11/06/2024
ইন্টারমিডিয়েট লেভেলের ডিজাইন স্কিল থাকলে গ্রাফিক ডিজাইনার হিসেবে স্মার্ট স্যালারির জব পাওয়া কোন ব্যাপারই না। সাথে আপনি যদি কিছু প্রশ্নের উত্তর শিখে রাখেন, তাহলে বড় কোম্পানীগুলোতেও জব পাওয়ার সম্ভাবনা বেড়ে যায়।
বিভিন্ন কোম্পানি ও ব্র্যান্ড থেকে নিয়োগ বিজ্ঞপ্তি আসতেই থাকে “ গ্রাফিক ডিজাইনার নিয়োগ দেওয়া হবে”। কিছু রিকুয়ারমেন্ট থাকে যে, এই বিষয়ে দক্ষ হতে হবে। আগ্রহীগণ সিভি ও পোর্টফোলিও জমা দিন।
নতুনরা জব পোস্ট দেখলে অনেক খুশি হয়, সবচেয়ে ভালো ও সুন্দর পোর্টফোলিওটি সাবমিট করে । বিপাকে পড়ে তখন, যখন তাদেরকে ইন্টারভিউ এর জন্য ডাকা হয়, সাধারণত কোম্পানিগুলোতে ইন্টারভিউ-এর চারটি রাউন্ড হয়ে থাকে।
১. এইচ আর রাউন্ট।
২. ক্রিয়েটিভ হেড রাউন্ট।
৩. টাস্ক / অ্যাসাইনমেন্ট / প্র্যাকটিক্যাল রাউন্ট।
৪. ফাইনাল রাউন্ট।
ইন্টারভিউয়ে ডিজাইন রিলেটেড বেশ কিছু প্রশ্ন করা হয়, যেগুলোর উত্তর বেশিরভাগ স্টুডেন্টরাই দিতে পারে না। একেবারেই যে দিতে পারে না, বিষয়টি তা নয়। অনেকেই দিতে পারে, তবে স্মার্ট উত্তর দিতে পারে না, যার কারণে স্কিল থাকা সত্ত্বেও তারা পিছিয়ে পড়ে।
ইন্টারভিউ এমন একটি জিনিস, যেখানে পরীক্ষকগণ আপনার সম্পর্কে আগে থেকে কিছুই জানেন না, আপনি কোথায় শিখেছেন ? কীভাবে শিখেছেন ? কাজের এক্সপেরিয়েন্স কতটুকু ? আগে কোথায় জব করেছেন কিনা ? আপনার মাইন্ডসেট কী ! তারা এসবের কিছুই জানেন না।
মাত্র কয়েক মিনিটের মিটিংয়েই ডিসাইড হবে যে, আপনি সেই কোম্পানির জন্য পারফেক্ট কিনা ! আপনাকে সেই কোম্পানিতে নেওয়া হবে কিনা ! এই জন্যই যারা স্মার্টলি উত্তর দিতে পারে, তারা এগিয়ে যায় এবং যারা সঠিক ও সুন্দর উত্তর দিতে পারে না, তারা পিছিয়ে পড়ে।
কমন কিছু প্রশ্নেন তালিকা :
✅ ডিজাইন বিষয়ক আপনার পাস্ট এক্সেপেরিয়েন্স কেমন ?
✅ কোন সফটওয়্যারটি আপনার জন্য ফ্যামেলিয়ার বা আপনি কোন সফটওয়্যার স্পেশালিস্ট ?
✅ আপনার প্রিয় সোশ্যাল মিডিয়া ক্যাম্পেইন কোনটি ও কেনো ?
✅ আপনার প্রিয় ব্র্যান্ড কি এবং সুযোগ হলে, আপনি কোন ব্র্যান্ডের সাথে কাজ করতে চান?
✅ আপনার প্রিয় ফন্ট কোনটি ?
✅ কালার সাইকোলজি কী ?
✅ লিঙ্কড লেয়ার কাকে বলে ?
✅ ভেক্টর এবং পিক্সেলের মধ্যে পার্থক্য কী ?
✅ RGB এবং CMYK এর মধ্যে পার্থক্য কী ?
✅ গ্রাফিকের কিছু কীবোর্ড শর্টকার্ট বলুন।
✅ তিনটি শব্দে নিজেকে বর্ণনা করুন।
✅ একজন গ্রাফিক ডিজাইনারের গুরুত্বপূর্ণ দক্ষতা এবং গুণাবলী কী কী ?
✅ কাজের ক্ষেত্রে কী আপনাকে অনুপ্রানিত করে ?
✅ পেশা হিসাবে আপনি কেন গ্রাফিক ডিজাইনকে বেছে নিলেন ?
✅ আপনার শেষ জব ছেড়ে দিয়েছেন কেনো ?
✅ আপনি কেন আমাদের কোম্পানিতে কাজ করতে আগ্রহী ?
✅ অন্যদেরকে বাদ দিয়ে, আমরা কেন আপনাকেই নিয়োগ করবো ?
✅ আপনার প্রিয় গ্রাফিক ডিজাইন প্রজেক্ট সম্পর্কে বলুন ?
✅ ডিজাইনের ক্ষেত্রে আপনি কাকে ফলো করেন ?
✅ আপনি কি কোন রেফারেন্স ছাড়াই নিজের ধারনা দিয়ে একটি ক্রিয়েটিভ কনটেন্ট তৈরি করতে পারবেন ?
✅ ক্লাইন্ট ডিজাইন পছন্দ না করলে, কী করবেন ?
✅ কাজের চাপ অনেক বেশি হলে, কীভাবে হ্যান্ডেল করবেন ?
✅ কিভাবে আপনি ডিজাইন ট্রেন্ডের সাথে এগিয়ে যাবেন ?
✅ পাঁচ বছরে নিজেকে কোথায় দেখতে চন ?
✅ আপনি স্যালারি হিসাবে কত প্রত্যাশা করেন এবং কেনো ?
✅ ইন্টারভিউ শেষ. আপনি কী আমাদেরকে কোন প্রশ্ন করতে চান ?
উত্তর দেওয়ার নিয়ম :
মনের রাখতে হবে, ভাইভা বোর্ডে মুখস্ত করে রাখা উত্তর গড়গড় করে বলে দেওয়া যাবে না, পরিবেশ বুঝে স্মার্টলি প্রতিটি প্রশ্নের উত্তর দিতে হবে। কিন্তু আমরা যদি আগে থেকেই কিছু কমন প্রশ্নের উত্তর শিখে রাখি, তাহলে যে কোন প্রশ্নের উত্তর দেওয়া আমাদের জন্য সহজ হবে।
চিন্তা-ভাবনা করে, বিভিন্ন আর্টিকেল পড়ে, ভিডিও দেখে, বড়দেরকে জিজ্ঞেস করে এই কমন প্রশ্নগুলো স্মার্ট কিছু উত্তর শিখে রাখতে পারি । এমন একটি সম্ভাবনাময় উত্তর, যেটি শুনে- ইন্টারভিউ বোর্ড তাদের কোম্পানির জন্য আমাদেরকেই সিলেক্ট করে।
আশা করছি, এই উত্তরগুলো খুঁজে বের করার মাধ্যমে আমাদের একটি নতুন অভিজ্ঞতা হবে। চিন্তাভাবনার ব্যাপক পরিবর্তন হবে এবং এগিয়ে যাওয়ার সহজ হবে, ইনশাআল্লাহ।
ধন্যবাদ
©✒ এনামুল হাসান মারুফ স্যার