09/14/2021
গ্রাফিক ডিজাইন ও ফ্রিলান্সিং৷
গ্রাফিক ডিজাইন নিয়ে নতুন করে বলার মত কিছু নেই। বর্তমান বাংলাদেশে কয়েক লক্ষ ডিজাইনার আছে। এবং এলাকার গলির মোড়ে গজে উঠা আইটি সেন্টারের বদলাতে সফট স্কিল ডেভলপমেন্ট মানেই আমরা গ্রাফিক ডিজাইন শিখছি।
কম্পিউটার শিক্ষা কোর্স মানে এক সময় ছিলো মাইক্রোসফট অফিস লার্নিং, আর আমাদের কিছু লোভী/তাবিজ বিক্রেতা ট্রেইনার দের কারনে বর্তমানে কম্পিউটার শিখা মানেই গ্রাফিক ডিজাইন শিখা মনে করছি৷ আমাদের এই গিগ ইকোনমি জেনারেশনের এক অংশ (২০১৫ পরবর্তী) কিছু না বুঝেই গ্রাফিক ডিজাইন কোর্স করতে চাই।।
মানে আমাদের মাথায় ক্রিয়েটিভ থিংকিং এবিলিটি থাকুক বা না থাকুক, সমস্যা নাই৷ আমার গ্রাফিক শিখাই লাগবে৷।
এলাকার গলির মোর আইটি সেন্টার থেকে এডবি ফটোশপে ক্লিপিং পাথ,লেয়ার মাস্ক, আর টুকটাক ব্যাকগ্রাউন্ড রিমুভ, আর কোন রকম ডিফল্ট ফন্ট দিয়ে কয়টা লিখা টাইপ করে, তাত লাল,নীল,হলুদ কালার দেয়া শিখেই আমরা মার্কেটপ্লেসে নেমে যাই।।
এরপর ২/৩ মাস মার্কেটপ্লেস গুতোগুতি করে কিছুই না পেরে এবার ইউ টিউব থেকে কয়টা বিজনেস কার্ড ডিজাইন ভিডিও দেখে চলে যাই ফাইভারে! গিগ ওপেন করে আশাই থাকি পরদিন অর্ডারের৷
এর মধ্যে সিস্টেমে একটু লোগো ডিজাইন ও শিখে নেই৷ ( গুগল তো আছেই 😁৷ গুগলে সার্চ দিয়ে লোগো যা পাই সেগুলোকে কালার চেঞ্জ করে হয়ে যাই লোগো ডিজাইনার)
ব্যাস এরপর এভাবে আরো ৪/৫ মাস পার করে আইডিয়া নেই--
ফ্রিলান্সিং ভুয়া! এগুলা করে কিছু হয় না৷
অথচ গ্রাফিক ডিজাইনের মত জায়ান্ট একটা ইন্ডাস্ট্রিতে কাজ করার জন্য হতে হয় ট্রুলি প্রফেশনাল৷। এই প্রফেশনাল মানে হলো-
ডিজাইন প্রিন্সিপাল সম্পর্কে জানা৷ ডিজাইনের বেসিক টা জানা। ডিজাইনের কালার থিওরি, কালার প্রিন্সিপাল, ভিজুয়্যাল হায়ারার্কি সম্পর্কে জানা৷
আপনি ডিজাইনের বেসিক জানেন না, ডিজাইনে ফন্ট সাইজের সাথে গ্রাফিক্যাল এলিমেন্ট কি কানেক্ট হচ্ছে কিনা বুঝেন না, আপনি টাইপোগ্রাফি সম্পর্কে জানেন না, ফন্ট কি আর ফন্ট ফ্যামিলি সম্পর্কে জীবনে শুনেন নাই, ডিজাইনে হোয়াইট স্পেস কতটুকু ইফেক্ট ফেলতে পারে তা বুঝেন না, কালার থিওরি টার্মসটা সম্পর্কে জানেন না, অথচ আপনিও গ্রাফিক ডিজাইনার৷
আপনি মডার্ন ডিজাইন কোন টা, আর কোন টা ভিন্টেজ তার পার্থক্য চিনেন না আপনিও গ্রাফিক ডিজাইনার। 😂
মডার্ন ডিজাইনে রিয়েল লাইফে কিরকম কালার এপ্লাই হয়, তার কোন আইডিয়া নাই আপনার। ডিজাইনের সাথে পাব্লিক রিলেশনস বুঝেন না,ডিজাইন অডিয়েন্স মাইন্ড+ফোকাসে কি রকম ইম্প্রেশন ফেলতে পারে তা জানেন না, ডিজাইনের ট্রেন্ড সম্পর্কে বুঝেন না, তাও আপনি গ্রাফিক ডিজাইনার হয়ে গেলেন!
