15/01/2026
Konami বারবার নোটিস দিচ্ছে যে ping বা নেট স্মুথ করার জন্য কোনো ধরনের থার্ড-পার্টি অ্যাপ ব্যবহার করা যাবে না। এখন যারা এসব অ্যাপ ব্যবহার করেছে, তাদেরকে এক এক করে ব্যান করা হচ্ছে—তাই সবাই সাবধান থাকুন ✅
🚫 3rd party game booster বা VPN গেমের জন্য restricted।
অনেকে বলছে কয়েনের কারণে ব্যান দিচ্ছে। কিন্তু কয়েনের জন্য ব্যান দেওয়ার কথা না—কয়েনে সমস্যা হলে সাধারণত কয়েন মাইনাস করে দেয়।
আবার এমন অনেক প্লেয়ার আছে যারা কখনো কয়েন কেনেনি, তারাও ব্যান খেয়েছে।
এ কারণে ধারণা করা হচ্ছে, VPN বা কোনো থার্ড-পার্টি অ্যাপের নেটওয়ার্ক/IP address এর সমস্যার জন্যই মূলত ব্যান হচ্ছে।
এক ভাই মেসেজ দিয়েছে—তিনি শুধু নিজের কার্ড দিয়ে কয়েন কিনতেন, তবুও নাকি তিনিও ব্যান খেয়েছেন।