RIIT

RIIT HSC ICT
Graphics Design
Web Design & Development

09/02/2023

14/12/2022
16/07/2022

9+7=10 সম্ভব কি-না? ব্যাখ্যা কর।
[কুমিল্লা বোর্ড – ২০১৯]



এখানে, ডেসিমেল সংখ্যা পদ্ধতিতে যোগ করে যোগফলটি হেক্সাডেসিমেলে প্রকাশ করা হয়েছে।

ডেসিমেল সংখ্যা পদ্ধতিতে 9 ও 7 এর যোগফল 16। যোগফল 16 কে হেক্সাডেসিমেলে রুপান্তর করলে 10 পাওয়া যায়।

সুতরাং (9)₁₀+(7)₁₀=(10)₁₆ সম্ভব।



অন্যভাবে ব্যাখ্যা করা যায়-

এখানে, এটি একটি হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতির যোগ।

হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতিতে 9 ও 7 এর যোগফল 10 হয়।

সুতরাং (9)₁₆+(7)₁₆=(10)₁₆ সম্ভব।



অনুধাবনমূলক প্রশ্নের উত্তর কীভাবে লিখবে?
⇒ ‘অনুধাবন’ বলতে কোন বিষয়ের অর্থ বোঝার সক্ষমতাকে বোঝায়। এটি হতে পারে কোন তথ্য, নীতিমালা, সূত্র, নিয়ম, পদ্ধতি, প্রক্রিয়া ইত্যাদি বুঝতে পারার সক্ষমতা।

⇒ অনুধাবন স্তর হলো চিন্তন-দক্ষতার দ্বিতীয় স্তর। এই প্রশ্নটি ‘খ’ তে দেয়া থাকে। এধরণের প্রশ্নে সরাসরি পাঠ্যবইয়ের অনুরূপ বিবরণ জানতে চাওয়া হয় না। তাই শিক্ষার্থীকে বিষয়বস্তু সম্পর্কে নিজের ভাষায় ব্যাখ্যা বা বর্ণনা করতে হবে।

10/05/2020

#ক‌র‌োনা_সম্প‌র্কে_সামান‌্য_তথ‌্য:-

১) করোনা শব্দের আভিধানিক অর্থ কি?
উঃ মাথার মুকুট।
২) কোন দশকে করোনা ভাইরাসের সন্দেহ মেলে?
উঃ ১৯৩০।
৩) করোনা ভাইরাস কত সালে আবিষ্কার হয়?
উঃ ১৯৬০।
৪) WHO কবে এই ভাইরাসের নাম দেন 2019-nCOV?
উঃ ৭ জানুয়ারি,২০২০।
৫) কোভিড-১৯ কবে নামকরণ করা হয়?
উঃ ১১ ফেব্রুয়ারি,২০২০।
৬) কোভিড-১৯ রোগটি প্রথম কোথায় ও কবে সনাক্ত করা হয়?
উঃ ৩১শে ডিসেম্বর ২০১৯ চীনের উহান নগরীতে রোগটি সনাক্ত করা হয়।
৭) WHO, COVID-19 কবে PANDEMIC হিসেবে ঘোষণা করে?
উঃ ১১ মার্চ, ২০২০।
৮) COVID-19 রোগটির বহনকারী ভাইরাসটির নাম কি?
উঃ SARS-COV-2 ।
৯) বিজ্ঞানীরা কবে কোভিড-১৯ কে সার্স-করোনা ভাইরাস গোত্রের বলেন?
উঃ ৯জানুয়ারি,২০২০।
১০) কোভিড-১৯ কে বৈশ্বিক মহামারী হিসেবে কবে কে ঘোষণা দেয়?
উঃ ১১ মার্চ,WHO।
১১) বাংলাদেশে প্রথম কোভিড-১৯ রোগী সনাক্ত করা হয় কবে?
উঃ ৮ মার্চ, ২০২০।
১২) কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়ে বাংলাদেশে প্রথম মারা যায় কবে?
উঃ ১৮ মার্চ,২০২০।
১৩) সর্বপ্রথম বাংলাদেশ কোন জেলা লকডাউন ঘোষণা করা হয়?
উঃ মাদারীপুর জেলা।
১৪) আইইডিসিআর কত সালে প্রতিষ্ঠিত হয়?
উঃ ১৯৭৬
১৫) IEDCR- পূর্ণরুপ কী?
উঃ Institute of Epidemiology, Diseases Control and Research.
১৬) IEDCR এর বর্তমান পরিচালক কে?
উঃ প্রফেসর ড. মীরজাদী সাব্রিনা ফ্লোরা।
১৭) IEDCR এর সদর দপ্তর কোথায়?
উঃ মহাখালী, ঢাকা।
১৮) PPE এর পূর্নরুপ কি?
উঃ Personal protective Equipment.
১৯) সর্বপ্রথম বাংলাদেশের নাগরিক কোন দেশে করোনাভাইরাসে সংক্রমিত হয়?
উঃ সিঙ্গাপুর।
২০)করোনাভাইরাস শনাক্তের পরীক্ষার জন্য নাক ও গলার লালার নমুনা সংগ্রহ করার বিশেষ কাঠির নাম কী?
উত্তরঃ সোয়াব স্টিক।
২১) করোনাভাইরাস শনাক্তের কিট বাংলাদেশেকে সরবরাহ করেছে?
উঃ WHO ।
২২)করোনাভাইরাস শনাক্তকরণে গণস্বাস্থ্যের তৈরি কিটের নাম কী?
উত্তরঃ জিআর কোভিড-১৯ ডট ব্লট
২৩) করোনা ভাইরাসে সংক্রমণের বিশ্বের প্রায় কয়টি দেশে সংক্রমণের বিস্তার করে?
উঃ ২১২ টি দেশ।
২৪) করোনা ভাইরাস সর্বপ্রথম ইউরোপের কোন দেশে ধরা পরে?
উঃ ফ্রান্স ।
২৫) করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে সর্বপ্রথম বাংলাদেশের কোন ডাক্তার মারা যান?
উঃ ড. মইনুদ্দিন ।
২৬) করোনা ভাইরাস আক্রান্ত হয়ে সর্বপ্রথম কোন সাংবাদিক মারা যান?
উঃ হুমায়ুন কবির খোকন।
২৭) করোনা ভাইরাস নিয়ে সতর্ককারী চিকিৎসকের নাম কি?
উঃ লি ওয়েনলিয়াং।
২৮) লি ওয়েনলিয়াং কবে মারা যান?
উঃ ৬ ফেব্রুয়ারী,২০২০।
২৯) WHO কবে বৈশ্বিক অবস্থা জারী করে?
উঃ ৩০ জানুয়ারি ২০২০ খ্রিঃ।

