MAWA ICT

MAWA ICT We are provide Freelancing and Outsourcing training.

ফ্রিল্যান্সিং শুরু করতে হলে বিগিনার হিসাবে কিভাবে শুরু করতে পারি?আপনি অফলাইনেই কাজ করুন আর অনলাইনেই কাজ করুন না কেন আপনি...
26/03/2022

ফ্রিল্যান্সিং শুরু করতে হলে বিগিনার হিসাবে কিভাবে শুরু করতে পারি?

আপনি অফলাইনেই কাজ করুন আর অনলাইনেই কাজ করুন না কেন আপনি কাজ না জানলে কিন্তু আপনাকে কেউ কাজ দিবে না । তবে ফ্রিল্যান্সিং করার জন্য আপনার আ্যাকডেমিক যোগ্যতার কোন প্রয়োজন নেই যা প্রয়োজন সেটা হচ্ছে কোন বিশেষ কাজে দক্ষতা । সেটা হতে পারে -কনটেন্ট রাইটার, প্রোগ্রামার, ওয়েব ডেভলপার,ডাটা এন্ট্রি অপারেটর, ভিডিও এডিটিং,পরামর্শদাতা,ওয়েব ডিজাইনার, থ্রিডি ডিজাইনার, গ্রাফিক্স ডিজাইনার এবং এরকম অসংখ্য কাজের মধ্যে যে কোন একটাতে যেটা আপনার ভাল লাগে । মনে রাখবেন আপনি কোন কাজে দক্ষ না হলে প্রথমে কোনভাবে কাজ পেয়ে গেলেও বেশিদিন টিকে থাকতে পারবেন না । কারণ সেখানে আপনাকে শুধু বাংলাদেশ নয় বিশ্বের অনেক দেশের মানুষের সাথে প্রতিযোগিতা করেই কাজ পেতে হবে । আর একজন সফল ফ্রিল্যান্সার হতে গেলে আপনার যে আরেকটি যোগ্যতা লাগবে সেটা হল ইংরেজীতে ভাল দক্ষতা । কারণ আপনার ক্লায়েন্টরা থাকবে বিদেশী তাদের সাথে যোগাযোগ রক্ষার্থে এবং ক্লায়েন্ট কি চায় তা বুঝার জন্য ইংরেজীতে ভাল দক্ষতা অপরিহার্য ।

ওয়েব ডেভেলপার হওয়ার জন্য কী জানা দরকার?আপনি যদি ওয়েব ডেভেলপার হতে চান, তাহলে আমি আপনাকে প্রথমত প্রশ্ন করবো আপনি ফ্রন্ট ই...
26/03/2022

ওয়েব ডেভেলপার হওয়ার জন্য কী জানা দরকার?
আপনি যদি ওয়েব ডেভেলপার হতে চান, তাহলে আমি আপনাকে প্রথমত প্রশ্ন করবো আপনি ফ্রন্ট ইন্ড ডেভেলপার হবেন না ব্যাক ইন্ড ডেভেলপার হবেন ? এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে ফ্রন্ট ইন্ড আর ব্যাক ইন্ড আবার কি জিনিস ।
ফ্রন্ট ইন্ডঃ সাধারণত আমরা বিভিন্ন যে ওয়েব সাইট ব্রাউজ করি । ওয়েব সাইট ব্যবহারের সময় যে অংশ গুলো ব্যবহার কারী দেখতে পায়, মূলত সেটাই ফ্রন্ট ইন্ড ।
ব্যাক ইন্ডঃ আর ওয়েব সাইটে বিভিন্ন কাজ অটোমেটিক হয় , আমরা দু চার টা ক্লিক করলে মুহুর্তে ফলাফল প্রদর্শিত হয় । এই রেজাল্ট প্রদর্শিত হবার পিছনে যে এই সিস্টেমটা ডেভেলপ করেছেন তিনি কিছু কমান্ড লিখে রেখেছেন । মূলত ব্যাক ইন্ড এ যা ঘটে তা ব্যবহারকারী গণ দেখতে পায় না ।