এবং আশা করেন, ডলারের!!
এতক্ষন যা বললাম সব গ্রাফিক ডিজাইনের বেসিক কিছু টার্মস। যা আপনাকে অবশ্যই ফলো করতে হবে৷ পেন টুল দিয়ে খোচা দিলেই গ্রাফিক্স ওয়ার্ক হয়, কিন্তু গ্রাফিক ডিজাইন হয় না। ডিজাইন জিনিস টা এক রকম সাধনা।
সবার মধ্যে ডিজাইন জিনিস টা আসেনা৷ এখন আপনি যতই ইউ টিউব দেখেন, আর তাবিজ কিনেন লাভ নেই৷
সত্যি বলতে, ডিজাইনারদের অনেক স্মার্ট হতে হয়। এই স্মার্ট মানে অই ফ্যাশন স্মার্ট না৷ চিন্তা-ভাবনাতে স্মার্ট। এটা ২/৩/৪/৫/৬ মাসে হয় না ভাই৷ ডিজাইনারের রুচি অনেক স্মার্ট হতে হয়৷ তার কালার চয়েস স্মার্ট থাকতে হয়৷ তাকে বুঝতে হয়-
লাক্সারি একটা জুয়েলারি ব্রান্ডিংয়ের কাজে আমি চাইলেই সোয়াচেস থেকে লাল নীল হলুদ রঙ দিতে পারি না৷ এখানে ডিজাইনের এস্থেটিক ভিউ আনতে হলে আমাকে জুয়েলারি গ্রেড কালার/এলিমেন্টস/ফন্ট নিয়ে আসতে হবে৷ যতক্ষন আমি জুয়েলারি ব্রান্ডিং প্রজেক্টে কাজ করতেছি ততক্ষন আমার মাইন্ড ম্যাপ লক করে দিতে হবে শুধুমাত্র জুয়েলারি ব্রান্ডিং এ৷ আমাকে রিসার্চ করতে হবে বাকি ৪/৫ কম্পেটিটর ব্রান্ড কি রকম জুয়েলারি ব্রান্ডিং ডিজাইন করেছে৷
তারা কি রকম ফন্ট ইউজ করেছে,কি রকম কালার ইউজ করেছে৷
এরপর পরিপূর্ণ রিসার্চ থেকে একটা কাজ শুরু করতে হয়। ডিজাইন মানে ইলাস্ট্রেটর/ফটোশপ ওপেন করেই ধুরুম-ধুরুম পেন টুল দিয়ে খোচা দিয়ে যা মন চায় তাই করলাম না৷
ডিজাইন মানে আমাকে মাইন্ড সেট লক করে, আমার কাজের রিসার্চ থেকে বুঝে শুনে কাজ করা। আমি যা করতেছি সেটা অডিয়েন্স কিভাবে নিবে, তার ডিজাইন টা বুঝতে অসুবিধা হবে কিনা, ডিজাইন এলিমেন্টস তার চোখে ঠিক মত ভিজিবল/রিডেবল হবে কিনা, কত অল্প সময়ে সে পুরো ডিজাইন টা ক্যাপচার করে মেসেজ নিতে পারবে এসব চিন্তা করে কাজ করা৷
ডিজাইন কেন করা হয়? এই প্রশ্নের উত্তর ই আমরা জানিনা। অথচ আমরাও ডিজাইনার।
ডিজাইনের কারন যদি আমরা খুজতে যাই সেক্ষেত্রে আমাদের আরেকটু এডভান্স দিকে যেতে হবে৷ সরাসরি গ্রাফিক ডিজাইনের মাদার ক্যাটাগরি- ফাইন আর্টসে চলে যেতে হবে। ফাইন আর্টস না বুঝলে আরো বাংলায় বলতেছি চারুকলা!
