I Tech Digital

I Tech Digital I Tech Digital is a Digital marketing agency specialized in page setup, & Ad campaign. Unlock your brand's potential with our Facebook expertise.

Stay with us.

কেন বেশিরভাগ পার্সোনাল ব্র্যান্ডভিত্তিক বিজনেসের গ্রোথ একসময় এসে স্লো হয়ে যায়? পার্সোনাল ব্র্যান্ড শুরুতে একটি বিজনেসকে ...
25/07/2026

কেন বেশিরভাগ পার্সোনাল ব্র্যান্ডভিত্তিক বিজনেসের গ্রোথ একসময় এসে স্লো হয়ে যায়?

পার্সোনাল ব্র্যান্ড শুরুতে একটি বিজনেসকে দ্রুত পরিচিতি এনে দিতে পারে। কারণ মানুষ সাধারণত সেই ব্যক্তি বা প্রতিষ্ঠানের উপর বেশি আস্থা রাখে, যে নিজের নাম, পরিচয় এবং সুনামকে সামনে রেখে কাজ করছে।

কিন্তু একটি পর্যায়ের পর অনেক পার্সোনাল ব্র্যান্ডভিত্তিক বিজনেসের গ্রোথ থেমে যায় বা উল্লেখযোগ্যভাবে ধীর হয়ে পড়ে। এর পেছনে কয়েকটি সাধারণ কারণ রয়েছে।

১. সিস্টেমের বদলে ব্যক্তিনির্ভরতা :

শুরুতে সবকিছু একজন মানুষকে কেন্দ্র করে চলে। কন্টেন্ট, সেলস, মার্কেটিং, কাস্টোমার কমিউনিকেশন, সিদ্ধান্ত গ্রহণ, সবকিছুই তার উপর নির্ভরশীল থাকে। ফলে একটি নির্দিষ্ট সীমার পর স্কেল করা কঠিন হয়ে যায়।

২. ধারাবাহিকতার ঘাটতি :

যখন ব্যবসা থেকে নিয়মিত আয় আসতে শুরু করে, তখন অনেকের মধ্যেই অজান্তেই কমফোর্ট জোন তৈরি হয়। আগে যেখানে নিয়মিত কন্টেন্ট, নতুন আইডিয়া এবং প্রচারণা চলতো, সেখানে ধীরে ধীরে গতি কমে যায়।

৩. নলেজ ফ্যাটিগ :

একজন মানুষের জ্ঞান, অভিজ্ঞতা এবং সৃজনশীলতারও একটি সীমা আছে। দীর্ঘদিন একই বিষয় নিয়ে কাজ করতে করতে নতুন চিন্তা ও নতুন দৃষ্টিভঙ্গির অভাব দেখা দেয়। তখন কন্টেন্ট, অফার এবং মার্কেটিং সবকিছুই রিপিটেটিভ হয়ে যায়, যা গ্রোথকে ধীর করে দেয়।

তাহলে সমাধান কী? ✅

১. যত দ্রুত সম্ভব সিস্টেম তৈরি করুন :

বিজনেসকে এমনভাবে গড়ে তুলুন যাতে সেটি শুধুমাত্র একজন মানুষের উপর নির্ভরশীল না থাকে। আপনি না থাকলেও যেন কাজ চলতে পারে।

২. সঠিক মানুষকে দায়িত্ব দিন :

সব বিষয়ে নিজে এক্সপার্ট হওয়ার চেষ্টা না করে প্রয়োজন অনুযায়ী দক্ষ মানুষ নিয়োগ করুন। মার্কেটিং, সেলস, অপারেশন কিংবা কন্টেন্ট, প্রতিটি জায়গায় বিশেষজ্ঞদের অবদান ব্যবসাকে অনেক দ্রুত এগিয়ে নিতে পারে।

৩. ব্র্যান্ডের মুখ থাকুন, পুরো বিজনেস নয় :

আপনি ব্র্যান্ডের ফেইস হিসেবে থাকতে পারেন, কিন্তু ব্যবসার সিদ্ধান্ত, পরিকল্পনা এবং গ্রোথ স্ট্র্যাটেজির জন্য একটি দক্ষ টিম বা এক্সপার্ট প্যানেল তৈরি করুন।