25/04/2020

🌹ফুটা বালতি” হতে সাবধান..🌹🌹

১. আপনি হিজাব পড়েন কিন্তু সাথে মেকাপ আর পারফিউম ব্যবহার করেন = (ফুটা বালতি!)

২. আপনি সুন্নতি দাড়ি রেখেছেন কিন্তু বেপর্দা মেয়ে দেখে দৃষ্টি নত করেন না = (ফুটা বালতি!)

৩. পাঁচ ওয়াক্ত নামাজই যথাসময়ে পড়েন আপনি কিন্তু নামাজে মোটেও মনোযোগ, খুশুখুজু নেই = (ফুটা বালতি!)

৪. সাধারণ মানুষের সামনে আপনি খুবই বিনয়ী কিন্তু বাসায় আসলেই পরিবারের সাথে কর্কষভাষী আর বদমেজাজি = (ফুটা বালতি!)

৫. বাসায় মেহমান আসলে যত্নের সাথে মেহমানদারী করেন কিন্তু তারা চলে গেলে তাদের খুঁটিনাটি দোষত্রুটির গীবত করা শুরু করেন = (ফুটা বালতি!)

৬. আপনি অনেক দানসদকা করেন আবার যাদেরকে দান করলেন তাদেরকে খোঁটা দিয়েও কথা বলেন = (ফুটা বালতি!)

৭. আপনি প্রতিদিন তাহাজ্জুদ পড়েন, কুরআন তিলাওয়াত করেন কিন্তু আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে রেখেছেন = (ফুটা বালতি!)

৮. রোযা রেখে ক্ষুধা - তৃষ্ণার কষ্ট সহ্য করছেন অথচ আপনিই কাউকে গালি দেন, উপহাস করেন, অভিশাপ দেন = (ফুটা বালতি!)

৯. আপনি মানুষের অনেক উপকার করেন কিন্তু সেটা করেন মানুষের মধ্যে আপনার নামধাম প্রচার হওয়ার জন্য, খ্যাতির জন্য, শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্যই না = (ফুটা বালতি!)

১০. আপনি ফেসবুকে দ্বীনী পোস্ট দেন, ইসলামিক লেখালেখি করেন, কিন্তু তা লাইক-ফলোয়ার বাড়ানোর জন্য, আল্লাহর জন্য না = (ফুটা বালতি!)

◑"নিশ্চয়ই এই কুরআন সেই পথ দেখায়,
যা সব চাইতে সঠিক এবং টেকসই।"
-[সূরা ইসরা, আয়াত, ৯]

◑ফুটা বালতিতে যতই পানি ভরেন, শেষ পযন্ত কিছু থাকে না ।
আল্লাহ আমাদের সবাইকে উপলব্ধি করার তৌফিক দিক
।(আমিন)

20/04/2020

যদি কোন কারনে আপনার শরীরে করোনা ভাইরাস পজিটিভ পাওয়া যায় কিংবা আপনি এখনো সুস্থ আছেন, মানে করোনায় আক্রান্ত হননি।তবে নিরদ্বিধায় আজ থেকে নিচের ৫ টি কর্মের চর্চা শুরু করতে দেরী করবেন না !!

