT - তথ্য ও যোগাযোগ প্রযুক্তি
🟥 শ্রেণিঃ ১১/১২
🟥 অধ্যায়ঃ ৪র্থ - ওয়েব ডিজাইন পরিচিতি এবং HTML
⬜️
🟩 ওয়েব/WEB/WWW:
ইন্টারনেটের মাধ্যমে এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে তথ্য আদান প্রদানের অন্যতম মাধ্যম বা পদ্ধতি বা system বা প্রকৃয়া হচ্ছে ওয়েব।
WWW: World Wide Web
⬜️
🟩 ইন্টারনেট:
ইন্টারনেট হলো সারা পৃথিবী জুড়ে বিস্তৃত, পরস্পরের সাথে সংযুক্ত অনেকগুলো কম্পিউটার নেটওয়ার্কের সমষ্টি যা জনসাধারণের জন্য উন্মুক্ত এবং যেখানে IP বা ইন্টারনেট প্রটোকল নামের এক ব্যবস্থার মাধ্যমে ডেটা আদান-প্রদান করা হয়।
অর্থাৎ অনেক গুলো কম্পিউটারকে তার বা অন্য কোনো মাধ্যমে সংযুক্ত করা হচ্ছে ইন্টারনেট আর সেই সংযুক্ত কম্পিউটার গুলোর একটি থেকে আরেকটি কম্পিউটারে তথ্য আদান-প্রদানের একটি বহুল ব্যবহৃত পদ্ধতি বা ব্যবস্থা হল ওয়েব।
⬜️
🟩 IP address:
কোনো কম্পিউটার নেটয়ার্কে যুক্ত প্রতিটি মেশিনকে আলাদা আলাদা ভাবে চিহ্নিত করার জন্য যে সাংখ্যিক নামে দেওয়া হয় সেই সাংখ্যিক নামকে IP address বলে। একটি কম্পিউটার আরেকটি কম্পিউটারের সাথে যোগাযোগ করার জন্য তাদের IP address ব্যবহার করে তথ্য আদান-প্রদান করে। IP address হচ্ছে নেটোয়ার্কে কম্পিউটার বা মেশিনটির ঠিকানা।
⬜️
🟩 Hypertext
HTML tag বা hyper tag ব্যবহার করে যে লেখা ব্রাউজারে প্রদর্শন করা হয় সেগুলোই hypertext.
অর্থাৎ ব্রাউজার ব্যবহার করে আমরা বিভিন্ন ওয়েব সাইট ব্যবহার করে যে সকল লেখা দেখি সেগুলো সবই hypertext.
⬜️
🟩 Hyperlink
Hyper tag ব্যবহার করে hypertext এর কোনো অংশকে যদি এমন ভাবে ডিজাইন করা হয় যে ঐ লেখাটি বা লিঙ্কটিকে ক্লিক করলে অন্য কোনো document ওপেন হয় তবে সেই লিঙ্কটিকে hyperlink বলে।
⬜️
🟩 Hypermedia
Hyper tag ব্যবহার করে কোনো ছবি, অডিও, ভিডিও ইত্যাদিকে ব্রাউজারে প্রদর্শন করা হলে সেই সকল মিডিয়াকে hypermedia বলে।
⬜️
🟩 Web browser
Hypertext এ বা hyper tag ব্যবহার করে লিখিত পেজ বা ডকুমেন্টকে প্রদর্শনের জন্য যে সকল applications ব্যবহার করা হয় তাদেরকে browser বা web browser বলে। যেমনঃ অপেরা, ক্রোম, মোজিলা ফায়ারফক্স, সাফারি ইত্যাদি।
⬜️
🟩 Static website
যে সকল ওয়েব সাইট শুধু দেখা যায় কিন্তু ব্যবহারকারি নিজের ইচ্ছা মত কিছু ইনপুট দিতে পারে না বা ওয়েবসাইটের কোনো অংশ পরিবর্তন করতে পারে না তাদেরকে static website বলে।
⬜️
🟩 Dynamic website