পার্সোনাল ব্র্যান্ড একটি বিজনেসকে শুরুতে গতি দেয়, কিন্তু দীর্ঘমেয়াদে টেকসই গ্রোথ আসে শক্তিশালী সিস্টেম, দক্ষ টিম এবং সঠিক নেতৃত্ব থেকে।

দ্বিমত থাকতেই পারে। তবে বাস্তবতা হলো, যে বিজনেস ব্যক্তি থেকে সিস্টেমে রূপান্তরিত হতে পারে, তারই দীর্ঘমেয়াদে টিকে থাকার সম্ভাবনা সবচেয়ে বেশি।

সিজনাল প্রোডাক্ট এর অ্যাড রান করতে গিয়ে বুঝলাম,মার্কেটে দুই ধরনের মানুষ টিকে থাকে, একদল Personal Branding দিয়ে বিক্রি কর...
05/06/2026

সিজনাল প্রোডাক্ট এর অ্যাড রান করতে গিয়ে বুঝলাম,মার্কেটে দুই ধরনের মানুষ টিকে থাকে, একদল Personal Branding দিয়ে বিক্রি করে,
আরেকদল Budget দিয়ে মার্কেট কিনে ফেলে!

যখন কোন পেইজ ব্র্যান্ড ভ্যালু ক্রিয়েট করে ফেলে তখন সব থেকে বড় চিন্তার কারণ হয়ে দাড়ায় হঠাৎ করে সেল কমে যাওয়া। আপাত দৃষ্টি...
05/06/2026

যখন কোন পেইজ ব্র্যান্ড ভ্যালু ক্রিয়েট করে ফেলে তখন সব থেকে বড় চিন্তার কারণ হয়ে দাড়ায় হঠাৎ করে সেল কমে যাওয়া। আপাত দৃষ্টিতে সেল কমে যাওয়ার প্রধান কারণ হয়ে দাড়ায় পেইজে রেগুলার আপনার প্রোডাক্ট অথবা সার্ভিস নিয়ে পোস্ট না করা।

কারণ তখন আপনাকে হতাশা ঘিরে ফেলে। তাছাড়া অনেককে এই বিষয় টা বুঝাতে গিয়েও উল্টা বদনামের ভাগিদার হতে হয়। প্রাসঙ্গিক কথায় আসি।

এই পেইজ ওনারের সাথে কাজ করছি ৪ বছরের মত। আমি সব সময় একটা কথায় বিশ্বাসী। যদি আপনার প্রোডাক্ট অথেনটিক হয়, এবং মার্কেটে ডিমান্ড থাকে তাহলে যত কম্পিটিশন থাকুক সেল ধারাবাহিকভাবে আসবেই।

তবে এখানে একটা বিষয় আপনাকে বুঝতে হবে। হুট করে কোন প্রোডাক্টের ডিমান্ড যেমন কিছুটা কমে যেতে পারে। ঠিক তেমন সময়ের ব্যবধানে আপনি যদি ওই প্রোডাক্টের ভ্যালু টা সঠিকভাবে উপস্থাপণ করতে পারেন, (অবশ্যই আপনার কম্পিটেটর থেকে কিছুটা ভিন্নভাবে) তবে আপনার সেল ধারাবাহিকত স্টেবল থাকবে।

তবে সে ক্ষেত্রে প্রধান ফোকাস থাকবে অ্যাড বাজেটে। আমরা অনেকেই এই বিষয় টা বুঝতে চাই না। ফেসবুকে আপনার অ্যাড বাজেটের উপরেও ডিপেন্ড করে আপনার সেলের পারফর্মেন্স। কারণ ডেইলি ২ ডলার বাজেট রেখে ওয়েবসাইট ও ম্যাসেজ ক্যাম্পেইনে এই রকম সেল পাওয়া অনেকটা চ্যালেন্জিং ও অসম্ভবই বটে।

উনার এই অ্যাডে 48$ খরচে সেল পেয়েছেন প্রায় ১ লাখ টাকার উপরে। উনার দেওয়া তথ্যে উনি গত ২ দিনে ডেলিভারী দিয়েছেন ১৫+পার্সেল। যার বাজার মূল্য ২৬০০০ টাকার আশেপাশে। ঈদ পরবর্তী সেল সাময়িকভাবে কিছুটা কম থাকে।

