Syloti Canadian

Syloti Canadian A Sylheti individual exploring Canada
(6)

A Sylheti individual exploring Canada, rooted in the rich cultural heritage of Sylhet, a region in Bangladesh known for its natural beauty, tea gardens, and vibrant traditions, while embracing the diverse landscapes and multicultural environment of Canada. As I traverse bustling urban centers like Toronto or Vancouver, they may admire the harmony of diverse communities, which might feel reminiscen

t of the Sylheti diaspora abroad. When exploring Canada's breathtaking wilderness—from the Rockies to Niagara Falls—they might draw parallels to the serene beauty of Sylhet's rolling hills and lush greenery. My journey could also be an exploration of identity, blending Sylheti traditions—like language, cuisine, and storytelling—with new experiences, such as winter sports or indulging in Canadian maple syrup. This dual perspective enriches their understanding of both cultures, fostering a unique narrative of adaptation and appreciation.

কানাডায় বাংলাদেশী রিফিউজি এসাইলাম সিকারের সংখ‍্যা কত? হ‍্যাঁ, ২০২৫ সালের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত কানাডায় ৪০৭০ জন...
03/28/2026

কানাডায় বাংলাদেশী রিফিউজি এসাইলাম সিকারের সংখ‍্যা কত? হ‍্যাঁ, ২০২৫ সালের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত কানাডায় ৪০৭০ জন বাংলাদেশীর রিফিউজি এসাইলাম ক্লেইম রেফারড করা হয়েছে।

এই একই সময়ের মধ‍্যে ২৫৫৭ জনের এসাইলাম কেইস কোর্টে নিষ্পত্তি হয়েছে। এর মধ্যে ১২০৩ জনের এসাইলাম কোর্টে এক্সেপ্ট হয়েছে, ৮৬৭ জনের এসাইলাম কোর্টে রিফিউজ হয়েছে, ২২৮ জনের এসাইলাম রিফিউজি বোর্ড থেকে পরিত‍্যক্ত ঘোষণা করা হয়েছে এবং ২৫৯ জন এই সময়ের মধ‍্যে এসাইলাম উইথড্রো করে কানাডা থেকে বাংলাদেশে ফিরে গেছেন।

২০২৬ সালের জানুয়ারি মাস পর্যন্ত কানাডায় বাংলাদেশী সর্বমোট ২০০৯৯ জনের রিফিউজি এসাইলাম কেইস পেন্ডিং আছে।

কানাডায় ৩১/১২/২০২৫ ইং তারিখে সর্বমোট ২,৯৯,৬১৪ টি রিফিউজি এসাইলাম কেইস পেন্ডিং আছে।

তন্মধ‍্য, ভারত ৪৫৬৮৭ টি, হাইতি ২৯৩৪৯ টি, মেক্সিকো ২৪০৫৯ টি, নাইজেরিয়া ২১৫৭৩ টি, বাংলাদেশ ২০০৯৯ টি, শ্রীলংকা ১২৬২৭ টি, ইরান ১১৪৪৮ টি এবং ঘানার ৯৭৮৪ টি রিফিউজি এসাইলাম কোর্ট হিয়ারিং এর জন‍্য পেন্ডিং আছে।

ইমিগ্রেশন এবং রিফিউজি বোর্ড অব কানাডার বিভিন্ন তথ‍্যানুসারে এই পেন্ডিং এসাইলামগুলো খুব দ্রুত নিষ্পত্তির চেষ্টা চলছে। এ বছর ম‍্যাক্সিমাম এসাইলাম নিষ্পত্তির জন‍্য রিফিউজি বোর্ড সর্বোচ্চ প্রস্তুতি নিচ্ছে।

সুতরাং হঠাৎ যে কারো ইন্টারভিউর ডাক আসতে পারে। তাই, সর্বোচ্চ প্রস্তুতি নিন ভাল রেজাল্টের জন‍্য।

মনে রাখবেন, যদি প্রথম কোর্ট হিয়ারিং এ এসাইলাম কেইস জিততে না পারেন তাহলে প্রচুর অর্থ ও সময় ব‍্যয় হবে এবং লয়ারের পিছনে দৌড়তে দৌড়তে একসময় জীবনটা পাগল হয়ে যাবে।

এরপর যত দিন যাবে তত পজিটিভ রেজাল্টের আশা কমতে থাকবে। যারা কানাডায় আছেন তারা নিশ্চয় আমার এই কথাটির অর্থ বুঝতে পেরেছেন। সুতরাং সবাই শক্ত ভাবে প্রস্তুতি নিন। প্রথম শটেই গোল দিতে হবে।