জি এই যে আমরা ডিজাইন করি এটার মাদার সেকশন হলো চারুকলা৷ চারুকলার একটি অংশ হলো গ্রাফিক ডিজাইন। এর আরো কিছু পার্ট আছে৷ যেমন পেইন্টিং, স্কাল্পচার ইত্যাদি। এই যে এত কিছু আছে, এগুলো কিন্তু সব একটা আরেকটার সাথে কানেক্টেড। এখন কথা হলো এগুলো কেন? এগুলো আসলে কেন করা হয়?
- মানুষ জন্মগত ভাবে ক্রিয়েটিভ যেকোনো কিছুর প্রতিই এফেক্টেড৷ আমরা একই 6 কে উল্টিয়ে 9 দেখতে পছন্দ করি। আমাদের মেন্টাল DNA মডেল আদি-বিবর্তন থেকেই এভাবে বিবর্তিত হয়েছে৷ গ্রাফিক ডিজাইনের আদি রূপ হলো গুহা বসবাস করা মানুষদের গুহার দেয়ালে আকা-আকি করা৷ কখনো কি ভেবেছেন গুহা-মানব রা কেন গুহায় ছবি আকতো? কারন আমাদের মেন্টাল মডেল ক্রিয়েটিভ জিনিস কে পছন্দ করে, ফার্স্ট প্রায়রিটি সিলেকশন করে। নরম্যালি একবার চিন্তা করেন, আপনি আমি মার্কেটে গেলে কেন সুন্দর গ্রাফিক্স দেয়া টি-শার্ট কিনি? এক কালারের টি-শার্ট একটা কিনলে গ্রাফিক্স ডিজাইন করা টি-শার্ট কিনি ২/৩ টা!
(অনেকের ক্ষেত্রে ভিন্নতা থাকবেই)
এর কারন আমাদের ব্রেইন ক্রিয়েটিভ ডিজাইন দেখার পর পজিটিভ ইম্প্রেশন ক্রিয়েট করে৷
এখন আপনিই চিন্তা করেন ডিজাইন সেক্টর কতটা সেনসেটিভ! জাস্ট একটু কালারের ভিন্নতার কারনে আমরা রিয়েল লাইফে এক প্রোডাক্ট রেখে অন্য প্রোডাক্ট সিলেক্ট করি!
সেম জিনিস টা আমরা যে কাজ করি, সেই কাজটা অডিয়েন্স দের উপর ও সেম ইফেক্ট ফেলে৷ অথচ আমাদের দেশে কিছু ইউটিউব স্কিলড ডিজাইনার আছেন যারা মনে করছেন যা শিখেছি এটাই গ্রাফিক ডিজাইনের সব।
ইউ টিউব থেকে অবশ্যই শিখব। ইউটিউব সব থেকে বড় শিক্ষক। কিন্তু না জেনে মাঝখান থেকে শিখা টা বোকামি। আপনি পোস্টার ডিজাইন শিখলেন, ডিজাইন করলেন, অথচ আপনি জানেন ই না, ডিজাইনের ভিউ অডিয়েন্স কারা, ডিজাইন টা কোন প্লেসে সেট করবে, এবং ডিজাইনের আশ-পাশ দিয়ে যাওয়া অডিয়েন্স কারা!!
চিন্তা করেন- আপনার ডিজাইনটা সেট করা হবে বাচ্চাদের স্কুলের সামনে। আপনি ডিজাইন করলেন এডাল্ট বেজড। ভেবেছেন আপনার ডিজাইন অই বাচ্চাদের মেন্টাল মডেলে কি রকম প্রতিক্রিয়া হবে?
আবার সাপোজ, কর্পোরেট অফিসের ডিজাইনে আপনি করলেন কিডস ডিজাইন!