১: দিনে ৪ বার অবশ্যই গরম পানি পান করবেন ।
২: দিনে ২/৪ বার গরম পানির ভাপ নিবেন।
৩: দিনে ৪/৬ বার আদা/মধু মিশ্রিত রং চা পান করবেন !
৪: দিনে ২ বার গরম দুধ পান করবেন !
৫: মেথি (পাউডার করে, চিবিয়ে,অথবা পানিতে ভিজিয়ে ২/৩ বার পান/খেতে পারেন !

যদি আপনার শরীরে করোনা পজিটিভ পাওয়া যায়, তবুও শুধু উপরের এই ৫টি অভ্যাসের কারনে ৫ দিনের পর থেকে আপনার শরীরে করোনা নেগেটিভ হতে বাধ্য ! মনে রাখবেন আপনার শক্ত মনোবল ও এই অসুখ থেকে মুক্ত হওয়ার জন্য খুবই জরুরী !!

তবে, অবশ্যই নিজেকে পরিস্কার রাখতে হবে এবং কখনোই অপ্রয়োজনে ঘরের বাহিরে বের হওয়া যাবেনা।এবং অবশ্যই এই সময় সব ধরনের সামাজিক মেলামেশা থেকে বিরত থাকবেন !!
#ঘরে_থাকুন_জীবন_বাঁচান

post

27/05/2019

#সাভার কেন বিখ্যাত????

সাভার-২৮০ বর্গ কিলোমিটার আয়তনের বাংলাদেশের এক বিশাল উপজেলা।
সাভার সর্বদিক দিয়েই সমৃদ্ধ একটি উপজেলা।
সাভারের বিখ্যাত অনেক কিছুই রয়েছে।

>১৯৭১ সালের মহান স্বাধীনতা যুদ্ধে আত্বত্যাগকারী শহীদদের সম্মানার্থে এবং তাদের স্বরণে তৈরি করা হয়েছে জাতীয় স্মৃতিসৌধ। যা সাভারে অবস্থিত।

>বাংলাদেশের একমাএ শতভাগ আবাসিক সুবিধা সম্বলিত বিশ্ববিদ্যালয় হলো-জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়।তাছাড়া প্রাকৃতিক দিক থেকেও সৌন্দর্যে পরিপূর্ণ এই বিশ্ববিদ্যালয় টি।ভেতরের লাল মাটি সম্বলিত উচু নিচু রাস্তা,লেক,গাছের সমারোহ একমাএ এই জাবিতেই রয়েছে। শীতকালে সুদুর সাইবেরিয়া হতে অতিথি পাখির আগমন ঘটে এই বিশ্ববিদ্যালয়ে।যা সাভারে অবস্থিত।

>আপনি যত বড় বিসিএস ক্যাডার হন না কেন ট্রেনিং এর জন্য কিন্তু আপনাকে সাভারেই আসতে হবে।কারন বিসিএস ক্যাডারদের ট্রেনিং এর একমাএ প্রতিষ্ঠান হলো বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষন কেন্দ্র(বিপিএটিসি)। যা সাভারে অবস্থিত।

>দক্ষিন এশিয়ার সর্ববৃহৎ রিহ্যাবিলিটেশন সেন্টার Centre For The Rehabilitation Of The Paralysed(CRP) কিন্তু সাভারেই অবস্থিত।

>সাভারে রয়েছে Dhaka Export Processing Zone(DEPZ)

>সাভারের হেমায়েতপুরে রয়েছে বাংলাদেশের একমাএ চামড়া প্রক্রিয়াজাত করন কেন্দ্র -সাভার ট্যানারি।

>এই সাভারেই রয়েছে Bangladesh Krira Shiksha Pratisthan (BKSP)

>আণবিক শক্তি প্রেরন কেন্দ্রটি কিন্তু সাভারেই অবস্থিত।যেখানে বিভিন্ন পারমাণবিক বিষয় নিয়ে গবেষনা করা হয়। বাংলাদেশের একমাএ এখানেই মানবদেহের কৃত্তিম হাড় তৈরি করা হয়।

>শেখ হাসিনা যুব উন্নয়ন কেন্দ্রটি কিন্তু সাভারেই অবস্থিত।এছাড়াও সাভারে রয়েছে কেন্দ্রিয় মানব সম্পদ উন্নয়ন কেন্দ্র।

