12/13/2021
আপনি অনলাইনে E-commerce, F-commerce ব্যাবসা করতে চান বা করছেন তাহলে আপনার জন্য প্রোডাক্ট এর ছবির ডিজাইন খুবই জরুরি, Canva দিয়ে সহজেই প্রোডাক্টসের ছবির ডিজাইন করতে পারবেন ইচ্ছেমত, আপনার অনলাইনে শপের ফেইসবুক পেজ বা ওয়েবসাইটের জন্য লগো, কাভার ফটো অবশ্যই লাগবে,Canva থেকে সহজেই সেগুলোও ডিজাইন করে নিতে পারবেন একদম ফ্রি।
Canva এ্যাপ দিয়ে পেইজ লগো,ফেইসবুক পোস্ট ফটো ডিজাইন,স্লাইড ভিডিও, কাভার ফটো,ফেইসবুক স্টোরি ফটো ডিজাইন সহ আরো অনেক ধরনের কাজ আছে করতে পারবেন একদম ফ্রি। canva apps এ কাজ করা খুবই সহজ, তাদের মোবাইল apps দিয়েই করতে পারবেন ,পিসি দিয়েও করতে পারেন।
এছাড়া যারা ইউটিউবার তাদের ভিডিও আপলোড করার জন্য Thumbnail প্রয়োজন, ইউটিউব ভিডিওর জন্য Youtube Thumbnail অত্যান্ত গুরুত্বপূর্ণ, Canva থেকে সহজেই Thumbnail তৈরি করা যায়, ইউটিউব Thumbnail সাইজ অনুযায়ী Template দেওয়া আছে শুধু ছবি বা লিখা বসিয়ে সহজেই তৈরি করতে পারবেন সুন্দর একটি ডিজাইন।
ইদানিং অনেকেই ফেইসবুকের পাশাপাশি ইন্সটাগ্রামেও বেশ জনপ্রিয় হয়ে উঠতে চান, তরুন তরুণীদের কাছে ইন্সটাগ্রাম দিন দিন বেশ জনপ্রিয় হয়ে উঠছে, ইনস্টাগ্রাম যেহেতু ভিডিও এবং ছবি শেয়ারিং স্যোসাল নেটওয়ার্ক তার মানে একটি ভালো মানের ডিজাইন করা ছবি সবার দৃষ্টি আকর্ষণ করে সহজেই,Canva দিয়ে সহজেই অল্প সময়ে Instagram পোস্টের জন্য ডিজাইন তৈরি করতে পারবেন।
এছাড়া পার্সোনাল কার্ড,ইনভাইটেশন কার্ড, পোস্টার, বিজনেস কার্ড, প্রেজেন্টেশন ডিজাইন,সিভি ডিজাইন সহ আরো অনেক ধরনের আকর্ষণীয় ডিজাইন canva দিয়ে তৈরি করতে পারবেন। Canva দিয়ে প্রফেশনাল ডিজাইন করা খুবই সহজ ।
ছবির ডিজাইন করতে সমস্যার সম্মুখীন হলে ইউটিউবে সার্চ করলে canva ডিজাইনের উপর আমাদের Canva Ninja course এ অনেক ভিডিও পাবেন সেখান থেকে ধারনা নিতে পারেন।
এনরোল করতে আমাদের পেইজে ইনবক্স করুন।