আপনি যদি ফ্রন্ট ইন্ড ডেভেলপার হতে চান তা হলে আপনাকে প্রথমত এইচটিএমএল, সিএসএস, সিএসএস৩, বুটস্ট্র্যাপ-৪, জাভাস্ক্রিপ্ট, জেকুয়েরি শিখতে হবে । তারপর কাজ হবে আপনার পিএসডি টু এইচটিএমএল ভালো ভাবে শিখতে হবে । এর পর আপনি আরও ভালো ডেভেলপার হতে চাইলে আপনাকে জাভাস্ক্রিপ্ট এর যেকোনো একটা ফ্রেমওয়ার্ক শিখতে হবে । বর্তমানে রিয়্যাক্ট , ভিউ জেএস, এংগুলার এর যেকোনো একটা শিখতে পারেন । তারপর জাভাস্ক্রিপ্ট এর ফ্রেমওয়ার্ক শেখা হলে দু-চার টা প্রজেক্ট করুন । এর পরে ভার্সন কন্ট্রোল এর জন্য আপনাকে গিট শিখতে হবে । আর কাজের মধ্যে স্প্রিড নিয়ে আসার জন্য আপনাকে সিএসএস এর প্রি-প্রসেসর স্যাস বা লেস শিখতে হবে ।

আর ব্যাকইন্ড ডেভেলপার হতে চাইলে আপনাকে পিএইচপি, মাইএসকিউএল, এজাক্স, ওওপি ভালোভাবে শিখতে হবে । তারপরে পিএইচপি এর যেকোনো একটা ফ্রেমওয়ার্ক শিখতে হবে । বর্তমানে লারাভেল ফ্রেমওয়ার্ক ভালো চলতেছে । চাইলে এটা শিখতে পারেন । ‍বা অন্য কোনো ফ্রেমওয়ার্ক । আপনি চাইলে ব্যাকইন্ড ডেভেলপমেন্ট জাভাস্ক্রিপ্ট দিয়ে করতে পারেন । সেজন্য আপনাকে প্রথমত জাভাস্ক্রিপ্ট ভালো করে শিখতে হবে । তারপরে আপনাকে নোড জেএস শিখতে হবে । আর ডাটাবেসের জন্য মাইএসকিউএল বা মংগোডিবি শিখতে হবে । আর অব্যশই ওওপি সমপর্কে ভালো ধারণা থাকতে হবে ।

ফ্রিল্যান্সিং-এ কাজ করার অধীর আগ্রহ আছে, কিভাবে করবো?ফ্রিল্যান্সিং ক্যারিয়ার গড়তে বর্তমান সময়ে গ্রাফিক্স ডিজাইনের জনপ্রি...
26/03/2022

ফ্রিল্যান্সিং-এ কাজ করার অধীর আগ্রহ আছে, কিভাবে করবো?
ফ্রিল্যান্সিং ক্যারিয়ার গড়তে বর্তমান সময়ে গ্রাফিক্স ডিজাইনের জনপ্রিয়তা-

বর্তমান বিশ্ব প্রযুক্তির বিশ্ব , সারাবিশ্বে বেশকিছু চাহিদাসম্পন্ন পেশা আছে, যা আপনি ভালোমানের দক্ষতা অর্জন করলেই পেয়ে যেতে পারেন। আর এর মধ্যে অন্যতম হচ্ছে গ্রাফিক্স ডিজাইন। কারণ, এখন কম্পিউটারের যুগ। প্রায় প্রতিটি প্রতিষ্ঠানে এমন কি গ্রাহক সেবার প্রতিটি পর্যায়েই কম্পিউটার এবং ডিজাইনিং একটি জরুরি প্রয়োজন হয়ে দাঁড়িয়েছে।হোক প্রচারণা কিংবা উপস্থাপনা বিভিন্ন ক্ষেত্রে বেশ জনপ্রিয়।

