Graphhill

Graphhill Welcome to Graphhill! We are a Graphic designer/illustrator-based team, that has a lot of experience in t

30/12/2025

Graphhill যেখানে টিমওয়ার্কে তৈরি হয় World - Class ডিজাইনার

গ্রাফহিল শুধু একটা ডিজাইন এজেন্সি নয় -
এটি একটি প্রোফেশনাল টিম, শক্তিশালী সিস্টেম এবং বিশ্বমানের কাজের প্রতিশ্রুতি...।

আপনাদের অশেষ আশীর্বাদ ও ভালোবাসায় এই বছরের যাত্রা শেষ করলাম। অগ্রিম নতুন বছরের শুভেচ্ছা ও ভালোবাসা রইলো সবাইকে।
সবাই আমাদের জন্যে আশীর্বাদ করবেন আমরা যেন আমাদের আগামী পথ টা গৌরবের সাথে যাত্রা করতে পারি....
আর আমাদের সাথে অংশগ্রহণকারী আমাদের সহযোদ্ধাদের কথা না বললেই নয়। তারাই আমাদের এক একটি শক্তিশালী খুঁটি। আমরা আমাদের টিম মেম্বারদের অসংখ্য সম্মান, শ্রদ্ধা, ভালবাসা ও কৃতজ্ঞতা জ্ঞাপন করি....🙏

সবাই আমাদেরকে এইভাবেই সাপোর্ট করবেন...🙏🙏






#গ্রাফিক্সডিজাইন
#টিমওয়ার্ক
#2025

25/08/2025

একটি সুন্দর ঝলমলে দিন।
শত ব্যাস্ততা আর কাজের ফাকে সবাই একসাথে কাটানো কিছু সুন্দর মুহুর্ত,একটা সুন্দর দিন।

পার্ট- ২

সেই অজ পাড়াগাঁয়ের নির্জন প্রান্তরে প্রতিদিন সূর্য ডোবার আগে তার অভ্যেস ছিল পাহাড়ি ঢালের প্রতিটি কোণায় কোণায় চোখ বোলান...
23/08/2025

সেই অজ পাড়াগাঁয়ের নির্জন প্রান্তরে প্রতিদিন সূর্য ডোবার আগে তার অভ্যেস ছিল পাহাড়ি ঢালের প্রতিটি কোণায় কোণায় চোখ বোলানো। অনেকেই তাকে পাগল বলত, কেউ কেউ করুণা করত—তবু সে হাল ছাড়েনি। পাথরটি প্রথমবার হাতে তুলে নেওয়ার দিন থেকেই তার মনে হয়েছিল, এই বস্তুটা যেন তাকে ডাকছে, তার সঙ্গে কথা বলছে।
তার আশেপাশের মানুষ যখন তাকে উপহাস করত—"এই পাথর তোমায় ধনকুবের করবে?"—তখন সে শুধু হেসে বলত, "এইটা শুধু পাথর না, এইটার ভেতরে গল্প আছে।" কে জানতো, সেই কথাই একদিন সত্যি হয়ে উঠবে, এবং গল্পটা হবে পৃথিবীর গণ্ডি ছাড়িয়ে মহাবিশ্ব পর্যন্ত বিস্তৃত!
মিউজিয়ামে যখন বিশেষজ্ঞরা জানালেন, এই পাথরটি পৃথিবীর চেয়ে পুরোনো, তখন যেন মুহূর্তেই বদলে গেল তার জীবনের সংজ্ঞা। মানুষজন হুমড়ি খেয়ে পড়ল খবর শুনে, আন্তর্জাতিক গণমাধ্যমে তার নাম ছড়িয়ে পড়ল। কিন্তু সে তখনো সেই আগের মতই—নিমগ্ন, শান্ত।
তার চোখে তখনও ছিল সেই বিস্ময়ের ঝিলিক—এই পাথর তাকে যেন শুধু ধন নয়, এক অন্যরকম জ্ঞান, এক মহাজাগতিক সংযোগ এনে দিয়েছে।
এই আবিষ্কার আমাদের মনে করিয়ে দেয়, প্রকৃত মূল্যবান জিনিস সবসময়ই সোনা কিংবা হিরে নয়। অনেক সময় সেগুলো নীরবে পড়ে থাকে আমাদের চারপাশে—ধুলোমাখা, অপাঠ্য রহস্য হয়ে। যারা কৌতূহলী, ধৈর্যশীল এবং স্বপ্নবাজ—তাদের হাতেই সেই রহস্য একদিন খুলে যায়।
এই গল্প কেবল এক স্বর্ণ সন্ধানীর নয়—এ এক রূপক, আমাদের সকলের জীবনের। কারণ মাঝে মাঝে আমরা যা খুঁজে ফিরি চোখে দেখা আলোয়, তা লুকিয়ে থাকে অন্ধকারের মধ্যেই।
এবং হ্যাঁ, সেরা উপহারগুলো বোধহয় সত্যিই আকাশ থেকেই ঝরে পড়ে—কখনও উল্কাপিণ্ড হয়ে, কখনও বিস্ময় হয়ে।