ব্যাপার টা কতটা গোলমেলো চিন্তা করে দেখুন৷।
এখন আমাদের অনেকের এই চিন্তার শক্তিটুকু নেই, তবুও আমরা গ্রাফিক ডিজাইন শিখবোই৷ আমাদের গ্রাফিক ডিজাইনের গোষ্ঠী উদ্ধার করতেই হবে।
আমি গ্রাফিক ডিজাইন শিখতে মানা করছিনা৷ বলছি আগে নিজে সিলেক্ট করুন আসলেই ডিজাইন আপনার জন্য কিনা৷ আপনি ডিজাইন করার মন-মানসিকতা রাখেন কিনা! আপনার ডিজাইন-সেন্স কেমন! আপনি ক্রিয়েটিভ চিন্তা করতে পারেন কিনা এসব বুঝে তারপর শিখুন৷ শিখায় কোন লস নেই।
কিন্তু কথা হলো যে মানুষ টার মার্কেটিং ক্ষমতা আছে,যে মানুষ কে কথা দিয়ে ইম্প্রেস করতে পারে, সেও এখন গ্রাফিক ডিজাইনার হতে চায়।
যে ম্যাথ,লজিকে ভালো, তার হওয়ার কথা ছিলো কোডার,সেও গ্রাফিক ডিজাইনার হতে চায়।।
এ ছাড়া আর এক শ্রেনীর মানুষ আছেন যারা গুড ফর নাথিং তারাও এখন ডিজাইনার হতে চায়৷ সারা জীবন লাইফে কোন এচিভমেন্ট নাই,লাইফে কিছুই না করে জব/ব্যাবসা কিছুই করতে না পারে শেষ বয়সে এসে তারাও ডিজাইনার হতে চায়৷ মানে সবার কেন ডিজাইনার হতে হবে? ডিজাইন প্রফেশন ছাড়াও আরো অনেক অনেক কিছু আছে যেখানে নিজের স্কিল ডেভলপ করে কাজ করে ভালোই ইনকাম করা যায়৷
ইনকাম সব সময় নির্ভর করে আপনি কতটুক স্কিলড তার উপর। এই কথাটা আমরা বিলিভ ই করতে চাই না৷ বুঝি ঠিক ই কিন্তু মানিনা৷ আমাদের ডিজাইনার হয়েই ইনকাম করা লাগবে৷ শেষ পর্যন্ত কিছুই হয় না, উলটা সেক্টরে পরগাছা বেড়ে বড় গাছ গুলোর ক্ষতি হচ্ছে৷
যাইহোক, অনেক কথাই বলেছি। অনেকেই বলবেন ডিজাইন সেক্টর নিয়ে এতকিছু বললেন আপনার লাইফে ডিজাইন এচিভমেন্ট কি? বা আপনি কেন ডিজাইনার হলেন?
আল্লাহ জন্মগত ভাবে আমাকে একটা দক্ষতা দিয়েছেন৷ আকাঁ-আকির দক্ষতা। আমার স্কুল লাইফের প্রত্যেকটা খাতা, আই রিপিট প্রত্যেকটা খাতার প্রতিটা পেজ আমি আকা-আকি করে ভরে ফেলতাম৷ ❤️😅
বই থেকে শুরু করে বন্ধুদের ব্যাগ সবখানে।স্কুলের বেঞ্চ থেকে দেয়াল সবখানে আমার কিছু না কিছু গ্রাফিটির আর্ট থাকতোই৷
অভ্যাস হয়ে গেছিলো।। আমার মনে আছে, ssc পরীক্ষার পর খাতা/বই কেজি মূলে বিক্রি করার সাথে প্রায় ১ কেজির মত পেপার বিক্রি করেছিলাম৷ যেগুলো ছিলো আমার স্কুল লাইফে বিভিন্ন আর্ট প্রতিযোগিতার অভিনন্দন পেপার/বিজয়ী সার্টিফিকেট 😂
জি আমার হোল লাইফে এমন অনেক আর্ট প্রতিযোগিতা চ্যাম্পিয়ন হয়েছি। কেন হয়েছি? কারন আমি একমাত্র এই কাজেই ভালো ছিলাম৷ আমার অন্য কোন স্কিল ছিলোনা৷ ছাত্র হিসেবে মোটামুটি এভারেজ লেভেলের ছিলাম৷ আহামরি ভালো ছাত্র ছিলাম না।
আমার ম্যাক্সিমাম সময় চলে যেতো আকা-আকি এইসব করতে করতে৷
এলাকার অনেক দেয়ালে এখনো আমার ছোট বেলার করা গ্রাফিটি আর্ট দেখতে পাই৷ এগুলো করেই দিন চলে যেতো।