গ্রাফিক্স ডিজাইন হলো একটি শিল্প এটিকে ভিজ্যুয়াল প্রক্রিয়াও বলা হয়ে থাকে।আরএর ফলে সাধারণ শিক্ষার্থীদের মাঝে যে সকল কোর্স শেখার গুরুত্ব বৃদ্ধি পাচ্ছে, তা হলো গ্রাফিক্স ডিজাইন।কিন্তু সত্য কথা হচ্ছে, এই পেশায় চাহিদার তুলনায় যোগ্য প্রার্থীর সংখ্যা অনেক কম।চাহিদার তুলনায় দেশে কম্পিউটার বিষয়ে শিক্ষার্থীদের অপ্রতুলতার কারণে শিক্ষাজীবন সমাপ্ত করলেও কাঙ্খিত চাকরী পাচ্ছে না অনেকেই। তাই বর্তমান এই সময়ে চাকরির সুযোগ ও নিজের ক্যারিয়ার সঠিকভাবে গড়তে গ্রাফিক্স ডিজাইনকে ভালোভাবে জানতে হবে। সঠিক গাইডলাইন অনুসরণ করতে হবে। গ্রাফিক্স ডিজাইন এর কথা আসলেই কিছু সাধারণ প্রশ্নের উত্তর জানার প্রয়োজন হয় ।

ফাইভারের গিগ প্রোচারের জন্য গ্রুরুত্বপূর্ণ কৌশল কী?ফাইভারে গিগ প্রচারের গুরুত্বপুর্ন কৌশল দুইটাএকটা কৌশল ফাস্ট, আরেকটা স...
26/03/2022

ফাইভারের গিগ প্রোচারের জন্য গ্রুরুত্বপূর্ণ কৌশল কী?

ফাইভারে গিগ প্রচারের গুরুত্বপুর্ন কৌশল দুইটা

একটা কৌশল ফাস্ট, আরেকটা স্লো।

ফাস্ট মানে অর্ডার দ্রুত পাওয়া শুরু করা যাবে, আর স্লো মানে অর্ডার কবে আসবে ঠিক নাই, আসতেও পারে নাও পারে।

দুইটা কৌশলই ব্যখ্যা করার আগে ফাইভার এই এর অর্ডার মেকানিজ সম্পর্কে আগে জানতে হবে।

চলুন জেনে নেই।

Fiverr এ দুই উপায়ে অর্ডার পাওয়া যায়

১। একটা হল সরাসরি বায়ার আপনাকে মেসেজ দিবে,তারপর কথাবার্তা বলে আপনি অর্ডার কনফার্ম করবেন।

২। আরেকটা হলো আপনি বায়ার কে মেসেজ দিবেন, বায়ার যদি রিপ্লাই দেয় তাহলে কথাবার্তা বলে অর্ডার কনফার্ম করবেন। এইটাকে বলে হচ্ছে বায়ার রিকোয়েস্ট পাঠানো।

এখন চলা যাক বুঝে নেই কোনটা স্লো আর কোনটা ফাস্ট ।

বায়ার রিকোয়েস্ট পাঠানোর সিস্টেমটা স্লো, কারন আপনি যেই গিগটা বানাইছেন সেই একই কাজ অন্য আরো হাজার হাজার ফ্রিল্যান্সার দিতেছে।

তাই কোন একজন বায়ার যদি একটা প্রজেক্ট পোস্ট করে তাহলে মুহুর্তের মধ্যেই ওইখানে শয়ে শয়ে বায়ার রিকোয়েস্ট সেন্ড হয়ে যায়।

এখন আপনি চিন্তা করে দেখুন প্রতিটা বায়ার রিকোয়েস্ট কি একজন বায়ার পড়বে?