নায়করাজ রাজ্জাকের সব প্রতিষ্ঠানের লোগোতে কেন ল্যাম্পপোস্টের নিচে একজন মানুষ ও একটি ডাস্টবিনের ছবি? এই প্রশ্নের উত্তর দি...
21/08/2025

নায়করাজ রাজ্জাকের সব প্রতিষ্ঠানের লোগোতে কেন ল্যাম্পপোস্টের নিচে একজন মানুষ ও একটি ডাস্টবিনের ছবি? এই প্রশ্নের উত্তর দিলেন তাঁর ছেলে বাপ্পারাজ। তিনি জানালেন, ১৯৬৪ সালে ঢাকা এসে রাজ্জাক পরিবারসহ কপর্দকহীন অবস্থায় স্টেডিয়ামের কাছে একটি ল্যাম্পপোস্টের নিচে বসে ছিলেন। সেই স্মৃতিকে ধরে রাখতে এবং জীবন সংগ্রামের প্রতীক হিসেবেই তিনি এই লোগোটি তৈরি করিয়েছিলেন। এই লোগোটি তাঁর জীবন যুদ্ধের এক অসাধারণ গল্প বহন করে, যেখানে শূন্য থেকে শুরু করে তিনি হয়েছিলেন বাংলা চলচ্চিত্রের 'নায়করাজ'।

একদিন একটা হাতি আর একটা কুকুর একইসাথে গর্ভবতী হলো। তিন মাস পেরোতেই কুকুরটি তিনটি ছানা প্রসব করল। ছানাগুলো বেড়ে উঠতে লাগল...
17/08/2025

