30/04/2026
Freepik এখন Magnific — ক্রিয়েটিভ জগতের নতুন অধ্যায় শুরু একটি স্টক অ্যাসেট লাইব্রেরি থেকে বিশ্বের অন্যতম শক্তিশালী AI ক্রিয়েটিভ প্ল্যাটফর্মে রূপান্তর।
যাদের রয়েছে- $230M বার্ষিক রাজস্ব (AAR) 1মিলিয়ন Pain subscribers এবং 250+ anterprice clients
Magnific এখন মূলত AI ক্রিয়েটিভ প্ল্যাটফর্ম:
আগে Freepik ছিল স্টক ইমেজের ওয়েবসাইট আপনি গিয়ে ছবি বা ভেক্টর, PSD templates ডাউনলোড করতেন। এখন সেই ধারণাটাই বদলে গেছে। Magnific হলো এমন একটি জায়গা যেখানে আপনি-
ইমেজ তৈরি করতে পারবেন, ভিডিও বানাতে পারবেন (4K + অডিও সহ), পুরনো বা কম রেজোলিউশনের ছবি AI দিয়ে enhance করতে পারবেন, 3D সিন ও ভার্চুয়াল এনভায়রনমেন্ট তৈরি করতে পারবেন, এবং টিমের সাথে রিয়েল-টাইমে কাজ করতে পারবেন।
তাদের সবচেয়ে বড় সুবিধা হলো তারা নিজেরা কোনো AI মডেল বানায় না- বরং Google Veo ও ByteDance-সহ বিশ্বের সেরা AI মডেলগুলো একসাথে ব্যবহার করার সুযোগ দেয়, একটি unified workflow-এর মধ্যে।
সহজ কথায়, যা আগে করতে একটি স্টুডিও, একটি টিম আর বড় বাজেট লাগত- সেটা এখন শুধু একজন মানুষ একটি ব্রাউজার ট্যাব থেকে করতে পারছেন। আর পুরনো ২৫০ মিলিয়নেরও বেশি স্টক অ্যাসেটের লাইব্রেরিটা এখনও আছেই- সেটা এই বড় সিস্টেমেরই একটি অংশ।
Contributor-দের জন্য সবচেয়ে জরুরি বিষয় হলো:
বিভিন্ন ওয়েব সাইটের তথ্যমতে ভিডিও এখন Magnific-এর মোট $২৩০ মিলিয়ন ARR-এর প্রায় অর্ধেক এনে দিচ্ছে, তাই এই বিষয়ে দক্ষতা বাড়ানো এখন অপরিহার্য। এছাড়া, প্ল্যাটফর্মে নতুন যোগ দেওয়া ৭২% ক্রিয়েটর নিজেদের beginner হিসেবে পরিচয় দেন যা প্রতিযোগিতা বাড়াচ্ছে, কিন্তু দক্ষ contributor-দের জন্য সুযোগও তৈরি করছে।
সারকথা: Freepik-এর Magnific হয়ে ওঠা মানে শুধু নামবদল নয়- এটি সম্পূর্ণ ইন্ডাস্ট্রির বদলে যাওয়ার প্রমাণ। একজন contributor হিসেবে এই পরিবর্তনকে সুযোগ হিসেবে দেখুন, নিজের দক্ষতা আপডেট রাখুন, এবং AI টুলসের সাথে পরিচিত হন।