আর যদি পড়েও তাহলে তার মাথার মধ্যে কাজ করবে আচ্ছা দেখি আর কেউ আরো ভাল অফার দিছে কিনা।

তাই যেটা হবে যে আপনি যতই বায়ার রিকোয়েস্ট পাঠান না কেন, আপনি অর্ডার পাবেন কি পাবেন না, এটা আনসার্টেইন হবে।

কোণ দিন যদি কোন বায়ার আপনার রিকোয়েস্ট পড়ে, এবং তার পছন্দ হয় তাহলে হয়তো আপ্নি একটা অর্ডার পাবেন।

এই কারনে এই প্রসেসটা স্লো।

আর দিন যত যাচ্ছে ফাইভারে প্রতিযোগিতা ততই বাড়ছে, তাই Day by Day এটা আরো স্লো হবে।

এবার আসা যাক ফাস্ট প্রসেসে।

ফাস্ট প্রসেস হচ্ছে ফাইভারে আপনার গিগ র‍্যাঙ্ক করানো ।

কারন কোন একটা কীওয়ার্ডের জন্যে আপনি যদি প্রথম পাতার শুরুর দিকে র‍্যাঙ্ক করেন, তাহলে বায়ার নিজেই আপনাকে খুজে অর্ডার দিবে।

আপনাকে ১টাও বায়ার রিকোয়েস্ট পাঠাতে হবেনা।

গিগ র‍্যাঙ্ক করাতে হলে আগে প্রপারলি Gig Seo করে গিগ পাব্লিশ করতে হবে/

তারপর গিগে কয়েকটা অর্ডার এবং রিভিউ নেয়ার ব্যবস্থা করতে হবে।

কিভাবে গিগ প্রথম পেজে নিয়ে আসা যায়?ফাইভার হচ্ছে একটি বেচা কেনা করার মার্কেটপ্লেস যেখানে আপনি একটি প্রোডাক্ট বিক্রি করবেন...
20/03/2022

কিভাবে গিগ প্রথম পেজে নিয়ে আসা যায়?
ফাইভার হচ্ছে একটি বেচা কেনা করার মার্কেটপ্লেস যেখানে আপনি একটি প্রোডাক্ট বিক্রি করবেন আর একজিন বায়ার সেটি আপনার কাছ থেকে কিনবে। যেহেতু এটি একটি অনলাইন মার্কেটপ্লেস সেহেতু আপনি এখানে অনলাইন এবং প্রযুক্তি ভিত্তিক বিভিন্ন সেবা বিক্রি করে থাকবেন।

অনেকেই অনলাইনের জনপ্রিয় মার্কেটপ্লেস ফাইবারে অ্যাকাউন্ট খোলেন কিন্তু কাজ পান না। তাঁরা জানতে চান, এ ক্ষেত্রে কী কী পদক্ষেপ নিলে কাজ পেতে পারেন। যাঁরা একেবারে নতুন, তাঁরা এ প্ল্যাটফর্মে কাজ করার জন্য অবশ্যই দক্ষ হয়ে তারপর আসবেন।

আপনি কী ধরনের কাজ করেন, তার ওপর নির্ভর করে আপনার গিগ সাজাতে পারেন। মনে রাখবেন, একটা ভালো গিগ আপনার ভাগ্য ঘুরিয়ে দিতে পারেগিগ তৈরি করার সময় আমাদের কিছু কিছু বিষয় মাথায় রাখতে হবে। আসলে আমরা অনেকেই জানি যে টাইটেল হচ্ছে গিগের মুল অংশ। আর এটা একজন বায়ারের কাছেও খুব গুরুত্বপূর্ণ।

