The Humansland

The Humansland 👉স্বাধীনতা,সাম্যবাদ,ভ্রাতৃত্ব,কল্যাণ,শান্তি👈
♦️“শান্তির লক্ষ্যে,মুক্তির প্রয়াস“♦️

�পৃথিবী একটি গ্রহ। এই গ্রহের প্রাণ হলো প্রাণী। কিন্তু এই প্রাণীর মাঝে জীব ও উদ্ভিদ বসবাস করে। তবে জীব জগতের মধ্যে মানব জাতি শ্রেষ্ট। পৃথিবীর কোন প্রাণী তার জাতীয়তা রক্ষার জন্য পরীক্ষা দিতে হয় না। একমাত্র প্রাণীকুলের মাঝে মানুষকে মানুষ হওয়ার জন্য পরীক্ষা দিতে হয়।
�প্রবাদ বাক্য-মানুষের সবচেযে বড় আদালত হলো ‘তার বিবেক’। এই বিবেকের দায়িত্ব যারা পালন করেন তারা সেই সাংবাদিক।
�তিনি ১৯৯৯ সাল থেকে বাবার হাত ধরে সাংবাকিতা শুরু করেন। সেই গণমাধ্যম দৈনিক খোলাচিঠি। তারপর বিভিন্ন গণমাধ্যমে অনুসন্ধানী প্রতিবেদন ও ক্রাইম রির্পোটার হিসেবে দায়িত্ব পালন করেন।২০১৪ সালে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) বাংলাদেশের সাংবাদিকতা,গণমাধ্যম ও উন্নয়ন যোগাযোগ সংক্রান্ত প্রশিক্ষণ গ্রহন করেন।
�এদিকে বিভিন্ন সংগঠনের ব্যানারে দূর্নীতি,বাল্যবিবাহ প্রতিরোধ ও মানবাধিকার রক্ষায় কাজ করেন। কবিতা ও রাজনৈতিক কলামের মাধ্যমে লেখনি জগতে আরো সমৃদ্ধতা অর্জন করেন।
�২০০৯ সালে সাংবাদিকতা বিশেষ অবদানে সিবিউস পুরস্কার ও ২০১২ সালে ড. মুমিনুল হক একাডেমি কর্তৃক সাহিত্য পুরস্কার এবং ২০১৬ গ্লোবাল হিউম্যান রাইটস অরগানাইজেন কর্তৃক মানবাধীকার রক্ষায় বিশেষ অবদানের জন্য পুরস্কার গ্রহন করেন।
�সর্বোপরি বাংলাদেশে অবস্থানকালে সৈয়দ মুন্তাছির রিমন একজন মূলধারার অনুসন্ধানী সাংবাদিক ছিলেন। তিনি বর্তমানে প্রবাসী বাংলাদেশী কবি, প্রাবন্ধিক এবং ফ্রান্সে কর্মরত ফ্রি ল্যান্স সাংবাদিক। তিনি প্রবাসী জীবনে সাহিত্যচর্চা, সমাজবাস্তবতা এবং নারীদের অধিকার ও বঞ্চনা নিয়ে নিয়মিত লেখালেখি করেন।
�সৈয়দ মুন্তাছির রিমন এর উল্লেখযোগ্য সাহিত্যকর্ম ও কিছু কবিতা:
আধুনিক নারী: তার বহুল পরিচিত একটি কবিতা। এই কবিতায় তিনি সমাজের তথাকথিত আধুনিকতা বনাম চিরাচরিত মাতৃত্ব ও নৈতিক মূল্যবোধের একটি তুলনামূলক চিত্র তুলে ধরেছেন।
কবিতার প্রসব বেদনা: এটি দৈনিক যুগান্তর-এর সাহিত্য পাতায় প্রকাশিত তার অন্যতম একটি কবিতা।
পিলখানার বীরত্ব: এই কবিতাটি ২০০৯ সালে বিজয় দিবসে ‘নবাঙ্কুর‘ সাহিত্য পত্রিকায় প্রকাশিত হয়।
স্মৃতির মেলায় নন্দীনি: এটি তার লেখা একটি রোমান্টিক ও শৈশব-স্মৃতিমূলক বিশেষ রচনা বা ধারাবাহিক গদ্য।
স্বাধীনতার পাল:কবিতাটি দেশপ্রেমের এক অনবদ্য প্রয়াস। দৈনিক যুগান্তর-পত্রিকায় প্রকাশিত হয়।
�সামাজিক ও সাংস্কৃতিক অবদান: সিলেট বিভাগ উন্নয়ন সংস্থার প্রতিষ্টাতা সাংগঠনিক সম্পাদক ও মৌলভীবাজার জেলা উন্নয়ন সংগ্রাম পরিষদ এর প্রতিষ্টাতা সভাপতির পদে দায়িত্ব পালন করেন।
স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র 'পরিচয়': ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে বীরাঙ্গনা নারীদের আত্মত্যাগ ও শ্রদ্ধা জানিয়ে নির্মিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র 'পরিচয়'-এর নেপথ্য ভাবনার সাথে তিনি যুক্ত ছিলেন। এটি ফ্রান্সের প্যারিসে প্রদর্শিত হয়।
প্রবন্ধ ও সাংবাদিকতা: তিনি ফ্রান্সের প্যারিস থেকে বিভিন্ন অনলাইন পোর্টাল ও দৈনিক পত্রিকায় বিশেষ প্রতিনিধি হিসেবে কাজ করেন। সমসাময়িক রাজনীতি, নারীর সামাজিক অবস্থান, আন্তর্জাতিক নারী দিবস, সাংবাদিক ড্যানিয়েল পার্লকে নিয়ে এক অনবদ্য প্রবন্ধ এবং ফরাসি ইতিহাস-ঐতিহ্য নিয়ে তার বেশ কিছু বিশ্লেষণধর্মী প্রবন্ধ রয়েছে।