একদিন একটা হাতি আর একটা কুকুর একইসাথে গর্ভবতী হলো। তিন মাস পেরোতেই কুকুরটি তিনটি ছানা প্রসব করল। ছানাগুলো বেড়ে উঠতে লাগল। ছয় মাসের মাথায় কুকুরটি আবার গর্ভবতী হলো, নয় মাস পরে এক ডজন বাচ্চা প্রসব করল। এভাবে পালাক্রমে কুকুরটি প্রায় ১৮ মাসে বেশ কয়েক ডজন বাচ্চা জন্ম দিল, যাদের অনেকেই বড় হয়ে গেছে।
এই সময় কুকুরটি হাতিকে দেখে বলল, “তুমি কি আদৌ গর্ভবতী ছিলে? আমরা তো একই সাথে গর্ভবতী হয়েছিলাম। আমি এতগুলো বাচ্চা প্রসব করেছি, আর তুমি এখনও একই অবস্থায় আছ!”
হাতির জবাব ছিল শান্ত অথচ গম্ভীর—“আমার পেটে কুকুর ছানা নয়, হাতির ছানা বেড়ে উঠছে। আমি দুই বছর পর একটি বাচ্চা জন্ম দিই। আর সেই বাচ্চা যখন জন্মায়, তার উপস্থিতিতে পুরো পৃথিবী থমকে যায়। রাস্তা পার হলে মানুষ দাঁড়িয়ে তাকিয়ে দেখে। কারণ সে বিশাল, সে মহিমান্বিত, সে চাইলেই উপেক্ষা করা যায় না।”
এই গল্পটা আসলে শুধু একটা পশুর গল্প নয়—এটা আমাদের সবার জীবনের গল্প।
অনেক সময় আপনি কঠোর পরিশ্রম করছেন, দিনের পর দিন চেষ্টা করছেন, অথচ আশেপাশের মানুষদের সহজে সফল হতে দেখে নিজের অবস্থান নিয়ে প্রশ্ন করছেন। মনে হচ্ছে আপনি পিছিয়ে আছেন। অথচ আপনি হয়তো হাতির মতোই নিজের ভিতরে এমন কিছু তৈরির প্রক্রিয়ায় আছেন, যার জন্য সময় দরকার। কারণ আপনি কিছু ছোট নয়, মহৎ কিছু গড়তে চলেছেন।
কুকুরের ছানা যেমন ছোট আর সংখ্যায় বেশি, তেমনি কিছু মানুষ ছোট লক্ষ্য বা অস্থায়ী সফলতায় পৌঁছায় খুব দ্রুত। কিন্তু হাতির মতো যারা বড় স্বপ্ন দেখে, গভীর কিছু তৈরি করে, তাদের সময় লাগে—কিন্তু যখন তারা উঠে দাঁড়ায়, তখন তাদের উপস্থিতি সবাইকে না চাইতেও মুগ্ধ করে।
প্রকৃতি আমাদেরকে শেখায়, বটগাছ জন্মাতে সময় নেয়, কিন্তু একবার দাঁড়িয়ে গেলে বহু প্রজন্ম ধরে ছায়া দেয়। হীরে তৈরি হয় চাপে, অন্ধকারে, বছরের পর বছর ধরে—কিন্তু একবার বেরোলে পৃথিবীর সবচেয়ে দামী জিনিস হয়ে দাঁড়ায়।
সফলতা-ও তেমনই। কিছু আসে হুট করে, কিছু আসে ধৈর্য ধরে অপেক্ষা করলে।
তাহলে আপনি কী করবেন?
1. অন্যের সাফল্য দেখে হীনমন্য হবেন না। আপনিও নিজের পথে আছেন। শুধু আপনার গন্তব্যটা একটু বড়, একটু গভীর, তাই সময় বেশি লাগছে।
2. নিজেকে ছোট ভাববেন না। হাতি যেমন তার আকারে, গম্ভীরতায়, এবং উপস্থিতিতে রাজত্ব করে—আপনিও পারবেন, যদি নিজেকে বিশ্বাস করেন।
3. অপেক্ষা করুন, কিন্তু অলস হয়ে নয়। অপেক্ষা মানে বসে থাকা নয়। কাজ করতে থাকুন, শেখা থামাবেন না, নিজের ভিতরের "হাতিটা" তৈরি হতে দিন।
4. প্রার্থনা করুন। বিশ্বাস রাখুন যে সৃষ্টিকর্তা সঠিক সময়টিই বেছে রাখেন। আপনাকে শুধু সেই সময় পর্যন্ত নিজের প্রস্তুতি ঠিক রাখতে হবে।
আমরা সবাই চাই দ্রুত সফল হতে, দ্রুত ফল পেতে। যেন আজ বীজ বপন করলেই কাল ফসল কেটে নিয়ে আসা যাবে। কিন্তু প্রকৃতি তা শেখায় না। প্রকৃতি বলে—প্রতিটি জীবনের, প্রতিটি সৃষ্টির একটা সময় লাগে।
তাই দ্রুত ফল নয়, গভীর ফল চান। অস্থায়ী সফলতা নয়, স্থায়ী প্রভাব রাখুন। চারপাশের কুকুরগুলোর দৌড় দেখে ঘাবড়ে যাবেন না—আপনি হাতি। আপনার পথ আলাদা, গন্তব্য আরও বড়।
যখন আপনার সময় আসবে, তখন পৃথিবী নিজে থেমে দাঁড়িয়ে তাকাবে। তাই আজ নয়তো কাল নয়—আপনার দিন আসছেই।
শুধু ততদিন নিজেকে প্রস্তুত করুন।
আপনি এখনও পেটের ভেতর ‘হাতি ছানা’ লালন করছেন।