তাই সারকথা এই যে প্রোডাক্ট, অথবা সার্ভিস যেটাই হউক না কেন, বাজেট টাও স্মার্ট থাকা প্রয়োজন। এই ক্লাইন্ট মূলত হেয়ার প্রোডাক্ট নিয়ে কাজ করেন।

ফেইসবুক অ্যাডের সার্ভিস ও কনসালটেন্সি নিতে ইনবক্স করুণ।

আলহামদুলিল্লাহ 24$ খরচে এই পর্যন্ত আমার ক্লাইন্টের এই অ্যাড থেকে প্রায় ৬০ হাজার টাকার সেল জেনারেট হয়েছে। অ্যাডের সময়কাল ...
27/04/2026

আলহামদুলিল্লাহ 24$ খরচে এই পর্যন্ত আমার ক্লাইন্টের এই অ্যাড থেকে প্রায় ৬০ হাজার টাকার সেল জেনারেট হয়েছে। অ্যাডের সময়কাল মাত্র ৮ দিন। আপুর সাথে কাজ প্রায় ৪ বছর ধরে। মাঝে কিছুটা বিরতি দিয়ে আবার শুরু করেছেন। আমি বেশ কিছু প্রজেক্টে জড়িত থাকার কারণে আগের মতো সেল আপডেট দিতেও পারি না।

বলে রাখা ভালো আমার এই ক্লাইন্টের প্রোডাক্ট নিস : শাড়ি। ম্যাক্সিমাম শাড়ীর প্রাইজ ভ্যালু ৫০০০ টাকার উপরে। ডেইলি বাজেট অনলি ৩ ডলার। উনি নিজে থেকে বাজেট বাড়ানোর প্রস্তাব দিলেও আমি বলেছি আপনার প্রোডাক্ট আর কনটেন্ট বেশ ভালো মানের।

আপনি এই বাজেটেই ভালো সেল জেনারেট করতে পারবেন। আর বড় কথা যেখানে অন্য ক্লাইন্টকে কনটেন্ট বানানোর জন্য প্রেসার দিতে দিতে পাগল করে ফেলতে হয়, সেখানে উনার পেইজের জন্য এই বিষয়ে কিছু বলার সাথে সাথে উনি প্রস্তুত থাকেন। এতে আমার সময় ও মেধার সঠিক বিনিয়োগ হয়।

একটু আগেই আমাকে সেল আপডেট জানালো। ইনশাআল্লাহ ইচ্ছা আছে উনার বিজনেসকে হাই স্কেলে নিতে দ্রুত ওয়েবসাইটে মুভ করাবো। এখন আর আগের মতো অতিরিক্ত প্রেসার নিয়ে কাজ করি না। কোয়ালিটি ধরে রাখতে লোকাল/ইন্টারন্যাশনাল ক্লাইন্ট অনেক কমিয়ে ফেলেছি। আমার বেশি ক্লাইন্টের প্রয়োজনও নেই। যাদের সাথে কাজ বর্তমানে চলমান শুধু তাদের সঠিক সময়ে পাশে থাকতে চাই সবসময়।

আমি মনে করি যদি আপনি আপনার ক্লাইন্টের বিজনসকে একদম নিজের মনে করে গুরুত্ব দিয়ে ভালোবাসা, দিয়ে কাজ করেন, বিজনেসের সবথেকে খারাপ সময়েও ক্লাইন্ট আপনার থেকে সরে আসবে না। কারণ আমি একটা জিনিস খেয়াল করেছি আপনি যদি আপনার ক্লাইন্টকে তার প্রয়োজনের সময় গুরুত্ব না দেন, রেজাল্ট ভালো দিলেও অনেক সময় ক্লাইন্ট আপনার সাথে কন্টিনিউ করে না।

30/03/2026

সবচেয়ে বড় কমেডি সিনটা কোথায় জানেন? 😅
৫ ডলার Boost দিলাম এখন সেল টা কোথায়?