কারণ আপনি যদি টাইটেল না ব্যবহার করেন তাহলে বায়ার আপনার গিগ খুঁজে পাবেনা। আর আপনাকে এমন একটি টাইটেল ব্যবহার করতে হবে যেনো টাইটেলটা দেখেই ভিজিটর আপনার গিগ ভিজিট করে দেখে।তার পরের বিষয় নিয়ে যদি আমি কথা বলি তাহলে বলবো গিগে আপনি আপনার সেরা ৮-১০টি ডিজাইন দিয়ে গিগ তৈরী করবেন। এক্ষেত্রে আপনাকে ভালো মানের গিগ তৈরি করা শিখতে হবে। সেজন্য আপনি ভালো রকমের ডিজাইনারের প্রোফাইল ঘুরে দেখতে পারেন।

ফ্রিল্যান্সিং-এর কোন সেক্টর বেশি জনপ্রিয়?প্রথমত ফ্রিলান্সার হিসেবে আমি যেই সেক্টর এ কাজ করি আমি তাকেই জনপ্রিয় বলবো আমার ...
20/03/2022

ফ্রিল্যান্সিং-এর কোন সেক্টর বেশি জনপ্রিয়?
প্রথমত ফ্রিলান্সার হিসেবে আমি যেই সেক্টর এ কাজ করি আমি তাকেই জনপ্রিয় বলবো আমার ব্যাক্তিগত অভিজ্ঞতার ঝুলি থেকে বলতে পারি ডিজিটাল মার্কেটিং সবচেয়ে জনপ্রিয়।

এখন বলি কেন এইটা জনপ্রিয়

১। খুব সহজেই এইখানে কাজ করতে পারবেন

২। প্রশিক্ষণ নেওয়ার সুবিধা বেশি যদিও আপাতত ভালো মানের ট্রেইনার এর অভাব অধিকাংশই ভুয়া।

৩। সহজেই মার্কেটপ্লেস থেকে কাজ পাওয়ার সুযোগ রয়েছে।

৪। আপনি নরমাল একটা ডেক্সটপ বা লেপটপ থেকেই শুরু করতে পারবেন।

আরো অনেক কিছুই আছে যার জন্য বর্তমানে ডিজিটাল মার্কেটিং অনেক জনপ্রিয়।

বিঃঃদ্র ফ্রিলান্সিং এ সব সেক্টরের এই অনেক চাহিদা তবে আপনাকে অব্যশই আপনার সেক্টরে স্কিলড হতে হবে তবে আপনি চাহিদা অনুভব করতে পারবেন অন্যথায় কাজ পাওয়া বা পেলেও বেশিদূর এগোতে পারবেন নাহ।

ধন্যবাদ

কীভাবে ফাইভারে বেশি বেশি কাজ পাওয়া যায়?ফাইভারে বেশি বেশি কাজ পেতে হলে -★ অনলাইনে বেশি সময় একটিভ থাকতে হবে। বিশেষ করে রাত...
20/03/2022

কীভাবে ফাইভারে বেশি বেশি কাজ পাওয়া যায়?
ফাইভারে বেশি বেশি কাজ পেতে হলে -

★ অনলাইনে বেশি সময় একটিভ থাকতে হবে। বিশেষ করে রাতের বেলা একটিভ থাকার চেষ্টা করবেন।

★ গিগের ইমেজ, টাইটেল, ডেসক্রিপশন অপটিমাইজ করা থাকতে হবে। টাইটেল, ডেসক্রিপশনে কিওয়ার্ড থাকতে হবে।

★ প্রতিদিন ১০ টা অফার পাঠানোর চেষ্টা করতে হবে।

★ বায়ার নক দিলে সাথে সাথে রেসপন্স করতে হবে এবং কিভাবে কাজ করবেন তা বুঝিয়ে বলতে হবে। তাড়াহুড়া না করে বায়ার কি চায় সেটা বুঝে তারপর উত্তর করবেন।

★ বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় গিগ মার্কেটিং করতে হবে।

★ বিভিন্ন কাজের পোর্টফোলিও রেডি রাখতে হবে, যাতে বায়ার পূর্বের কাজের স্যাম্পল দেখতে চাইলে তা দেখাতে পারেন।