আমি ফাইন আর্টস ভর্তি পরীক্ষা(জগন্নাথ বিশ্ববিদ্যালয়) ২০১৭ তে মেধা তালিকায় নবম পজিশনে ছিলাম।। এটা ডিজাইন দুনিয়ায় আমার সব থেকে বড় এচিভমেন্ট।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে চারুকলাতেও ভর্তি সুযোগ পেয়েছি।
বর্তমানে পারফর্মিং আর্ট নিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতেছি।
নিজের পরিচয় দিলাম এই কারনে আমি গ্রাফিক ডিজাইন সেক্টরে এসেছি কারন আমি এটাতে জন্মগত ভাবে কিছু স্কিল পেয়েছিলাম৷ তারপর সেটা নিয়ে এত পরিমান কাজ করেছি যে আমার কিছু স্কিল ডেভলপ আগেই হয়েছিলো, শুধু বাকি ছিলো ডিজিটালি কাজ টা শিখা। মানে গ্রাফিক ডিজাইন ইলাস্ট্রেটর/ফটোশপ দিয়ে শিখা৷ সেটা শিখেছি।।
এরপর লাস্ট ৫ বছর এই সেক্টরে কাজ করতেছি৷ এখনো প্রতিদিন ২ ঘন্টা রুটিন টাইম রাখি শুধুমাত্র নতুন কিছু শিখার জন্য।
কারন ডিজাইন সেক্টর প্রতিদিন চেঞ্জ হয়। নতুন আইডিয়া আসে, নতুন স্টাইল আসে, নিতুন ডিজাইন ফর্ম আসতেছে, নতুন ডিজাইন ট্রেন্ড আসতেছে, তার সাথে নিজেকে আপডেট রাখতে নতুন কিছু শিখতেছি৷
আমি মনে করি ডিজাইন সেক্টরের এখনো ৯৯% জানিনা৷ যা জানি মাত্র ১%৷।
জি মার্কেটপ্লেস ফ্রিলান্সিং করতেছি ৫ বছর থেকে। মোটামুটি ১৭০০+ ক্লাইন্টের সাথে কাজ করেছি৷ USA একটা সফটওয়্যার ফার্মে ১ বছর এসোসিয়েট ডিজাইনার হিসেবে কাজ করেছি। ২/৩/৪ মাস সময় মেয়াদী রিমোট ডিজাইন প্রজেক্টে অনেক গুলো কাজ করার সুযোগ পেয়েছি।।
তবুও বলতেছি, ভাই আমি মাত্র ১% কাজ জানি৷ এখনো ৯৯% আমার অজানা!
গ্রাফিক ডিজাইন জিনিস টা অনেক ক্লাসি আর প্যাশনেবল একটা জায়গা৷ এখানে আজ আসলাম কাল কয়টা ডিজাইন শিখে উল্টাই দিবেন এমন ভাবলে সত্যি সরি টু সে- আপনি এক বোকা৷
হ্যা বলতে পারেন, ফাইভারে অনেকেই শুধু ব্যাকগ্রাউন্ড রিমুভ করে মাসে ১ লাখ টাকা ইনকাম করে। জি করে। সত্যিই করে।
টাকা ইনকাম করা আর ডিজাইনার হওয়া এক না ভাই।। আমি অনেক মানুষ চিনি যারা মাসে ১০ লাখ টাকাও ইনকাম করে কিন্তু তারা অশিক্ষিত। এখন টাকা ইনকাম করে দেখেই কি তার মূল্য বেশি? নাকি এপলের লোগো ডিজাইনার Rob Janoff এর মূল্য বেশি?
হিসাব নিজেই করেন৷ ❤️ Rob Janoff যেখানে অনারেবল ইনভাইটেশন পায় সেখানে আমাদের দেশের অনেকে বিলিয়নিয়ার এন্ট্রি পাস ও পাবেনা৷
সো টাকা টাকা ডলার ডলার না করে, প্যাশন নিয়ে কাজ শিখেন,কাজ করেন টাকা সময় মত এমনিই আসবে৷। টাকা আসার জন্য সময় দিন৷ আসবে৷ দক্ষতা বিফলে যায় না৷ প্যাশন কখনো বিফলে যায় না৷
ডিজাইনের কাজ খুব ক্লাসি একটা জিনিস, সো এটার ভ্যালু বুঝতে শিখুন৷।ডিজাইন কে ভালোবাসুন৷ ডিজাইন আপনাকে ভালো বাসবে৷ যাদের টাকার লিপ্সা তাদের মধ্যে ভালোবাসা থাকেনা।
সবার জন্য শুভ-কামনা রইলো। আমার কথায় কেউ কোন আঘাত পেলে ক্ষমা করে দিবেন৷৷
---
সিয়াম হোসাইন
লিড ডিজাইনার,গ্রাফিক ক্লান