17/08/2025

একজন মানুষকে সব বিষয়ে অভিজ্ঞ হতে হবে কিংবা দুনিয়ার সকল কাজ জানতে হবে- এমন কিছু ভাববেন না। আপনি যে কাজ জানেন সেই কাজেই পুরোপুরি মনোনিবেশ করুন।
ক্রিকেট খেলে যে এত টাকা আয় করা যায়- মাত্র ২০ বছর আগেও এদেশের মানুষ তা ভাবতেই পারেনি!
আউটসোর্সিং এর মাধ্যমে ঘরে বসেই এখন অনেক মানুষ ভাল টাকা আয় করছে যা কিনা মাত্র ১০ বছর আগেও আমাদের কল্পনার বাইরে ছিল!
কিছুদিন আগেও শুধুমাত্র বিনোদনের জন্য মানুষ ফেসবুক, ইউটিউব ব্যবহার করত। আর এখন অনেক মানুষ ফেসবুক, ইউটিউব থেকে ভাল টাকা আয় করছেন। এমনকি হালের টিকটক থেকেও আয় করা মানুষের সংখ্যা কম নয়।
তাই কোন কাজকে ছোট না ভেবে যে কাজ করতে আপনার ভাল লাগে বা যে কাজ ভাল জানেন সেই কাজেই মনোযোগ দিন, নিজের প্রতি বিশ্বাস রাখুন সফল আপনি হবেনই।
অলস ভাবে বসে না থেকে যেকোন কাজ করে সৎ ভাবে উপার্জন করুন, হতাশা আপনাকে ছুঁতেও পারবে না।
অবশ্যই মনে রাখবেন, উপার্জন করার কোন নির্দিষ্ট বয়স নেই।
১৮ বছর বয়স হলেই আয়ের পথ খোঁজা উচিত। আপনার উপার্জন করার এখনও বয়স হয়নি- এমন ভুল ধারণা পোষণ করবেন না।
একটি নির্দিষ্ট বয়স পর্যন্ত অপেক্ষা না করে উপার্জন করতে শিখুন, দেখবেন নিজের প্রতি আত্মবিশ্বাস বেড়ে যাবে। আর সেই আত্মবিশ্বাস থেকেই উন্মুক্ত হবে আপনার সফলতার দ্বার!

📢 জরুরি চাকরির বিজ্ঞপ্তিপদবী:কম্পিউটার অপারেটরডাটা এন্ট্রি অপারেটর(অভিজ্ঞতা প্রয়োজন নেই)বেতন:1️⃣ ৫,০০০ – ৮,০০০ টাকা (আল...
15/08/2025

📢 জরুরি চাকরির বিজ্ঞপ্তি

পদবী:
কম্পিউটার অপারেটর
ডাটা এন্ট্রি অপারেটর
(অভিজ্ঞতা প্রয়োজন নেই)

বেতন:
1️⃣ ৫,০০০ – ৮,০০০ টাকা (আলোচনাসাপেক্ষ)
2️⃣ ৮,০০০ – ১২,০০০ টাকা (আলোচনাসাপেক্ষ)

কর্মস্থল:
রোকেয়া ভবন, কবি গোলাম মোস্তফা সড়ক, চাকলাপাড়া, ঝিনাইদহ

শিক্ষাগত যোগ্যতা:
সর্বনিম্ন JSC পাশ

সুবিধাসমূহ:
সাপ্তাহিক ১ দিন ছুটি
বছরে ২টি উৎসব বোনাস

📍 দ্রুত আবেদন করুন — সীমিত সুযোগ!

সিভি পাঠান:
[email protected]
Whatsapp: 01783133180

📱 নোকিয়ার অবিশ্বাস্য শক্তি! 💥একজন ব্রিটিশ ব্যক্তি ২০ বছর পর খুঁজে পেলেন হারিয়ে যাওয়া Nokia 3310 ফোনটি — আর অবাক করা ব...
13/08/2025

📱 নোকিয়ার অবিশ্বাস্য শক্তি! 💥
একজন ব্রিটিশ ব্যক্তি ২০ বছর পর খুঁজে পেলেন হারিয়ে যাওয়া Nokia 3310 ফোনটি — আর অবাক করা ব্যাপার হলো, ফোনটিতে এখনও ৭০% ব্যাটারি চার্জ আছে! 🔋😱
এটাই ছিল আসল ব্যাটারি, আসল ফোন — স্মার্ট ছিল না, কিন্তু ছিল অমর!
#নোকিয়া

