IqraThemes

IqraThemes IqraThemes is a premium react & free static Templates club.

আল্লাহ বলছেন, ‘হে ইমানদারগণ! তারা আল্লাহকে বাদ দিয়ে যেসব দেব-দেবীর পূজা-উপাসনা করে, তোমরা তাদের গালি দিও না। যাতে করে তা...
05/08/2024

আল্লাহ বলছেন, ‘হে ইমানদারগণ! তারা আল্লাহকে বাদ দিয়ে যেসব দেব-দেবীর পূজা-উপাসনা করে, তোমরা তাদের গালি দিও না। যাতে করে তারা শিরক থেকে আরও অগ্রসর হয়ে অজ্ঞতাবশত আল্লাহকে গালি দিয়ে না বসে।’ (আনআ’ম আয়াত, ১০৮)।

রাসুল (সা.) বলেছেন, ‘কোনো মুসলমান যদি ভিন্ন ধর্মাবলম্বীদের অধিকার ক্ষুণ্ন করে কিংবা তাদের ওপর জুলুম করে, তবে কেয়ামতের দিন আমি মুহাম্মাদ ওই মুসলমানের বিরুদ্ধে আল্লাহর আদালতে লড়াই করবো। (সুনানে আবু দাউদ : ৩০৫২।)

প্রিয় নবী (সা.) বলেছেন, ‘অন্যায়ভাবে কোনো অমুসলিমকে হত্যাকারী জান্নাতের সুঘ্রাণও পাবে না। অথচ ৪০ বছরের রাস্তার দূরত্ব থেকেই ওই ঘ্রাণ পাওয়া যাবে।’ (বুখারি : ৩১৬৬।)

যারা দূর্গা পুজার মন্দিরে ভাংচুর করেছেন বা যারা এইসব করলে অনেক নেকি পাওয়া যায় মনে করেন তাদের জন্য উপরোক্ত আয়াত এবং হাদিস।

তাই কোন মুসলিম ভাই-বোন অন্য কোন অমুসলিমদের বাড়ি-ঘর লুটপাট বা ভাঙচুর করবেন না.

দেশের এই ক্লান্তি লগ্নে আলেম সমাজ ও প্রত্যেক মুসলিমদের ভূমিকা অত্যন্ত জরুরী।
01/08/2024

দেশের এই ক্লান্তি লগ্নে আলেম সমাজ ও প্রত্যেক মুসলিমদের ভূমিকা অত্যন্ত জরুরী।

API newspaper website development.
03/09/2022

API newspaper website development.

ডেভেলপাররা ভালো কোম্পানি পাচ্ছেনা খুব সিম্পল কয়েকটা কারনে।এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ চারটা বিষয়ে জানা না থাকলে আপনাকে ...
03/08/2022

ডেভেলপাররা ভালো কোম্পানি পাচ্ছেনা খুব সিম্পল কয়েকটা কারনে।

এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ চারটা বিষয়ে জানা না থাকলে আপনাকে কোম্পানি বসিয়ে বসিয়ে বেতন দিবে না। আপনাকে হায়ার করে তিনমাস পর এক লাখ টাকা লস দেয়ার কোন মানেই নাই। অনবোর্ডিং করতেও অনেক সময় তিনমাস লেগে যায়।

ভালো কোম্পানিগুলো আপনার কাছ থেকে চারটি গুরুত্বপূর্ণ বিষয় আশা করে। এবং বাকি বিষয়গুলো এই চারটার পর আসে।

১। টেকনিকাল স্কিল: যেভাবে পারেন, ফ্রিতে হউক, পেইড হউক, চ্যারিটি, ওপেন সোর্স প্রজেক্ট, ইন্টার্ন, নন-ইন্টার্ন, যেটাই হউক, যেভাবে হউক, কাজ করে দ্রুত কাজ শেখা শুরু করুন। একবার ভালোমত নির্দিষ্ট বিষয়গুলো শিখে ফেললে কোম্পানিই আপনাকে খুঁজবে। আপনার যোগ্যতা না থাকলে সার্টিফিকেট দিয়ে কোম্পানি কি মুড়ি খাবে? অনেকে ত কপি পেস্ট সিভি দিয়ে এপ্লাই করে কিন্তু জব পোস্টই পড়ে দেখেনা। আপনার স্কিলের জন্য আপনাকে ডলার দিবে উনারা, চেহারার জন্য নাহ।

