08/19/2026
আমরা মানুষ গুলো বড্ড অদ্ভুত!
অসম্ভবের প্রতি হৃদয়ের কোন এক কোণে কি'যে এক অদ্ভুত মায়া লুকিয়ে রাখি যা আমরা কখনো ভাষায় প্রকাশ করতে পারি না ।
কত স্বপ্ন দেখি, স্বপ্নের পিছনে বারবার ছুটে চলি কিন্তু সব স্বপ্ন যে আর পূরণ হয় না!
কারো স্বপ্ন পূর্ণতা পায়, কারো স্বপ্ন শূন্যতায় হারিয়ে যায়।
কিছু স্বপ্ন অসম্ভব জেনেও বারবার প্রার্থনা করি একটু ছুয়ে দেখার আশায়!
আর এই অদ্ভুত সাহস আমাদের ভেতর থেকে শক্ত করে, প্রকৃত মানুষ হিসেবে গড়ে তোলে...!!