💻 ল্যাপটপ বা 🖥️ ডেস্কটপ এর ওয়েবক্যাম স্প্যাইং - কেউ কি আপনাকে দেখছে? আপনি কি জানেন, অনেক সময় আপনার ল্যাপটপ বা পিসির ক্যা...
13/08/2025

💻 ল্যাপটপ বা 🖥️ ডেস্কটপ এর ওয়েবক্যাম স্প্যাইং - কেউ কি আপনাকে দেখছে? আপনি কি জানেন, অনেক সময় আপনার ল্যাপটপ বা পিসির ক্যামেরা আপনার অজান্তেই আপনার ছবি বা ভিডিও চিত্র ধারন করতে পারে? 😨 এমনকি আপনার ওয়েবক্যামের ছোট্ট লাইট টাও হ্যাকাররা বন্ধ করে দিতে পারে, যাতে আপনি বুঝতেই না পারেন কেউ আপনাকে দেখছে!
Edward Snowden এর নাম হয়ত আপনারা শুনেছেন। তার বিষয় এ না জেনে থাকলে গুগল সার্চ করে জেনে নিতে পারেন। সে NSA এর একজন Infrastructure Analyst হিসেবে কর্মরত ছিল। সে জানতে পারে কিভাবে NSA সকল মানুষের প্রাইভেশি হ্যম্পার করে ল্যাপটপ বা ফোনে ব্যবহার কারীর ক্যামেরা এবং ওয়েবক্যাম নিয়ন্ত্র করেন। এই তথ্য পাবলিক করার কারনে তাকে দেশ ত্যাগ করে অন্য দেশে চলে যেতে হয়। সুতরাং এই থেকে বুঝতে পারছেন আপনার প্রাইভেসি কতটুকু আছে।
💻 কীভাবে ঘটে?
যে কম্পানি অপারেটিং সিস্টেম / ডিভাইস এই গুলো বানায় তাদের সাথে চুক্তি করে, টেম্পারিং এর মাধ্যমে, ম্যালওয়্যার ইন্সটল করে, ফিসিং মেইল ইত্যাদি ব্যবহার করে আপনার ক্যামেরা ও মাইক্রোফোনে অ্যাক্সেস নিতে পারে। এই ছাড়াও পাইরেটেড সফটওয়্যার, গেম বা ফাইলের ভেতরে লুকানো RAT (Remote Access Trojan) দিয়েও এটি সম্ভব।
🛡 কীভাবে বাঁচবেন?
1. সবসময় অরিজিনাল সফটওয়্যার আর পারলে ওপেন সোর্স সফটওয়্যার বা ওপারেটিং সিস্টেম ব্যবহার করুন। এবং তাদের পারমিশন গুলো বুঝে এক্সেপ্ট করুন, না বুঝে Next ➤ Next ➤ Allow ➤ করবেন না।
2. অ্যান্টিভাইরাস ও ফায়ারওয়াল অন রাখুন।
3. ব্রাউজার ও অপারেটিং সিস্টেম আপডেট রাখুন। অযথা সবসময় ক্যামেরা পারমিশন দিয়ে রাখবেন না।
4. ওয়েবক্যামের সামনে একটি ফিজিক্যাল কভার বা টেপ ব্যবহার করুন। পারলে বিল্ট ইন ক্যামেরা ব্যবহার না করে এক্সটার্নাল ক্যামেরা ব্যবহার করুন। প্রয়োজন শেষে ডিসকানেকটেড করে রাখুন।
5. অচেনা লিঙ্কে ক্লিক করবেন না।
মনে রাখবেন একবার ক্যামেরা হ্যাক হয়ে গেলে আপনার প্রাইভেট মুহূর্ত হ্যাকারদের হাতে চলে যেতে পারে, যা ব্ল্যাকমেইলের জন্য ব্যবহার হতে পারে।আপনার সিকিউরিটি আপনার নিজের হাতে। সচেতন থাকুন, নিরাপদ থাকুন! 🔐

