26/04/2026
টিশার্ট ডিজাইনের অনেক বড় একটা চ্যালেঞ্জ হচ্ছে লিমিটেড কালার!
ডিটিএফ প্রিন্টের ক্ষেত্রে ইচ্ছামতো কালার ইউজ করা গেলেও স্কিন প্রিন্টের ক্ষেত্রে যেহেতু ম্যানুয়ালি সবগুলো কালার এপ্লাই করা হয় সেজন্য তিনটা, চারটা অথবা সর্বোচ্চ পাঁচটা কালারের বাইরে আসলে কাজ করার সুযোগ থাকেনা, যত বেশি কালার এপ্লাই হবে তত জটিলতা বাড়বে প্রিন্টের সময়, খরচ বাড়বে।
সেক্ষেত্রে হেভি কোনো ইলাস্ট্রেশন করতে গেলে একটু প্যাড়া খাওয়া লাগে, কালার কমাতে গিয়ে ডিটেইলস উতসর্গ করতে হয় অনেকসময়! এক্ষেত্রে ডিজাইনারের সিদ্ধান্ত নিতে হয় কোন কালার শেড টা ওভাররাইট হবে আর কোনটা থাকবে! আলটিমেটলি নির্দিষ্ট কালারে সীমাবদ্ধ থেকে জিনিসটা ভিজুয়ালি সুন্দর করাটাই মূল লক্ষ্য থাকে!
এআই এসে যদিও ইলাস্ট্রেশনের ওয়ার্কফ্লো চেইঞ্জ করেছে, অনেকেই এআই দিয়ে ইলাস্ট্রেশন জেনারেট করে ইমেজ ট্রেস করে একটু নাড়াচাড়া করে একটা ডিজাইন রেডি করে ফেলছে, আমিও যে করিনি তা না!
তবে সেক্ষেত্রে জিনিসটা স্ক্রিন প্রিন্ট রেডি ফাইলে কনভার্ট করতে আরেক মহাযুদ্ধ করতে হয়েছে, কারণ এআই আমাকে তিন কালার অথবা চার কালারের ইলাস্ট্রেশন জেনারেট করে দিলেও অনেক যায়গায় একই কালারের কয়েকটা শেড ইউস করেছে যেটা ট্রেস করার সময় আরেক কালারের সাথে মার্জ হয়ে গিয়ে ডিজাইনটাকে নষ্ট করে দিয়েছে!
পোস্টের ডিজাইনটা এডোবি ফ্রেস্কো তে হাতে আঁকা !