যে সকল ওয়েব সাইটের তথ্য ব্যবহারকারী ইচ্ছা মত পরিবর্তন করতে পারে, সংযোগ করতে বা বাদ দিতে পারে এবং কোনো নির্দিষ্ট ইনপুট প্রদানের ফলে কাংখিত আউটপুট পায় সেই সকল ওয়েব সাইটকে dynamic website বলে। যেমনঃ diyaqod.blogspot.com, google.com, facebook.com ইত্যাদি।
⬜️
🟩 ওয়েব সাইটের অংশ
ইন্টারনেটে কম্পিউটার গুলো ক্লায়েন্ট-সার্ভার পদ্ধতিতে সংযুক্ত থাকে। ক্লায়েন্ট হল সেই সকল কম্পিউটার যেগুলো আমরা ব্যবহার করি। এগুলোর ক্ষমতা কম। আর সার্ভার হল উচ্চ ক্ষমতাসম্পন্ন কম্পিউটার। ক্লায়েন্ট বা আমাদের পক্ষে সব কিছু আমাদের কম্পিউটারে সেইভ করে রাখা সম্ভব নয়। বা অনেক কাজ আমাদের ক্ষুদ্র কম্পিউটারে করা সম্ভব নয়। তাই আমরা ফাইল গুলো সার্ভারে জমা রাখি। যখন আমাদের কোনো একটি ফাইল প্রয়োজন তখন আমরা সার্ভারে request পাঠাই যে আমাদের একটি ফাইল দরকার। তখন সার্ভারের কাছে যদি সেই ফাইলটি থাকে তখন সে সেই ফাইলটি আমাদের কাছে response হিসেবে পাঠায়। অন্যথ্যায় সার্ভার response করে বলে যে তার কাছে ফাইলটি নেই।
এভাবে চিন্তা করা যায়,
আপনি আপনার যে smartphone টি ব্যবহার করছেন সেটি হল ক্লায়েন্ট। আপনি ব্রাউজার ওপেন করে লিখলেন google.com। আপনি ইন্টারনেটের মাধ্যমে গুগলের সাথে সংযুক্ত। গুগলের কাছে একটি অনেক ক্ষমতাসম্পন্ন কম্পিউটার আছে যেটি সার্ভার। আপনার google.com লেখার ফলে গুগলের কম্পিউটারে একটি রিকুয়েস্ট গেল যে আপনি গুগলের হোম পেজটি দেখতে চাচ্ছেন। গুগল সেটি তার কম্পিউটার থেকে ইন্টারনেটের মাধ্যমে রেসপন্স হিসেবে আপনার কাছে পাঠিয়ে দিল। আপনি পেজটি দেখতে পেলেন।
আবার আপনি সেই পেজে থাকা সার্চ বক্সে গান এর নাম লিখলেন বা সেই তথ্যের জন্য রিকুয়েস্ট করলেন। সাবমিট বাটনে ক্লিক করতেই সেই নামটি গুগলের কাছে চলে গেল। গুগল তখন গানটি খুজে আপনার কম্পিউটারে সেটি রেস্পন্স হিসেবে পাঠিয়ে দিল। তারপর আপনি সেটি শুনতে পারলেন।
⬜️
🟩 Server এ ব্যবহৃত প্রোগ্রামিং ভাষা
PHP, SQL, Java, Python, Rubi ইত্যাদি।
⬜️
🟩 Client এ ব্যবহৃত প্রোগ্রামিং ভাষা
HTML, CSS, JavaScript ইত্যাদি।
⬜️
🟩 HTML, CSS
HTML = HyperText Markup Language
CSS = Cascading Style Sheet
HTML দিয়ে একটি ওয়াব পেইজে বিভিন্ন লেখা বা উপাদান যোগ করা হয়। তারপর CSS দিয়ে সেগুলোকে সুন্দর করে সাজানো হয়। JavaScript দিয়ে সেগুলোকে সক্রিয় করে তোলা হয়। কোন বাটনে প্রেস করলে কি হবে সেটি JavaScript দিয়ে করা হয়। সার্ভার সাইটের অনেক কাজ বা হিসাব নিকাশ JavaScript দিয়ে ক্লায়েন্ট সাইটেই করা যায়। এতে সার্ভারের উপর থেকে কিছুটা চাপ কমে।
⬜️
🟦
🟦