২। এটিচিউড: আপনার চলাফেরা, কথাবার্তা, কাজের প্রতি আগ্রহ, সমস্যা সমাধান করার একটা আগ্রহ, মানুষকে সাহায্য করার মানসিকতা থাকতে হবে। মাঝে মাঝে ব্লগ লিখবেন, নিজের একটা পার্সোনালিটি ধরে রাখবেন, বিভিন্ন মিটয়াপে অংশ নিবেন, মানুষের সাথে সুন্দর ব্যবহার করবেন, কমিউনিটির মানুষের সাথে সুসম্পর্ক রাখবেন।

৩। এপটিটিউড: শেখার আগ্রহ ও দ্রুত শেখার দক্ষতা। এই ইন্ডাস্ট্রি খুব দ্রুত চেঞ্জ হয়। সকালে এক জিনিস শিখবেন, বিকালে সেটা চেঞ্জ হয়ে যাবে। সকালে জেকুয়েরি শিখলে, বিকালে দেখবেন রিএক্ট লাগতেসে, রাতে এংগুলার। এই দ্রুত চেঞ্জিং ইন্ডাস্ট্রিতে টিকে থাকার একমাত্র উপায় হলো দ্রুত শেখার স্কিল তৈরি করা, যার জন্য আপনার ফান্ডামেন্টাল যত শক্ত হবে, ততই দ্রুত গুগল সার্চ করে আসল সমস্যাটা খুঁজে বের করতে পারবেন। কাজের ফাঁকেও শিখতে হবে।

৪। নেটওয়ার্ক: দেশীয় কাজকর্মে মামা চাচা ছাড়া চাকরি পাওয়া যায়না, তেমনি এইসব কাজে আপনার দরকার ভালো নেটওয়ার্ক। আপনি কমিউনিটিকে হেল্প করবেন, একটা দরকার হলে কমিউনিটি আপনাকে হেল্প করবে।

যদিও আমরা এই হেল্পগুলোকে অনেক সময় ভিন্নভাবে নিই। অনেকেই মনে করে সিনিয়র হলেই জুনিয়রকে হেল্প করা বাধ্যতামূলক, যেটা চিন্তা করাটাও এক রকম বেয়াদপি। সিনিয়রেরা উনাদের ফ্রি টাইমে যাকে যেভাবে খুশি হেল্প করবে, একে অপরকে নিজ থেকেই এগিয়ে নিবে, উনার সময়ের মূল্য দিতে না জানলে আপনার সময়ের মূল্যও কেউ দিবেনা।

কমিউনিটি গড়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হলো মানুষের সময়কে মূল্যায়ন করা।

আপনার স্কিল থাকলে, সঠিক এটিটিউড, শেখার আগ্রহ, কমিউনিটির সঠিক মূল্যায়ন করলে হাজার হাজার সিভি পাড়ি দিয়ে আপনার নামটা সবার আগে কোম্পানির কাছে রেফারেন্স হিসাবে পৌঁছে যাবে।

শিখুন, জানুন, তৈরি করুন।

লিখেছেন - মোঃ আবু তাহের from quora

06/07/2022

Single pages application used in React js
20/05/2022

Single pages application used in React js

Javascript canvas project
11/05/2022

Javascript canvas project

Javascript watch
11/05/2022

Javascript watch

Javascript simple games develop
11/05/2022

Javascript simple games develop

13/04/2022
Landing pages
13/04/2022

Landing pages

Address

Char-shapmari Noney Para
Sherpur
2100

Opening Hours

Monday 10:00 - 18:00
Tuesday 10:00 - 18:00
Wednesday 10:00 - 18:00
Thursday 10:00 - 18:00
Saturday 10:00 - 18:00
Sunday 10:00 - 22:00

Telephone

+8801613644888

Alerts

Be the first to know and let us send you an email when IqraThemes posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to IqraThemes:

Share