এগুলো করলেই আপনি ইনশাল্লাহ কাজ পাবেন। ধন্যবাদ।

যারা ফাইভার এ নতুন তাদের জন্য ফাইভার এর রুলসগুলো কী কী?বর্তমান সময়ে ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস গুলোর মধ্যে নিঃসন্দেহে Fi...
20/03/2022

যারা ফাইভার এ নতুন তাদের জন্য ফাইভার এর রুলসগুলো কী কী?
বর্তমান সময়ে ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস গুলোর মধ্যে নিঃসন্দেহে Fiverr একটি সর্বাধিক জনপ্রিয় মার্কেটপ্লেস। আর তাই প্রতিনিয়ত এখানে নতুনদের সমাগম বেশি। প্রতিদিন এখানে নতুনরা ভীড় জমাচ্ছে কাজের আশায়। কেননা এখানে নতুনরা খুব সহজেই জায়গা করে নিতে পারে। নতুনদের মধ্যে প্রায় অনেকেই নিয়ম-কানুন না জেনে একাউন্ট খুলছে, কাজও পাচ্ছে। কিন্তু সঠিকভাবে আইন-কানুন না জানার কারণে কয়েকদিন কাজ করার পরেই হয়তো গিগ রিমুভ হয়ে যাচ্ছে; অথবা একাউন্ট ব্যান হয়ে যাচ্ছে।

নতুনরা ফাইভার এ এসে নিয়ম-কানুন না জেনে না বুঝে ভুল করবে। ভুল করতে করতে এক সময় পাক্কা হবে; দক্ষ হবে।

নতুনদের জন্য ফাইভার রুলসঃ

1. নিয়মিত Active থাকুন Fiverr Forum এ।
2. বিরত থাকুন Personal Information শেয়ারিং থেকে।
3. একটি Professional Profile Picture ব্যবহার করুন।
4. নিয়মিত এক্টিভ থাকুন স্যোসাল মিডিয়া গ্রুপ এ।
5. বিনা প্রয়োজনে Fiverr Support এ মেসেজ করবেন না।
6. অটো-রিফ্রেশ ব্যবহার করবেন না কখনোই।
7. ভিপিএন ব্যবহার করবেন না।
8. যত দ্রুত সম্ভব বায়ারের ম্যাসেজ এর রিপ্লাই দিন।
9. বিরত থাকুন অন্যের গিগ কপি করা থেকে।
10. নিজের স্কিল অনুযায়ী স্কিল টেস্ট দিন।
11. ফ্রি কোর্স করে ব্যাজ অর্জন করুন Fiverr থেকেই।
আশা করি উপরের নিয়মগুলো মেনে কাজ করলে আপনার একাউন্টে তেমন কোনো ঝামেলা ছাড়াই কাজ করতে পারবেন।

ফ্রিল্যান্সিং শুরু করার আগে জানতে হবে ফ্রিল্যান্সিং কি?ফ্রিল্যান্সিং হলো মুক্ত পেশা বা রিমোট জব। কোন একটি প্রতিষ্ঠানের অ...
20/03/2022

ফ্রিল্যান্সিং শুরু করার আগে জানতে হবে ফ্রিল্যান্সিং কি?

ফ্রিল্যান্সিং হলো মুক্ত পেশা বা রিমোট জব। কোন একটি প্রতিষ্ঠানের অধীনে না থেকে স্বাধীনভাবে কাজ করা-কে ফ্রিল্যান্সিং বলে। ফ্রিল্যান্সাররা ঘরে বসে তাদের কাজ করে ফ্রিল্যান্সিং এর মাধ্যমে অনলাইন হতে টাকা উপার্জন করতে পারেন। ফিল্যান্সিং পেশার মাধ্যমে যে কোন প্রচলিত চাকরির চাইতে অনেক বেশি টাকা ঘরে বসে ইনকাম করা যায়। মূলত ফ্রিল্যান্স এর কাজে স্বাধীনতা থাকে বলে ফ্রিল্যান্সিং মুক্ত পেশা হিসেবে সকলের কাছে অনেক প্রিয় একটি পেশা।