সিলেটিরা আবাদি বলতে রিফুজি মিন করে। অর্থাৎ বাঙালি কিংবা অবাঙালি যারা ব্যবসা, চাকরি অথবা বিবাহসূত্রে সিলেট বিভাগে স্থায়ী ...
11/10/2025

সিলেটিরা আবাদি বলতে রিফুজি মিন করে। অর্থাৎ বাঙালি কিংবা অবাঙালি যারা ব্যবসা, চাকরি অথবা বিবাহসূত্রে সিলেট বিভাগে স্থায়ী বা অস্থায়ীভাবে বসবাস করে কিন্তু তাদের পূর্বপুরুষ সিলেটি নয় তারাই আবাদি। এটা কোনো গালি নয়, এটা একটা সম্বোধন।

11/10/2025

সিলেট শহরের প্রতিটা প্রতিষ্ঠান ও দোকানে সিটি চার্জযুক্ত ময়লার বিন রাখা বাধ্যতামূলক করা হোক। এবং রাস্তায় ১০০ গজ পর পর বিন রাখা হোক। আর কতকাল প্রাচীন স্টাইলে চলবে আমাদের সিস্টেম? উন্নত শহরগুলো কতটা এগিয়ে যাচ্ছে আপনারা কি দেখেন না! অন্তত সিলেটকে আমরা রিকশা, হকার এবং ময়লামুক্ত দেখতে চাই। সেই সাথে ননস্টপ পাবলিক ট্রান্সপোর্ট সুবিধা চালু করা হোক।

"ফুটপাতের মালিক পথচারী""চলবেনা অবৈধ দোকানদারি"                    -নাসির উদ্দিন হেলাল। প্রিয় সিলেটবাসী, যথারীতি, সালাম,আ...
11/06/2025

"ফুটপাতের মালিক পথচারী"
"চলবেনা অবৈধ দোকানদারি"
-নাসির উদ্দিন হেলাল।
প্রিয় সিলেটবাসী,
যথারীতি, সালাম,আদাব,প্রীতি,শুভেচ্ছা ও বুকভরা ভালবাসা নিবেদন, শ্রেণী মতো আপনারা সকলের করকমলে।
আজ আলোচনা করবো:-
১. সিলেট শহরের ফুটপাত হকারমুক্ত হইলে ক্ষতিগ্রস্ত কাহারা বেশী?? হকারগণ? নাকি, হকার থেকে যারা মাসে পঞ্চাশ লক্ষ টাকা চাঁদাবাজি করতো??
২. ফুটপাত হকারমুক্ত করতে প্রশাসন ১০০% সফল, কিন্তু নাগরিক দ্বায়িত্ব পালনে নাগরিকবৃন্দ ১০০% উদাসীন কেনো??
৩. কোন কোন পদ্ধতিতে নাগরিক দ্বায়িত্ব পালন করতে সুবিধা হবে।।

প্রিয় সিলেটবাসী,
আসুন প্রথমেই তৃতীয় ধাপ অর্থাৎ ফুটপাত হকারমুক্ত রাখতে:-
ক:-সিলেট শহরের মসজিদ কমিটি মুসল্লীগনকে সাথে নিয়ে শান্তিপূর্ণ ভাবে বিশেষ করে মাগরিব ও এশার নামাজের পর মসজিদ সংলগ্ন আশপাশ এলকায় হকারমুক্ত রাখার ভুমিকা নিতে পারেন।
যেমন কুদরত উল্লাহ মসজিদ কমিটি ও মুসল্লি সমন্বয়ে জেলাপরিষদ মিলনায়তন থেকে বঙ্কবাবু বাজার পর্যন্ত রাস্তার দুনো পার্শ্ব মনিটরিং করতে পারেন।
খ:-কোর্ট পয়েন্ট মসজিদ কমিটি ও মুসল্লি মিলে জিন্দাবাজার ও বন্দর বাজার সংলগ্ন ফুটপাত মনিটরিং অনায়াসেই করতে পারেন।
গ:- আবুতুরাব ও জামে মসজিদ থেকেও অনুরুপ পদক্ষেপ নিতে পারেন।
ঘ:- টি&টি সংলগ্ন মসজিদ থেকেও সমান পদক্ষেপ নিতে পারেন
ঙ:- এরকম আল মারজান মসজিদ থেকে শুরু করে আম্বরখানা পর্যন্ত রাস্তা ও ফুটপাত সংলগ্ন মসজিদ কমিটি মুসল্লী সমন্বয়ে উদ্যোগ গ্রহণ ও ফুটপাত হকারমুক্ত রাখতে সচেষ্ট হওয়াও নাগরিক দায়িত্বে বর্তায়।।
তাছাড়া, দাড়িয়াপাড়া,জল্লারপার,মির্জাজাঙ্গাল, শেখঘাট, পুরান মেডিকেল, দরগামহল্লা, তাতিপাড়া,কুমারপাড়া, নয়াসড়ক, চারা দীঘির পার সহ আশপাশের সকল সমাজিক সংগঠন গুলোও এগিয়ে এসে সরকারি সংশ্লিষ্ট সংস্থার সমন্বয়ে সিলেট শহরের ফুটপাতকে হকারমুক্ত রাখতে সচেষ্ট হইলে আশাকরি সুফল আসবেই আসবে।।