গত বছরের অক্টোবরে রান করা অ্যাড আজ শেষ হলো। বাজেট খুব বেশি ছিলো না। তবে বাজেট অনুযায়ী রেজাল্ট ছিলো বেশ চোখে পড়ার মতো। সে...
14/02/2026

গত বছরের অক্টোবরে রান করা অ্যাড আজ শেষ হলো। বাজেট খুব বেশি ছিলো না। তবে বাজেট অনুযায়ী রেজাল্ট ছিলো বেশ চোখে পড়ার মতো। সেল আলহামদুলিল্লাহ ৪ লক্ষ প্লাস। সঠিক প্ল্যানিং করে ক্লাইন্ট এর সাথে প্রতিনিয়ত যোগাযোগ আর সেল আপডেট নিতে থাকি।

তবে একটা কথা না বললেই নয় বেশিরভাগ business Owner শুধু সেল চায়। কিন্তু Conversation এতো Weakness কি আর বলবো? মানে ক্লাইন্ট কে মেসেজের রিপলে করার পড়েই যেন তার কাজ শেষ। প্রোডাক্টের বিনিফিট সর্ম্পকে কোন ক্লিয়ার কিছুই বলার প্রয়োজন মনে করেন না অনেকেই।

এভাবে হলে কম্পিটিশনের এই বাজারে তো টিকে থাকাই মুশকিল হবে। কারণ কাস্টমারের কাছে অন্য পেইজে অর্ডার করার অনেক বিকল্প অপশন থাকে। সে যে কোন সময় মুভ অন করতেই পারে।
মনে রাখবেন একটা Practical winning approach প্রায় সব local business-এর জন্য সমানভাবে কাজ করে না। আর এই জন্যই আমি এই অ্যাডে অযথা ডলার বার্ন না করে control বাজেটেই optimise করার চেষ্টা করেছি।

আমার ম্যাক্সিমাম ক্যাম্পেইনের ধরণ এমন রাখি যে শুধু ভিউ বা লাইক বাড়ানো নয়, বরং সরাসরি সেই অডিয়েন্সের কাছে পৌঁছানো যারা বাস্তবেই আগ্রহী এবং কথোপকথনে যুক্ত হতে চায়। সীমিত বাজেট ব্যবহার করেও এমনভাবে সেটআপ করার চেষ্টা করি, যাতে meaningful messaging আসে এবং প্রতি কনভারসেশনের খরচ স্বাভাবিক মানের থেকেও কম থাকে।

ধারাবাহিকভাবে অপ্টিমাইজ করার ফলে পুরো সময়জুড়ে steady response পাওয়া গেছে, যা ধীরে ধীরে বাস্তব সেলে পরিণত হয়েছে। মনে রাখা জরুরী শুরুতেই কোন কাস্টমার ডাইরেক্ট সেলে কনর্ভাট হয় না। ডিসিশন মেকিং এ সময় নেয়। ভাবে যে এই পেইজ ট্রাস্টেড কিনা? পন্যের গুণগত মান, সহ অনেক বিষয়ের উপর চিন্তা ভাবনার পড়েই অর্ডার কনর্ফাম করে।


প্রোডাক্ট নিস : জুয়েলারী। page Set-up, Campaign Management, proper optimization, নিয়ে কাজ করছি। বিস্তারিত জানতে নক করুণ আমার পেইজ I Tech Digital পেইজে।

২০ ডলারের অ্যাড থেকে টোটাল অর্ডার হয়েছে ১৬ টা। আইটেম : মিরর। প্রতিটি মিররের মূল্য : ২৭৫০ টাকা। সেই হিসেবে সেল হয়েছে টোটা...
08/01/2026

২০ ডলারের অ্যাড থেকে টোটাল অর্ডার হয়েছে ১৬ টা।
আইটেম : মিরর। প্রতিটি মিররের মূল্য : ২৭৫০ টাকা। সেই হিসেবে সেল হয়েছে টোটাল : ৪৪০০০ টাকার।