পৃথিবীতে মানব জীবনে সফলতা অর্জিত হয় তার নিজস্ব চিন্তার প্রতিফলন এবং অপর দিকে ব্যর্থতার কারাগার আছন্ন করে তারই পরিবেশ ও ন...
20/10/2026

পৃথিবীতে মানব জীবনে সফলতা অর্জিত হয় তার নিজস্ব চিন্তার প্রতিফলন এবং অপর দিকে ব্যর্থতার কারাগার আছন্ন করে তারই পরিবেশ ও নিজস্ব অনীহা অবহেলা।
জনকঃ সৈয়দ মুন্তাছির রিমন।

ঢাকা থেকে প্যারিসবিপ্লবের শেষ পরিভাষাআমরা যারা বিপ্লবের চেতনায় রাষ্ট্রের স্বাধীনতা ও জনগণের মৌলিক অধিকার রক্ষায় আন্দোলন ...
19/10/2026

ঢাকা থেকে প্যারিস
বিপ্লবের শেষ পরিভাষা
আমরা যারা বিপ্লবের চেতনায় রাষ্ট্রের স্বাধীনতা ও জনগণের মৌলিক অধিকার রক্ষায় আন্দোলন সংগ্রাম করেছি। তারা সকল তার রাজস্বাক্ষী। ২০২৬ সালের ১৭ অক্টোবর প্যারিসের কর্মব্যস্তার সকাল। আগের দিন নিউজ মিডিয়া আর সোস্যাল মিডিয়া সত্য মিথ্যার ছদ্মাবরনে জানা ছিল ১৭ নভেম্বর প্যারিসের সকালের সূর্যোদ্বয় আন্দোলনে জনসমাগমে জনসমুদ্র হবে।
জনকঃ সৈয়দ মুন্তাছির রিমন।
আসছে

জীবন! জীবন চক্রে বড় অদ্ভুত। জীবন বাস্তবতায় সময় এমন পরিস্থিতি ও কিনারায় মন মস্তিষ্ক নিয়ে যাবে। যেখানে লক্ষ কোটি মানুষের ভ...
16/10/2026

জীবন! জীবন চক্রে বড় অদ্ভুত। জীবন বাস্তবতায় সময় এমন পরিস্থিতি ও কিনারায় মন মস্তিষ্ক নিয়ে যাবে। যেখানে লক্ষ কোটি মানুষের ভীড়ে নিজেকে একা লাগবে। কখনো ফেলে আসা অতীতের ভুল শুদ্ধের হিস্যা কিংবা ভুল মানুষ গুলোর স্বার্থবাদী আচরণ হৃদয়ে রক্তক্ষরণ হবে।
এতো মানুষ, এতো দর্শন, এতো আইন আদালত ও মানবিক সাইনবোর্ডের ভীরে বৈচিত্র্যময়ে বৈষম্যে মানুষ হয়ে মানুষ ঢুকানোর কৌশল দেখে মানব সত্না একাকীত্ব খোঁজে নিবে।
মানুষের বাচ্চা মানুষ হয় না জেনে গেলে মানুষ কঠিন হয়ে যায়।
জনকঃ সৈয়দ মুন্তাছির রিমন।

https://www.jugantor.com/literature/525804
14/10/2026

https://www.jugantor.com/literature/525804

কখন করবে ঘায়েল? দেখিনি পিতামহকে জন্মের পর হারিয়ে ফেলি ৭১-এর স্বাধীনতা যুদ্ধে শকুনেরা করে ক্ষত-বিক্ষত তার দেহ ফে....