যদি আপনাকে বলা হয় যে কঠোর পরিশ্রম ছাড়াই মাত্র দুই বছরে শূন্য থেকে মিলিয়নিয়ার হওয়া সম্ভব, আপনি কি বিশ্বাস করবেন? বেশির...
24/07/2025

যদি আপনাকে বলা হয় যে কঠোর পরিশ্রম ছাড়াই মাত্র দুই বছরে শূন্য থেকে মিলিয়নিয়ার হওয়া সম্ভব, আপনি কি বিশ্বাস করবেন? বেশিরভাগ মানুষই করবে না, কারণ আমরা মনে করি সাফল্য মানেই রক্ত-জল করা খাটুনি। কিন্তু মানি এক্সপার্ট কোডি স্যানচেজ বলছেন, এটা একটা বিরাট ভুল ধারণা। আসল খেলাটা পরিশ্রমের নয়, বরং বুদ্ধিমত্তার সাথে সঠিক সুযোগ খুঁজে বের করার।
The Diary of a CEO পডকাস্টে কোডি স্যানচেজ তার ওয়াল স্ট্রিটের ১৫ বছরের অভিজ্ঞতা থেকে এমন কিছু অপ্রচলিত এবং কৌশল শেয়ার করেছেন, যা আমাদের টাকা, ব্যবসা এবং অর্থনৈতিক স্বাধীনতা নিয়ে প্রচলিত চিন্তাভাবনাকে ভেঙে দেবে। তার মতে, অর্থনৈতিক স্বাধীনতার দরজা সবার জন্যই খোলা, শুধু সঠিক চাবিটা জানতে হবে।
কোডি স্যানচেজের মতে, আমরা ধীরে ধীরে মালিকের জাতি থেকে ভাড়াটিয়ার জাতিতে পরিণত হচ্ছি। আমরা অন্যের অধীনে চাকরি করি, অন্যের স্বপ্ন পূরণ করি এবং অন্যের তৈরি করা নিয়মে জীবন কাটাই। তার জীবনের মূল মিশন হলো মানুষকে এই ভাড়াটিয়ার মানসিকতা থেকে বের করে এনে মালিকের আসনে বসানো, যাতে তারা নিজেদের জীবনের স্থপতি হতে পারে।
কেন আপনার প্রিয়জনেরাই আপনার সবচেয়ে বড় বাধা?
এটি একটি কঠিন সত্য, কিন্তু কোডি বলেন, যারা আপনাকে সবচেয়ে বেশি ভালোবাসে, তারাই প্রায়শই আপনার স্বপ্ন পূরণের পথে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়ায়। কারণ তারা আপনার জন্য সেরাটা চায় না, তারা চায় আপনি নিরাপদ থাকুন। ঝুঁকিহীন জীবন মানেই হলো বৃদ্ধিহীন জীবন। তাই, বড় স্বপ্ন দেখতে হলে আপনাকে প্রিয়জনদের দেওয়া নিরাপত্তার গণ্ডি ভাঙার সাহস রাখতে হবে।
কোডি যখন তার কর্পোরেট চাকরিতে আটকা পড়েছিলেন, তখন তিনি চাকরি ছেড়ে দেওয়ার ঝুঁকি নিতে পারেননি। তাই তিনি চাকরির পাশাপাশি ছোট ছোট বোরিং বিজনেস (যেমন: লন্ড্রোম্যাট) কেনা শুরু করেন। তার লক্ষ্য ছিল এমন একটি আয়ের উৎস তৈরি করা যা তার অনুপস্থিতিতেও চলতে থাকবে। এই ছোট পদক্ষেপই তাকে বড় অর্থনৈতিক স্বাধীনতার পথে এগিয়ে নিয়ে যায়।
কীভাবে আপনার প্রথম ব্যবসা কিনবেন?
আপনার দক্ষতা ব্যবহার করুন: আপনি যে ইন্ডাস্ট্রিতে কাজ করছেন, সেই ইন্ডাস্ট্রির কোনো ছোট ব্যবসা কেনার চেষ্টা করুন। যেমন, আপনি যদি কনটেন্ট তৈরি করেন, তাহলে একটি ছোট প্রোডাকশন স্টুডিও কেনার কথা ভাবতে পারেন। এতে আপনার শেখার পথ অনেক ছোট হয়ে যাবে।