অ্যাডের ডিউরেশন ছিল ৪ দিনের। তবে প্রথম ২ দিনে অর্ডার হয়েছে মাত্র ৩ টি। শেষ ২ দিনে আলহামদুলিল্লাহ ১৩ টি অর্ডার জেনারেট হয়েছে। তবে দু:খের বিষয় এর মধ্যে আবার ২ টা অর্ডার কাস্টমার ক্যানসেল করেছে। কারণ ডেলিভারী হতে গিয়ে ২ টা মিরর ভেঙ্গে গিয়েছে।

ফেসবুক অ্যাডে রেজাল্ট কেন মাঝে মাঝে কমে যায়?
শুরুতে দারুণ রেজাল্ট পেলেও হঠাৎ করে পারফরম্যান্স কমে যাওয়া খুবই স্বাভাবিক। কারণ—

একই অডিয়েন্স বারবার বিজ্ঞাপন দেখছে। (Audience Saturation)।
বিডিং কম্পিটিশন বাড়ছে!
অ্যালগরিদম আপডেট হচ্ছে!
সমাধান কী? নিয়মিত অপটিমাইজেশন!

✅ অডিয়েন্স রিফ্রেশ করুন – নতুনভাবে বিজ্ঞাপন দেখান।
✅ ক্রিয়েটিভ আপডেট করুন – নতুন ছবি, ভিডিও বা কপি দিয়ে টেস্ট করুন।
✅ বাজেট ও প্লেসমেন্ট ঠিক করুন – যেখানে ভালো রেজাল্ট আসছে সেখানে ফোকাস দিন।
✅ রিটার্গেটিং চালান – আগ্রহী ভিজিটরদের জন্য আলাদা অফার দিন।
✅ ডাটা বিশ্লেষণ করুন – যেগুলো কাজ করছে না, সেগুলো বন্ধ করুন।
👉 মনে রাখবেন, ফেসবুক অ্যাড কোনো one-time setup নয়। নিয়মিত টেস্টিং আর অপটিমাইজেশনই আপনাকে আবার সেরা রেজাল্ট এনে দেবে।

I Tech Digital

Meta Ads Library তে অ্যাড শো করছে ৪ টা। কিন্তু ১ টা জিনিস খেয়াল করলে দেখবেন মেটা হলুদ মার্ক করা “Low impression count” দ...
05/01/2026

Meta Ads Library তে অ্যাড শো করছে ৪ টা। কিন্তু ১ টা জিনিস খেয়াল করলে দেখবেন মেটা হলুদ মার্ক করা “Low impression count” দেখাচ্ছে ২ টা অ্যাডে।

এই Low Impression Count এর মানে কী?

আপনার অ্যাড এখনো খুব কম মানুষকে দেখানো হয়েছে (Impressions < 100)। মানে অ্যাড Active আছে, কিন্তু Meta পর্যাপ্তভাবে ডেলিভারি দিচ্ছে না।

এমন হওয়ার কারণ কি?

সাধারণত এই কারণগুলোতে হয়—
Audience খুব ছোট বা খুব বেশি narrow
বেশি interest একসাথে
বয়স/লোকেশন খুব সীমিত
Budget কম
Daily budget খুব কম হলে Meta push করতে পারে না
New ad / Learning phase
নতুন অ্যাড হলে শুরুতে এমন দেখাতে পারে (বিশেষ করে প্রথম 6–12 ঘন্টা)

Placement সীমিত
Facebook/Instagram আলাদা করে দিলে reach কমে যায়
Ad competition বেশি
একই audience-এ অনেক advertiser থাকলে আপনার ad পিছিয়ে পড়ে।

কি করলে আপনি Low Impression Count থেকে Proper Reach পাবেন?
✔️ Audience একটু broad করুন
✔️ Interest কমান (1–2টা রাখুন)
✔️ Budget সামান্য বাড়ান
✔️ Automatic Placement ব্যবহার করুন
✔️ 24 ঘণ্টা সময় দিন (new ad হলে)

ধন্যবাদ। বাজেট অপচয় করে পরবর্তীতে ক্ষতির সম্মুখীন হয়ে কি লাভ বলুন? অ্যাড বাজেট সঠিক জায়গায় খরচ করুণ।

কারো দিনে ২০০০ অর্ডার জেনারেট হয়, আবার কারো ১০০ অর্ডারও জেনারেট হয় না। অথচ প্রোডাক্ট কিন্তু Similar। কি কারণে এমন হতে পা...
02/01/2026

কারো দিনে ২০০০ অর্ডার জেনারেট হয়, আবার কারো ১০০ অর্ডারও জেনারেট হয় না। অথচ প্রোডাক্ট কিন্তু Similar। কি কারণে এমন হতে পারে? যদিও একই পণ্য, একই দাম, মার্কেটিংও একই মানুষ করছে। তবুও সেলের কেন এতো প্রার্থক্যে?

