20/04/2022
ফ্রি ফ্রিলান্সিং কোর্স নিয়ে কিছু কথাঃ
বাঙালি ভাই বোনেরা আপনারা এতো বোকা কেনো.?
ফ্রিল্যান্সিং যদি এতোই সস্তা এতোই ইজি আর এতোই রাতারাতি টাকা থাকতো তাহলে বাংলাদেশে বেকার জনসংখ্যা বলে কিছু থাকতো না 🙂
- এক একটি ইনিস্টিউট হাজার হাজার টাকা দিয়ে ফ্রিল্যান্সিং এর জন্য দক্ষ টিচার রাখে কোর্ষ করানোর জন্য (সেখানে কিভাবে ফ্রি কোর্ষের আসা করেন)
- বড় বড় বেশির ভাগ ইনস্টিটিউট গুলো কোর্ষের ফি রাখে (৫০০০-২০,০০০) হাজার এর মত মাঝে মাঝে অফার ফি কম হয়ে থাকে
কিন্তু ২০০ টাকায় আর ২০০০ হাজার টাকায় ফ্রিল্যান্সিং কোর্ষ কোনো ইনিস্টিউটের পক্ষে সম্ভব না
- যেখানে বড় বড় ইনস্টিটিউট গুলোতে নিম্নে ৩-৪ মাস কোর্ষ করিয়ে কাজ শিখায় সেখানে ১০-২০ দিনে আপনি কিসের কোর্ষ করবেন আর কি শিখতে পারবেন.?
- যেখানে ৩-৪ মাস কোর্ষের পরেও অনেকে দক্ষ ফ্রিল্যান্সার হতে পারে না সেখানে প্রথম মাস থেকেই ইনকাম তাও ১০০%..?
-হ্যা অনেক ইনস্টিটিউট তাদের ওয়েবসাইটে কাজ করার সুযোগ দেয় সেটা আলাদা বেপার,
- যদি ইনকাম এর কথা বলি
তাহলে ফ্রিল্যান্সিং কোনো চাকরি না যে মাসে আপনার নিদিষ্ট বেতন থাকবেই.।
- বাংলাদেশে এমন ফ্রিল্যান্সার আছে যে মাসে ১ লাখ টাকারও বেশি ইনকাম করে
আবার এমনও ফ্রিল্যান্সার আছে যে ১০ হাজার টাকাও ইনকাম করতে পারে না.
-ইনকামটা আপনার কাজের অভিজ্ঞতা আর দক্ষতার উপর নির্ভর করে আপনাকে বসিয়ে বসিয়ে কেও টাকা দিবে না,
-আপনি ভালো ভাবে কাজ শিখবেন বা কোর্ষ করবেন তারপর ফাইবার বা আপওয়ার্কে একাউন্ট খুলবেন তারপর ছোট ছোট এমাউন্ট এর কাজ পাবেন খুবই অল্প ইনকামের,
-তারপর আপনার কাজ যদি ভালো হয় তাহলে আপনি আরও কাজ পেতে শুরু করবেন আপনার কাজের অভিজ্ঞতা বাড়বে দক্ষতা বাড়তে থাকবে
তারপর বড় বড় কাজ পাবেন ইনকাম বাড়তে থাকবে
-এছারা কোর্ষ চলাকালীন আপনার কাজ শেখার আগ্রহ যদি ভালো থাকে, টিচারদের সাথে যদি ভালো ব্যবহার বা সম্পর্ক রাখেন দেখবেন তারাই আপনাকে ছোট ছোট কিছু কাজের ব্যবস্থা করে দিবে।
আবারও বলি ফ্রিল্যান্সিংটাকে আপনারা এতো সস্তা ভাবে দেইখেন না,
প্রতারকদের থেকে সাবধান,,
কোর্ষের জন্য ১ টি টাকাও দিবেন না কোনো নির্দিষ্ট প্রতিষ্ঠান ছাড়া Allah hafez 🖤✨
#ফ্রিল্যান্সিং