09/10/2026
“নতুন page খুলেছেন?
এখনই Post করা শুরু করবেন না। আগে এই ১২টা কাজ করে Page-টাকে Business-ready করুন।”
নতুন page খুলে প্রথম কাজ Post করা নয়।প্রথম কাজ হলো Page-টাকে Business হিসেবে দাঁড় করানো।
অনেক উদ্যোক্তা Page খুলেই Logo, একটা Cover Photo আর কয়েকটা Product Post দিয়ে শুরু করেন।
তারপর অপেক্ষা করেন,
Reach আসবে।
Follower আসবে।
Customer আসবে।
কিন্তু Page আসলে Business-এর জন্য প্রস্তুতই করা হয়নি।একটা page শুধু একটা Social Media Profile নয়।
এটা আপনার Digital Shopfront।তাই নতুন Page খুললে আমি সাধারণত কাজগুলো কয়েকটি ধাপে দেখি।
STEP 1: BUSINESS FOUNDATION
১. Brand Identity ঠিক করুন
নাম, Logo, Username, Profile Image, Brand Colour এবং Visual Style যেন একে অপরের সঙ্গে Consistent হয়।
Logo শুধু সুন্দর একটা ছবি নয়।দীর্ঘমেয়াদে Brand Recognition-এর একটি Asset।
২. Cover Photo/Video ঠিক করুন
এক নজরে মানুষ যেন বুঝতে পারে,
আপনি কী করেন,
কী বিক্রি করেন,
কাদের জন্য করেন।
Cover শুধু Decoration নয়।এটা আপনার প্রথম Communication Space।
৩. Page Information সম্পূর্ণ করুন
About, Category, Description, Contact Information, Location, Website, Business Hours, Service/Product Information যেগুলো আপনার Business-এর জন্য প্রযোজ্য, সেগুলো ঠিকভাবে দিন।
একজন Customer যেন আপনার Page দেখে প্রয়োজনীয় Basic Information পেতে পারে।
৪. Customer Contact System তৈরি করুন
Messenger ঠিকভাবে Configure করুন।প্রয়োজনে WhatsApp যুক্ত করুন।Instant/Automated Response সেট করুন।
Customer কীভাবে প্রশ্ন করবে এবং আপনি কীভাবে Reply করবেন, সেটাও Business System-এর অংশ।
৫. Service/Product Presentation তৈরি করুন
শুধু “আমরা ভালো Product দিই” লিখলে হবে না।
কী Product?
কার জন্য?
কী Problem Solve করে?
কেন আপনার কাছ থেকে কিনবে?
Price/Offer কী?
Delivery/Payment কীভাবে?
এসব পরিষ্কার করার মতো Content তৈরি করুন।
STEP 2: CONTENT FOUNDATION
৬. Page খালি রাখবেন না, আবার Random Post-ও দেবেন না
নতুন Page খুলেই দিনে ৫টা পোস্ট দিয়ে Content ভরিয়ে ফেলার দরকার নেই।
আগে Content Pillar ঠিক করুন।
যেমন:
Product
Education
Problem-Solution
Brand Story
Customer Experience
FAQ
Review
Behind the Scene
তারপর নিয়মিত Content Publish করুন।
Consistency দরকার, Content Dumping নয়।
৭. প্রথম Content দিয়েই Sales চাইবেন না
নতুন Page-এর প্রথম কাজ Customer-কে আপনার Brand চিনানো।আপনার Content দেখে মানুষ যেন বুঝতে পারে,
“এই Page কেন Follow করবো?”
শুধু Product, Price আর “Inbox করুন” দিয়ে Page চালালে Brand তৈরি হয় না।
STEP 3: AUDIENCE & TRUST
৮. Friend Invite করতে পারেন, কিন্তু Random Audience জমাবেন না।
পরিচিত Relevant মানুষকে ধীরে ধীরে Invite করুন।
কিন্তু শুধু Page-এর সংখ্যা বাড়ানোর জন্য সবাইকে এনে ফেলবেন না।আপনার দরকার Relevant Audience, শুধু বড় Follower Count নয়।
৯. Review ও Social Proof তৈরি করুন
প্রথম Customer থেকে Feedback নিন।Real Review সংগ্রহ করুন।Customer Experience নিয়ে Content তৈরি করুন।
কারণ নতুন Customer আপনার কথা যতটা বিশ্বাস করবে, অন্য Customer-এর সত্যিকারের অভিজ্ঞতা অনেক সময় তার চেয়েও বেশি বিশ্বাসযোগ্য হয়।
১০. Brand Community থাকলে সেটার উদ্দেশ্য পরিষ্কার রাখুন
Group খুলবেন শুধু Like, Comment বা Link Exchange করার জন্য নয়।
Group হলে সেখানে Customer Education, Support, Discussion, Feedback এবং Community Building-এর উদ্দেশ্য থাকতে হবে।
STEP 4: DISTRIBUTION
১১. আগে Content বুঝুন, তারপর Ads/Boost
নতুন Page খুলেই টাকা দিয়ে Boost শুরু করার কোনো বাধ্যবাধকতা নেই।
- আগে Page Foundation ঠিক করুন।
- Content তৈরি করুন।
- Audience-এর Response দেখুন।
- কোন Content কাজ করছে সেটা বুঝুন।
- তারপর Business Objective অনুযায়ী
- Paid Distribution ব্যবহার করুন।
Boost কোনো Magic Button নয়।
ভালো Content + সঠিক Audience + সঠিক Objective + সঠিক Distribution = ভালো Marketing।
১২. Live, Video, Educational Content এবং Product Content-এর Mix রাখুন
শুধু Static Product Image দিয়ে Page চালানোর দিন অনেক আগেই বদলে গেছে।
আপনার Business অনুযায়ী Video, Live, Demonstration, FAQ, Review, Educational Content এবং Product Storytelling-এর Mix তৈরি করুন।
আর একটা গুরুত্বপূর্ণ কথা।
page আপনার পুরো Business নয়।
Page আপনার Digital Presence-এর একটি গুরুত্বপূর্ণ অংশ।
আপনার Brand Name, Logo, Domain, Website, Customer Database, Content Asset, Customer Relationship এবং নিজের Business System, সবকিছুর ওপর কাজ করুন।
কারণ Platform আপনার নয়।আপনার Brand আপনার।
আজ Facebook আছে, কাল Platform-এর নিয়ম বদলাতে পারে।তাই এমন Business Asset তৈরি করুন, যেগুলো Platform বদলালেও আপনার সঙ্গে থাকবে।
নতুন Page খুলে তাই প্রথম প্রশ্ন করবেন না,
“কী Post করবো?”
প্রথম প্রশ্ন করুন,
“এই Page-টা কি আমার Business-এর জন্য যথেষ্ট প্রস্তুত?”
কারণ,
Page খুলে Post করা সহজ।
একটা Business-ready Page তৈরি করাই আসল কাজ।