এখানে একটা বিষয় আমি ক্লিয়ার করে দেই। একই পণ্য হাতে থাকলেই ফলাফল এক হয় না।

দাম কাছাকাছি বা আরও কম হতে পারে—তবু বিক্রি কেন আলাদা হয় জানেন?

কারণ এখানে শুধু পণ্য নয়, কাজ করে আরও কিছু শক্তিশালী বিষয়—
কার সেলস টিম কতটা দায়িত্বশীল।

কে কাস্টমারের সাথে কতটা বিশ্বাস তৈরি করতে পারে।
কার ব্র্যান্ড কতটা সম্মান ও গ্রহণযোগ্যতা পেয়েছে।
এই পার্থক্যগুলোই সিদ্ধান্ত বদলে দেয়।

তাই দুইজনের হাতে একই পণ্য থাকলেও, তাদের সেলস কখনোই এক লাইনে দাঁড়ায় না।

প্রতিদিন অ্যাড চলছে, বাজেটও খরচ হচ্ছে—
কিন্তু মাথার ভেতর একটাই অস্বস্তি ঘোরে…
ঠিক মানুষদের কাছেই কি পৌঁছাচ্ছি?
ইনবক্স এত চুপচাপ কেন?

কথা শুরু হলেও অর্ডার কেন আসছে না?
সমস্যাটা এখানেই—

অনেকে ভাবেন, সেলস মানেই নিখুঁত টার্গেটিং।
বাস্তবতা একটু ভিন্ন।

টার্গেটিং শুধু দরজাটা খুলে দেয়,
কিন্তু ভেতরে ঢুকিয়ে কেনার সিদ্ধান্ত করায়
কনটেন্ট, অফার, কমিউনিকেশন আর বিশ্বাস।
গেমটা একপাক্ষিক না—

টার্গেটিং তার মাত্র একটি চাল।
সেলস এবং কনভারসন অনেকগুলো ফ্যাক্টরের উপর নির্ভর করে। আর মজার ব্যাপার হচ্ছে এই ফ্যাক্টরগুলো ঠিকঠাক থাকলে খুব অল্প বাজেটেও ভালো সেল পাওয়া সম্ভব।

যেমন : ছবির এই স্ক্রিনসট টা দেখুন ৫০ ডলারে ভদ্র-মহিলার সেল জেনারেট হয়েছে ৪১ টা। প্রতিটি প্রোডাক্টের বাজার মূল্য : ১২৫০ টাকা। সে হিসেবে ৫০ ডলার খরচে সেল পেয়েছে ৫১২৫০ টাকার।
ঠিক সেইম এই ডলার খরচে, সেইম প্রোডাক্ট আমার অন্য ক্লাইন্টের সেল জেনারেট হয়েছে ৬৭ টা। যার বাজার মূল্য ৮৩৭৫০ টাকা।

তাই ২০২৬ সালে অতন্ত এই জিনিস টা যত তারাতারি উপলব্ধি করতে পারবেন যে কার ব্র্যান্ড কতটা সম্মান ও গ্রহণযোগ্যতা পেয়েছে, তার উপরই সেলসের ভলিউম বাড়ে। বাজেট এখানে সব সময় মূখ্য বিষয় নয়।

এক মুহূর্তে উধাও ফেসবুক পেইজ বা প্রোফাইল—কারণ কী জানেন?সম্প্রতি সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ,হাসনাত আবদুল্লাহ সহ অনেক ছাত্...
26/12/2025

এক মুহূর্তে উধাও ফেসবুক পেইজ বা প্রোফাইল—কারণ কী জানেন?