https://www.patakuri.com/18519/
14/10/2026

https://www.patakuri.com/18519/

হোসাইন আহমদ॥ “মাদক নিয়ন্ত্রণ ও অসামাজিক কার্যকলাপ প্রতিরোধে” মৌলভীবাজার যুব সংস্থার উদ্যোগে ১৬ ফেব্রুয়ারি বৃহ....

হাদী কে?আমাদের পূর্বপুরুষের
14/10/2026

হাদী কে?
আমাদের পূর্বপুরুষের

রাষ্ট্র যদি মানব দেহের তুল্য হয় তাহলে মাথা জাতির কোন শ্রেণীর মানুষ। আর মেরুদণ্ড কারা বহন করে। রাষ্ট্রের দৃষ্টি সার্বজনিন...
10/10/2026

রাষ্ট্র যদি মানব দেহের তুল্য হয় তাহলে মাথা জাতির কোন শ্রেণীর মানুষ। আর মেরুদণ্ড কারা বহন করে। রাষ্ট্রের দৃষ্টি সার্বজনিন। কিন্তু তার জণগনের আচরণ, চেতনা, জ্ঞান একই নয়। তাই রাষ্ট্র কখনো জনগণকে সমান মুল্যায়ন করতে পারবে না। তবে জনগণের মৌলিক অধিকার রক্ষায় সচেষ্ট। আর যখন রাষ্ট্রের মগজে পচন ধরে মেরুদণ্ড রক্ষায় ব্যর্থ হয়। তখন রাষ্ট্র তার স্বাধীনতা ও সার্বভৌমত্ব বিসর্জন দিতে বেশি সময় লাগে না।
জনকঃ সৈয়দ মুন্তাছির Syed Muntasir Rimon।

পৃথিবীর নিয়মতান্ত্রিক সৃষ্টির চক্রাকারে প্রাণীকুলেরশুয়োরের বাচ্চা যেমন কাদায় গড়াগড়ি করেও নিজেকে পরিষ্কার মনে করে, তেমনি...
01/10/2026

পৃথিবীর নিয়মতান্ত্রিক সৃষ্টির চক্রাকারে প্রাণীকুলের
শুয়োরের বাচ্চা যেমন কাদায় গড়াগড়ি করেও নিজেকে পরিষ্কার মনে করে, তেমনি চরিত্রহীন, সুবিধাবাদী মানুষের বাচ্চা গুলো শত অপরাধ করার পরেও নিজেদের নির্দোষ মনে করে।

নিশ্চয়তার পান্ডুলিপিআমার হারিয়ে গেছে অকালে নিশ্চয়তার পান্ডুলিপি। আমার হয়তো আর বাড়ী ফেরা হবে না। আজ আর তেমন বাড়ী ফেরার তা...
20/09/2026

নিশ্চয়তার পান্ডুলিপি
আমার হারিয়ে গেছে অকালে নিশ্চয়তার পান্ডুলিপি। আমার হয়তো আর বাড়ী ফেরা হবে না। আজ আর তেমন বাড়ী ফেরার তাগিদও নেই। পৃথিবীর হিংস্র মনোভাব আর বিষাক্ত বাস্তবতার কাছে মানুষ আর মনুষ্যত্ব বার বার পরাজিত হয়েছিল ক্ষণিক। এই ক্ষণিক সময় সম্মুখ সমরে কেউ নেই। কেউ পাশে থাকাটা অস্বাভাবিক।

Adresse

Plot 649, Nanfumbambi Road, Kikoni
Paris

Notifications

Soyez le premier à savoir et laissez-nous vous envoyer un courriel lorsque The Humansland publie des nouvelles et des promotions. Votre adresse e-mail ne sera pas utilisée à d'autres fins, et vous pouvez vous désabonner à tout moment.

Contacter L'entreprise

Envoyer un message à The Humansland:

Raccourcis

Partager

Services Informatiques Et électroniques à proximité