10/04/2026
প্রিয় গ্রাহক,
বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস পিএলসি (BSCPLC)-এর অফিশিয়াল প্রেস রিলিজ অনুযায়ী,
দেশের দ্বিতীয় সাবমেরিন ক্যাবল (SEA-ME-WE-5)-এ জরুরী রক্ষণাবেক্ষণ কাজ পরিচালিত হবে।
এর ফলে সারা দেশেই ইন্টারনেট সেবায় সাময়িক ধীরগতি দেখা দিতে পারে।
🗓️ রক্ষণাবেক্ষণের সময়কাল:
আগামী ৯ এপ্রিল, ২০২৬ (রাত ১০:০০ টা) থেকে ১৩ এপ্রিল, ২০২৬ (ভোর ০৬:০০ টা) পর্যন্ত।
সাবমেরিন ক্যাবল রক্ষণাবেক্ষণ চলাকালীন সময়ে আপনাদের ইন্টারনেট সেবা যেন খুব বেশি ব্যাহত না হয়,
সেজন্য আমরা বিকল্প সাবমেরিন ক্যাবল (SEA-ME-WE-4) এবং
আমাদের নিজস্ব ব্যাকআপ রাউটিংয়ের মাধ্যমে সেবা স্বাভাবিক রাখার সর্বোচ্চ চেষ্টা করা হবে।
জাতীয় পর্যায়ের এই উন্নয়ন এবং সাময়িক অসুবিধার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। এমত অবস্থায় আপনাদের ধৈর্য এবং সহযোগিতা প্রত্যাশা করছি!
যেকোনো প্রয়োজনে আমাদের সাথে যোগাযোগ করুন:
📞 হেল্পলাইন: 01914446681 | 01747055496