17/08/2026
জবা গাছ কিভাবে লাগাবেন?
বর্ষায় জবা গাছ কেনা বন্ধ করুন। অক্টোবর থেকে আবার জবা গাছ লাগাবেন। অনেকেই নেট পট খুলতে গিয়ে গাছ মেরে ফেলছেন। পদ্ধতিতে গলদ থাকছে।
জলের বালতিতে গাছ ডুবিয়ে বা জলে থুপিয়ে থুপিয়ে মাটি গলিয়ে ফেলুন। এরপর সেই গাছ 15 -30 মিনিট এন্টি ফাংগাল এর জলে (গোড়া টা) ডুবিয়ে রাখুন। তারপর সেই গাছ লাগান। এরপর অগ্র মুকুল আর একটি পাতা বাদে সব পাতা কেটে ফেলে দিন।
আমার মতে বালির পরিবর্তে সিন্ডার ব্যবহার করুন। 30% সিন্ডার, 30% ভার্মি কম্পোস্ট বা গোবর সার, 40% মাটি মিশিয়ে গাছ লাগান। সঙ্গে এক মুঠো নিম খোল দিন।
গাছের নতুন পাতা আসলে তবেই খাবার দেবেন। এই পদ্ধতিতে গাছ লাগলে গাছ মরতে পারে না। আর গাছ বৃষ্টি তে ভেজাবেন না। মাটিতে বেশি জল দেবেন না।