প্রিয় সিলেটবাসী,
দ্বিতীয় ধাপে বলেছিলাম প্রশাসন সিলেট শহরের ফুটপাত ১০০% সফল হওয়ার পিছনে সিলেটের বর্তমান ডিসি সারোয়ার আলম ও এসএমপি কুদ্দুস সাহেবের সদিচ্ছা নিশ্চয়ই।
তবে বর্তমান সময় অন্তর্বর্তীকালীন সরকারের সময়। দলীয় চাপমুক্ত বা কোনো দলীয় হোমরাচোমরার প্রেশারমুক্ত ছিলেন। তাদের কাজে বাধার সৃষ্টি করতে পারেনি কেউ। তাছাড়াও আমাদের ডিসি সাহেবের ইতিহাস এপর্যন্ত স্বচ্ছ ও পরিষ্কার, তিনি একজন চৌকস ও সৎ কর্মকর্তা।।

প্রিয় সিলেটবাসী,
এখন প্রথম ধাপ নিয়ে কিছু অপ্রিয় সত্য আমাকে বলতেই হবে। বিগত বছরগুলোতে হকাররা কিভাবে অবৈধ ভাবে পথচারী চলাচল ফুটপাত দখল করে রাস্তা পর্যন্ত হকাররা দখলে নিয়েছিলো। কোন খুঁটির জোরে?? তাহা ওপেনসিক্রেট ছিলো।। যেমন সরকার দলীয় নেতা, পাতিনেতা ও কিছু প্রশাসনের অসাধু সদস্যগন।। এই সরকারি দলীয় নেতা খতা, অসাধুদের
পুষতে গিয়ে প্রতি মাসে হকারদের পঞ্চাশ লক্ষ টাকা চাঁদা গুনতে হতো।
টাকার এমাউন্টটা জানতে পেরেছি গতমাসে কোনো একটি দলের বহিষ্কৃত ব্যাক্তি সিলেট ফুটপাতের হকারদের থেকে মাসের চাঁদাবাজির হিসাব অনুযায়ী ।।
সিলেটবাসীকে এখনই সিদ্ধান্ত নিতে হবে, ফুটপাত শুধু পথচারীর। দলীয় চাঁদাবাজ ও কতিপয় অসাধু প্রশাসনিক সদস্যরা যাহাতে আর তাদের কালো থাবা বসাতে না পারে।।

প্রিয় সিলেটবাসী,
অবৈধভাবে ফুটপাত দখল করে দোকানদারি, অবৈধ ব্যাটরি চালিত রিক্সা বন্ধের জন্য প্রশাসন যেখানে জিরো টলারেন্স ফর্মূলায়, সেখানে কিছু কুচক্রী মহল
*আবাদী-অনাবাদী*র জিকির তুলে মুল বিষয় থেকে দৃষ্টি সরাতে ওরা সচেষ্ট।।
সিলেটে যে বা যাহারা বাস করেন সকলেই সিলেটের সৌন্দর্য, কৃষ্টি, লালন করতে হবে।।
আশা করি প্রশাসন ও নাগরিক সচেতনতায়, আগামীর সিলেট হবে হকারমুক্ত ফুটপাত, নতুন করে কোনো চাঁদাবাজ গজাবেনা।।

হবিগঞ্জী সুনামগঞ্জী মৌলভীবাজারী বলে কেউ কেউ সিলেটিদের মধ্যে বিভাজন ধরাতে চায়। এটা বন্ধ করতে হবে। বাংলাদেশের চার জেলা এবং...
11/06/2025

হবিগঞ্জী সুনামগঞ্জী মৌলভীবাজারী বলে কেউ কেউ সিলেটিদের মধ্যে বিভাজন ধরাতে চায়। এটা বন্ধ করতে হবে। বাংলাদেশের চার জেলা এবং ভারতের আট জেলার সবাই সিলেটি। এখানে ভিন্ন সম্বোধন চলবে না।

Address

33 Bexhill Avenue
Toronto, ON
M1L3B5

Website

Alerts

Be the first to know and let us send you an email when Syloti Canadian posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Syloti Canadian:

Shortcuts

Share