উদ্দেশ্য খুঁজুন: ব্যবসার মালিকের সাথে কথা বলুন। তিনি কেন ব্যবসাটি বিক্রি করতে চান? বেশিরভাগ সময় মালিকরা অবসরে যেতে চান বা ক্লান্ত হয়ে পড়েন। আপনি তাদের সেই মুক্তির পথ হতে পারেন।
টাকা ছাড়াও ব্যবসা কেনা সম্ভব
এটিই সম্ভবত সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। ব্যবসা কেনার জন্য আপনার নিজের টাকার প্রয়োজন নেই। বেশিরভাগ ছোট ব্যবসার মালিকরা তাদের ব্যবসার জন্য নগদ ক্রেতা খুঁজে পান না। আপনি তাদের ব্যবসার ভবিষ্যৎ লাভের একটি অংশ দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে প্রায় শূন্য ডাউন পেমেন্টে ব্যবসাটি কিনতে পারেন। অর্থাৎ, ব্যবসার টাকা দিয়েই ব্যবসাকে কেনা।
কেন বেশিরভাগ মানুষ অর্থনৈতিক স্বাধীনতা পায় না?
এর মূল কারণ মনস্তাত্ত্বিক। ছোটবেলা থেকে টাকা নিয়ে আমাদের মনে এমন সব নেতিবাচক ধারণা ঢুকিয়ে দেওয়া হয় (যেমন: টাকা সব নষ্টের গোড়া), যার ফলে আমরা অবচেতনভাবেই টাকাকে ভয় পাই। কোডি একটি ওয়ার্কশপের উদাহরণ দিয়ে বলেন, যেখানে সফল নারীদেরও টাকা নিয়ে কথা বলার সময় লজ্জায়, ভয়ে সংকুচিত হয়ে যেতে দেখা গেছে। এই মানসিক বাধা দূর করতে না পারলে অর্থনৈতিক স্বাধীনতা অর্জন প্রায় অসম্ভব।
কীভাবে প্রথম পদক্ষেপ নেবেন?
ব্রেক দ্য ফ্রেম: আপনার যদি ৩ বছরের কোনো লক্ষ্য থাকে, নিজেকে প্রশ্ন করুন, কীভাবে আমি এটা ৬ মাসে অর্জন করতে পারি? এই প্রশ্নটি আপনাকে গতানুগতিক চিন্তার বাইরে বের করে আনবে এবং অসাধারণ সব আইডিয়ার জন্ম দেবে।
কীভাবে নয়, কে: আপনার প্রশ্ন হওয়া উচিত নয়, আমি কীভাবে এটা করব? বরং প্রশ্ন করুন, কে আমাকে এটা করতে সাহায্য করতে পারে? সঠিক মানুষ খুঁজে বের করাই সাফল্যের দ্রুততম পথ।
কোডি বলেন, সফলতার জগতে একটি অদৃশ্য পর্দা আছে, যার আড়ালের খবর সাধারণ মানুষ পায় না। তিনি যখন ফিন্যান্সে কাজ করতেন, তখন দেখেছিলেন যে বিলিয়নিয়াররা কঠোর পরিশ্রমের চেয়ে মানি গেমস বা টাকার খেলা খেলেই বেশি সম্পদ তৈরি করছেন।
কীভাবে পর্দার আড়ালে যাবেন? আপনার চেয়ে সফল কোনো ব্যক্তির সাথে কাজ করুন, এমনকি বিনামূল্যে হলেও। তাদের সান্নিধ্যে থেকে আপনি এমন সব কৌশল শিখবেন যা কোনো বই বা কোর্সে পাওয়া সম্ভব নয়।
সফল ব্যক্তিদের বৈশিষ্ট্য
দীর্ঘমেয়াদী চিন্তা: তারা তাৎক্ষণিক লাভের চেয়ে দীর্ঘমেয়াদী পরিকল্পনাকে বেশি গুরুত্ব দেয়।
বড় মিশন: তাদের জীবনের লক্ষ্য এতটাই বড় হয় যে, পথের ছোট ছোট যন্ত্রণা বা ব্যর্থতা তাদের আটকাতে পারে না।
