30/06/2026
🌺 আলহামদুলিল্লাহ! 🤲
আজ ৩০ জুন ২০২৬ (মঙ্গলবার) ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেড, সুনামগঞ্জ ব্রাঞ্চে "দেশের শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবদের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি (১ম সংশোধিত)" শীর্ষক প্রকল্পের ৬ষ্ঠ ব্যাচের প্রশিক্ষণার্থীদের সার্টিফিকেট বিতরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অত্যন্ত সুন্দর, সুশৃঙ্খল ও সফলভাবে সম্পন্ন হয়েছে। 🎉
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব এস. কে. এম. জিয়াউল বারী, উপ-পরিচালক, যুব উন্নয়ন অধিদপ্তর, সুনামগঞ্জ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব জাফর ইকবাল চৌধুরী, সহকারী পরিচালক, যুব উন্নয়ন অধিদপ্তর, সুনামগঞ্জ এবং জনাব রাসেল আহমেদ, নির্বাহী কর্মকর্তা, BPDB Sales & Distribution Division, সুনামগঞ্জ।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেড, সুনামগঞ্জ ব্রাঞ্চের প্রতিনিধিবৃন্দ, প্রশিক্ষকবৃন্দ এবং ৬ষ্ঠ ব্যাচের সকল প্রশিক্ষণার্থী।
বিদায় সংবর্ধনা উপলক্ষে সুনামগঞ্জ ব্রাঞ্চের পক্ষ থেকে তিনটি ল্যাবে আনন্দঘন পরিবেশে তিনটি কেক কেটে প্রশিক্ষণার্থীদের সঙ্গে এই বিশেষ মুহূর্ত উদযাপন করা হয়। 🎂
অনুষ্ঠানের একটি বিশেষ আকর্ষণ ছিল প্রশিক্ষণার্থীদের পক্ষ থেকে অফিসকে ভালোবাসার স্মারক হিসেবে একটি দৃষ্টিনন্দন Corner Display Showcase উপহার প্রদান, যা আমাদের জন্য অত্যন্ত মূল্যবান ও স্মরণীয় একটি ভালোবাসার নিদর্শন।
এছাড়াও, ৬ষ্ঠ ব্যাচের যেসব প্রশিক্ষণার্থী ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে উল্লেখযোগ্য আয় করেছেন, তাঁদের সম্মাননা হিসেবে ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেড সুনামগঞ্জের পক্ষ থেকে বিশেষ ক্রেস্ট প্রদান করা হয়। এর মধ্যে সুনামগঞ্জ ব্রাঞ্চের সর্বোচ্চ আয়কারী দুইজন প্রশিক্ষণার্থীকে বিশেষভাবে সম্মানিত করা হয়। পাশাপাশি উল্লেখযোগ্য সাফল্য অর্জনকারী অন্যান্য প্রশিক্ষণার্থীদেরও ক্রেস্ট প্রদান করা হয়।
সম্মাননা ও ক্রেস্ট বিতরণ করেন যুব উন্নয়ন অধিদপ্তর, সুনামগঞ্জের উপ-পরিচালক এবং উপস্থিত অন্যান্য সম্মানিত কর্মকর্তাবৃন্দ।
আমরা আন্তরিকভাবে বিশ্বাস করি, ৬ষ্ঠ ব্যাচের সকল প্রশিক্ষণার্থী তাঁদের অর্জিত দক্ষতাকে কাজে লাগিয়ে ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে আত্মনির্ভরশীল হয়ে দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।
সকলের জন্য আন্তরিক শুভকামনা ও উজ্জ্বল ভবিষ্যতের প্রত্যাশা। 💙