সম্প্রতি সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ,হাসনাত আবদুল্লাহ সহ অনেক ছাত্রনেতা 👉 Copyright Strike-এর কারণে তাদের page / Profile হারিয়েছেন।

যদিও কিছু সময় পড়ে বেশ মোটা অংকের টাকার বিনিময়ে এক আইটি প্রতিষ্ঠান সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের পেইজটি ব্যাক আনতে সক্ষম হয়েছে।

এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়।
কারণ Meta Platform-এ যেই বিষয়টাকে সবচেয়ে Sensitive & Zero-Tolerance হিসেবে দেখা হয়, তা হলো—

🚨 Intellectual Property (IP)
যার মধ্যে পড়ে—
✔️ Copyright
✔️ Trademark
একটি ভুল ক্লেইম, আর সব শেষ! ❌

❓ এই সমস্যাগুলো কেন হয়?

Meta সাধারণত নিচের কারণগুলোতে কঠোর অ্যাকশন নেয়—
🔹 কপি বা সিমিলার কনটেন্ট
অন্যের পোস্ট / ছবি / ভিডিও কপি-পেস্ট
সামান্য এডিট করে প্রায় একই কনটেন্ট ব্যবহার
🔹 একই কনটেন্ট, একাধিক Meta প্ল্যাটফর্মে
Facebook, Instagram, Page, Profile—
👉 সব জায়গায় একই ভিডিও অপরিবর্তিতভাবে শেয়ার
🔹 ইচ্ছাকৃত Fake Claim।

কেউ চাইলে বিভিন্ন কৌশল ব্যবহার করে
❌ মিথ্যা Copyright / Trademark Claim দিতে পারে
🔹 ভুয়া ডকুমেন্টের মারপ্যাঁচ
কিছু মানুষ ওয়েবসাইট ব্যবহার করে
❌ Fake Trademark Documents তৈরি করে
👉 সেগুলো দিয়েই ক্লেইম সাবমিট করে দেয়
আর এতেই—

👉 Page, Profile, Monetization—সব ঝুঁকিতে পড়ে যায় ⚠️

🛠️ তাহলে সমাধান কী?

ভয়ের কিছু নেই—যদি কনটেন্ট আসলেই আপনার হয় 👇

✅ ১. False Claim হলে ঘাবড়াবেন না
আপনার কাছে যদি থাকে—
Original ভিডিও ফাইল
Raw ফুটেজ
Voice-over প্রমাণ
👉 তাহলে কনটেন্ট ফেরত পাওয়া সম্ভব।

✅ ২. Meta Appeal & Restore Form ব্যবহার করুন
Content Restore / Appeal Form পূরণ করুন
সঠিক তথ্য ও প্রমাণ যুক্ত করুন
Meta-এর ইমেইলে প্রফেশনালি রিপ্লে দিন।

✅ ৩. একবারে না হলে—Support এ যান
Meta Support Inbox / Business Support-এ
👉 সরাসরি কমিউনিকেশন করুন
ধৈর্য ধরে করলে—

📌 বেশিরভাগ ক্ষেত্রেই কনটেন্ট বা একাউন্ট ফিরে আসে।
🔐 Extra Safety নিতে চাইলে—
🟢 Copyright Registration
Government Registered Copyright নেওয়া যায়
নিজের Page / Profile / Content-এর জন্য
👉 যদি আপনার সোশ্যাল মিডিয়া খুব গুরুত্বপূর্ণ হয়, অবশ্যই ভাবুন।

🟢 Trademark Registration
যদি আপনার Online Business থাকে
নিজের তৈরি Product / Service হয়
👉 তাহলে Online Searchable International Trademark নিন
📌 এটা ভবিষ্যতে Fake Claim-এর বিরুদ্ধে
👉 আপনার সবচেয়ে বড় ঢাল 🛡️

বিশেষ দ্রষ্টব্য : Meta-তে টিকে থাকতে হলে—
Original Content
Proper Protection
Right Knowledge
👉 এই তিনটাই সবচেয়ে বড় অস্ত্র।

Address

House No : 49, Sector :11, Road No : 19 Dhaka Uttara, 1230
Turag

Alerts

Be the first to know and let us send you an email when I Tech Digital posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to I Tech Digital:

Shortcuts

Share