সাহায্যের মানসিকতা: তারা যখন দেখে যে কেউ সত্যিই ক্ষুধার্ত এবং কঠোর পরিশ্রমী, তখন তারা তাকে সাহায্য করতে এগিয়ে আসে।
কনটেন্ট তৈরি কেন আপনার জন্য জরুরি?
চুম্বকের মতো আকর্ষণ: কনটেন্ট আপনাকে মানুষের কাছে গিয়ে নিজেকে বিক্রি করতে বাধ্য করে না, বরং সঠিক মানুষকে আপনার দিকে টেনে আনে। এটিই হলো পুশ মার্কেটিং বনাম পুল মার্কেটিং-এর পার্থক্য।
নেটওয়ার্কিং-এর সেরা উপায়: কনটেন্ট হলো আধুনিক যুগের নেটওয়ার্কিং। এর মাধ্যমে আপনি আপনার কমিউনিটি খুঁজে পান, যারা আপনার মতো করেই ভাবে এবং আপনাকে সমর্থন করে।
সাফল্যের পথে এগিয়ে যাওয়ার একটি বেদনাদায়ক কিন্তু জরুরি অংশ হলো পুরনো বন্ধু বা পুরনো পরিচয়কে পেছনে ফেলে আসা। যখন আপনি দ্রুতগতিতে এগোতে থাকবেন, তখন আপনার চারপাশের অনেকেই আপনাকে টেনে ধরতে চাইবে, কারণ আপনার সাফল্য তাদের নিজেদের ব্যর্থতাকে মনে করিয়ে দেয়।
কীভাবে লক্ষ্য নির্ধারণ করবেন?
ডেডলাইন দিন: একদিন করব বা এক বছর পর করব - এই ধরনের অস্পষ্ট লক্ষ্যের কোনো মূল্য নেই। আপনার ক্যালেন্ডারে একটি নির্দিষ্ট তারিখ নির্ধারণ করুন। একটি ডেডলাইন আপনার মস্তিষ্ককে কাজ করতে বাধ্য করবে।
স্বল্পমেয়াদী লক্ষ্য: ৫ বা ১০ বছরের পরিকল্পনা না করে, ৩-৬ মাসের ছোট ছোট লক্ষ্যের উপর মনোযোগ দিন। জীবন পরিবর্তনশীল এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনা বেশিরভাগ সময়ই অকেজো হয়ে পড়ে।
টাকা নিয়ে আপনার দর্শন কী হওয়া উচিত?
জমানো নয়, আয় করা: আপনি টাকা জমিয়ে কখনো ধনী হতে পারবেন না, আপনাকে আয় করে ধনী হতে হবে।
কফি কেনা বন্ধ করবেন না: ছোট ছোট খরচ বাঁচিয়ে বড়লোক হওয়ার ধারণাটি একটি মরীচিকা। বরং কীভাবে নিজের আয় বাড়ানো যায়, সেদিকে মনোযোগ দিন।
টাকার ভাষা শিখুন: ফিন্যান্স হলো টাকার ভাষা। যারা এই ভাষা বোঝে, তারাই এই খেলায় জিততে পারে।
পর্বতের চূড়া এবং জীবনের সবচেয়ে বড় শিক্ষা
কোডি একটি পর্বতারোহণের গল্প বলেন, যেখানে তিনি চূড়ায় ওঠার ঠিক আগে ফিরে এসেছিলেন। কারণ তিনি উপলব্ধি করেন যে, তিনি অন্যদের খুশি করার জন্য বা নিজেকে শক্তিশালী প্রমাণ করার জন্য এই কষ্টকর আরোহণ করছিলেন, নিজের আনন্দের জন্য নয়।
জীবনের সবচেয়ে বড় সাহসিকতার পরিচয় হলো, যে পর্বত আপনার নয়, সেই পর্বত আরোহণ না করার সিদ্ধান্ত নেওয়া। অন্যের চাপিয়ে দেওয়া লক্ষ্যের পেছনে না ছুটে নিজের পথ বেছে নেওয়াই সত্যিকারের স্বাধীনতা।

Address

Shahzadpur

Alerts

Be the first to know and let us send you an email when Graphhill posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Graphhill:

Share