>বাংলাদেশ আর্মির বিশেষ Squad হল Dog Squad.
আর সাভার ক্যান্টনমেন্ট এ রয়েছে কুকুরের খামার।বাংলাদেশ আর্মির Dog Squad এর ট্রেনিং কিন্তু সাভার ক্যান্টনমেন্টেই দেওয়া হয়।

>সাভারের রাজাশনে রয়েছে রাজা হরিশচন্দ্রের রাজপ্রাসাদ।

>Bangladesh Livestock Research Institute (BLRI) সাভারে অবস্থিত।

>দক্ষিণারঞ্জণ মিএ,যিনি ঠাকুরমার ঝুলির লেখক তার পৈএিক নিবাস সাভারের উলাইল(কর্ণপাড়া)

>সাভারের বলিয়াপুরের চাকুলিয়াতে বিদেশী ড্রাগন ফলের চাষ হয়।

>এই সাভারেই কিন্তু রয়েছে ফুল চাষের এক অন্যান্য স্থান-গোলাপগ্রাম।

>সাভারে ভাকুর্তা এলাকায় রয়েছে সুপেয় মিষ্টি পানির খনি।

>সাভারের নামাবাজার খুবই পুরাতন, প্রাচীন এবং বিখ্যাত একটি বাজার।দৈনন্দিন জীবনের চাহিদার সকল জিনিসই আপনি এখানে পাবেন।

>সাভারের পাশদিয়ে বয়ে চলেছে বংশি নদী।

>সাভারের নামাবাজারের পাশের পোড়াবাড়িতে রয়েছে বেদে পল্লি।যেখানে প্রতি সপ্তাহে সাপের হাট বসে।

>সাভারের হেমায়েতপুর,রাজফুলবাড়িয়া,আশুলিয়াতে যে পরিমান গার্মেন্টস আছে বাংলাদেশে একটা ইপিজেডের বাহিরে মনে হয় এত গার্মেন্টস আর কোথাও নেই।

>সাভারে রয়েছে রেডিও তথ্য প্রেরন ও সম্প্রচার কেন্দ্র।

>Atlas Bangladesh এর মোটরসাইকেল পার্টস তৈরির কারখানা সাভারের কাঠগড়ায় অবস্থিত।
এছাড়াও কাঠগড়াতে বিভিন্ন ফার্মাসিটিক্যালসের ফ্যাক্টরি রয়েছে।

>সাভারে রয়েছে বাংলাদেশ কেন্দ্রিয় গো-প্রজনন ও দুগ্ধ খামার (Dairy Farm)

>সাভারে রয়েছে এনাম মেডিকেল কলেজ,ডেল্টা মেডিকেল কলেজ(রাজফুলবাড়িয়াতে নির্মানাধীন)

>সাভারে রয়েছে শত বছরের প্রাচীন স্কুল সাভার অধর চন্দ্র উচ্চবিদ্যালয়।

বিখ্যাত খাবার
>সাভারের লাল মাটির কাঠাল খুবই সুস্বাদু।
>সাভারে বিখ্যাত আরেকটি খাবার হলো কালিসাহা,যোগেশ, গোবিন্দ এর মিষ্টি।
>সাভারের টিউবওয়েলের পানি অনেক মিষ্টি এবং সুপেয়।যা বিভিন্ন পরিক্ষা-নিরিক্ষার দ্বারা প্রমানিত।

এছাড়াও সাভারে আরো রয়েছে-গন বিশ্ববিদ্যালয়,মৃৎশিল্প পল্লি,নির্মানাধীন সাভার DOHS,মাশরুম গবেষনা কেন্দ্র,মৎস উন্নয়ন কেন্দ্র,ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাস,সেভেন রিং সিমেন্ট এর কারখানা(বিরুলিয়াতে),সাভার গলফ ক্লাব,
বিনোদন কেন্দ্র-ফ্যান্টাসি কিংডম,নন্দনপার্ক,মিনি চিড়িয়াখানা, সাভার পল্লীবিদ্যুৎ ঈদগাহ মাঠের স্ট্রিট ফুড, রাজফুলবাড়িয়াতে রয়েছে প্রাচিন মৎস আড়ত,ট্রলার তৈরির সীপইয়ার্ড সহ আরো নানান জিনিস ও স্থান।
এসব কিছুই সাভারকে করেছে বিখ্যাত,করেছে সমৃদ্ধ।

ঢাকা যদি বাংলাদেশের প্রাণকেন্দ্র হয় তাহলে সাভার হচ্ছে ঢাকার প্রাণকেন্দ্র।

#গর্বিত_সাভারবাসী❤✌
#সংগৃহীত

Address

Savar
1341

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Saturday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Telephone

+8801824841779

Alerts

Be the first to know and let us send you an email when RIIT posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to RIIT:

Share