প্রথমত আপনাকে জানতে হবে ফ্রিল্যান্সিং কি এবং কিভাবে করতে হয়। ফ্রিল্যান্সিং করতে অবশ্যই আপনার একটি কম্পিউটার বা ল্যাপটপ প্রয়োজন। ফ্রিল্যান্সিংয়ের অনেক গুলো সেক্টর আছে এবং আপনি কোন সেক্টরে কাজ করতে চান সেটা নির্ধারণ করতে হবে। এক্ষেত্রে লেখা লেখি, ডেটা এন্ট্রি, প্রোগ্রামিং, মার্কেটিং, টাইপিং, ওয়েব ডিজাইনি, গ্রাফিক্স ডিজাইন, ইমেজ এডিটিং, প্রেজেন্টেশন তৈরি, ডেভেলপমেন্ট, ভার্চুয়াল এসিস্ট্যান্ট সহ অনেক সেক্টর আছে।

আপনার পছন্দ অনুযায়ী যেকোনো বিষয়ে দক্ষতা অর্জন করতে হবে। এক্ষেত্রে আপনি ইউটিউব বা গুগলের সাহায্য নিতে পারেন। তবে সবচেয়ে ভালো হবে কোনো দক্ষ ফ্রিল্যান্সারের সাহায্য নিয়ে বা ভালো কোনো ফ্রিল্যান্সিং লার্নিং ইন্সটিটিউট থেকে কোর্স সম্পন্ন করে দক্ষতা অর্জন করা।

নিয়মিত চার পাঁচ ঘন্টা সময় ব্যয় করে চার পাঁচ মাসে আপনি মোটামুটি ভালো দক্ষতা অর্জন করতে পারবেন। ফ্রিল্যান্সিংয়ে শেখার শেষ নেই। প্রতিটা কাজই নতুন নতুন অনেক কিছু শেখাবে। দক্ষতা অর্জন করার পরে আপনি যখন ইন্টারনেশনাল মার্কেটপ্লেস বা লোকাল মার্কেটপ্লেসে কাজ করবেন তখন ধীরে ধীরে আরো বেশি দক্ষ হয়ে উঠবেন। এক্ষেত্রে আপনি যে বিষয়ে ফ্রিল্যান্সিং করতে আগ্রহী সে বিষয়ে বিভিন্ন তথ্য জানার চেষ্টা করবেন। বিভিন্ন আর্টিকেল পড়তে হবে এবং সেই সাথে ইংরেজিতে ভালো দক্ষতা অর্জন করতে হবে।

18/03/2022
"বাংলা আমার তৃষ্ণার জল! তৃপ্ত শেষ চুমুকআমি একবার দেখি! বারবার দেখি ! দেখি বাংলার মুখ-!আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ...
21/02/2022

"বাংলা আমার তৃষ্ণার জল! তৃপ্ত শেষ চুমুক
আমি একবার দেখি! বারবার দেখি ! দেখি বাংলার মুখ-!

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সকল ভাষা শহীদের প্রতি জানাই বিনম্র শ্রদ্ধা-!
MAWA ICT

job vacanciesJob Title : Lead Generation ManagerJob type : Full-time (Remote)Location : United kingdomSalary: Competitiv...
09/02/2022

job vacancies
Job Title : Lead Generation Manager
Job type : Full-time (Remote)
Location : United kingdom
Salary: Competitive
Job Apply Link

Address

33 Pointview Shopping Center, Ambarkhana
Sylhet

Alerts

Be the first to know and let us send you an email when MAWA ICT posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to MAWA ICT:

Share