24/04/2024
! একজন IT প্রফেশনালের জীবনী !
১. অফিসে যাবার নির্দিষ্ট টাইম আছে, বাসায় ফেরার টাইম অনিশ্চিত |
২. অফিস থেকে বাসায় ফেরার সময় মাঝপথে ফোন || ভাইয়া, লিঙ্ক ডাউন/সার্ভার ডাউন/সার্ভিস ডাউন,MD স্যারের আউটলুকে ইমেইল যাচ্ছে না !
৩. ফোনে ইন্সট্রাকশন দিয়ে UP বা ঠিক করাইতে না পারলে, আবার উল্টা অফিসে দৌড়
৪. বাসায় ফিরে গেট বন্ধ, দারোয়ান ঘুমাচ্ছে | দারোয়ান না থাকলে বাড়িওয়ালার নানান কথা !
যদি আপনার নিজের বাড়িও হয়,বাবা মায়ের বক্তব্য "কম্পিউটার ইঞ্জিনিয়ার হয়ে ভালো জব করবি, এই তোর ভালো জব"?? এত রাত পর্যন্ত কিসের অফিস তোর ?
০৫. বাসায় ঢুকে,
ব্যাচেলর হলে: রুমমেটের চিরকুটের ভয় , " ভাইজান, বাসা খোঁজেন"||
আর,
Married হলে: বৌয়ের চিরকুটের ভয় ~ "অনেক সহ্য করেছি, আর পারলাম না, বাচ্চা কাচ্চা নিয়ে মায়ের বাড়িতে যাচ্ছি, ডিভোর্স লেটার ডাকযোগে পাঠিয়ে দিবো, ভালো থেকো"
০৬. PING ,TELNET ,SSH ,Remote Desktop , VPN-Client,VNC-Viewer,TeamViewer,Winbox নিত্য রাতেই বালিশের পাশেই ল্যাপটপের মধ্যে কিচির মিচির করে | মনে হয় আপনি ঘুমাইলে ওদের হিংসা হয় !!
০৭.Friday স্যাটারডে বা day-off কি জিনিস সেটা বুজবেন না !
অনেক কষ্টে ছুটি ম্যানেজ করে নীলগিরি বা সেন্টমার্টিন অথবা থাইল্যান্ড/মালয়েশিয়া যাবেন , সাথে ল্যাপটপ আর টেনশন - এই বুঝি অফিস থেকে ফোন এলোরে ? [শান্তিমতো ঘুরতেও পারবেন না ]
০৮. টেকনোলজি বিদ্যুৎ বেগে আপডেট হচ্ছে, নিজেকে আপডেট করতে না পারলে "হয় গেট লস্ট, না হয় ডেস্ক লস্ট" |
০৯. টেকনোলজির সাথে তাল মিলাতে গেলে ,দিন রাত চব্বিশ ঘন্টা পড়লেও মনে হবে আপনি কিছুই জানেন না | না পড়লে মনে হবে "আপনি সবজান্তা শমসের " ...
১০. নেটওয়ার্ক অ্যাডমিন হিসেবে জবে ঢুকেছেন , সিসকো/জুনিপার/মাইক্রোটিক তোে আছেই , সাথে উইন্ডোস সার্ভার,লিনাক্স সার্ভারও ম্যানেজ করতে হবে |
ওরাকল জানেন না কেন, শুধু MySQL হলে চলবে না, MS-SQL শিখে ফেলেন |
ও আচ্ছা ভালো কথা, মিস্টার "X" জব ছেড়ে "Y" কোম্পানিতে যাচ্ছেন ! PostgreSQL কাল থেকে আপনাকে দেখতে হবে | আজ রাতে STUDY করে নিয়েন |
ব্যাপারটা এমন যে ,PostgreSQL কোনো ব্যাপার না , দুই ঘন্টায় শিখে নেয়া যায়. [ বেটার হইতো Mr. X সাহেবের মেমরি টা USB দিয়ে আপনার মাথায় ট্রান্সফার করে নেন . তাহলে দুই মিনিটেই হয়ে যাবে ]
আর MD স্যার নতুন "I-PHONE-মঙ্গোল- ভার্সন - ৯৯.১০ " নিয়ে এসেছেন মঙ্গল গ্রহ থেকে | WIFI কানেক্ট করতে হবে, আপনি সিনিয়র, আপনি যান !
১১. নতুন বিয়ে করলে Honeymoon তোে দূরের কথা MONEY-MOON ও হবে না, কিভাবে শোনেন , স্যালারি রিভিউয়ের সময় HR এর বক্তব্য "IT লোকের তো, সারাদিন কীবোর্ড নিয়ে 'গুতা গুতি' ছাড়া আর কোনো কাজ নাই" |
১২. আপনার ফ্যামিলি যেন একটু ভালো থাকতে পারে, তাদের বর্তমান এবং ভবিষ্যত্বের কথা চিন্তা করে রাত নাই,দিন নাই , নিজেকে technology এর সাথে আপডেট রাখার চেষ্টা করে ইনকাম করছেন যাদের জন্য, তাদের কাছেই আপনি শত্রু হয়ে গেছেন.
কারণ আপনার ছেলে মেয়ে বলছে "বাবা একদম টাইম দেয় না.
"আকডুম/বাকডুমের বাবা কত ভালো, স্কুলে নিয়ে যায় , আবার ফ্রাইডে/স্যাটারডে ঘুরতে নিয়ে যায় | এই তো গতসপ্তাহে দার্জেলিং থেকে ঘুরে আসলো" |
"যাদের জন্য করছেন চুরি, তারাই বলছে চোর"
~~ এত কিছুর পরও আমরা যারা টেকনোলজি নিয়ে কাজ করি, আমার মনে হয আমরা সবাই HAPPY.
এইটার মজাটা আমাদের কাছে অন্যরকম !
**
জীবনে চ্যালেঞ্জ না থাকলে মজা নাই, আর মজা না থাকলে জীবন লবনবিহীন তরকারির মতো | তবে ফ্যামিলিকে টাইম দিতে হবে |
মা বাবা থাকলে তাদের খোঁজখবর নিতে হবে |
বাবা-মা মৃত হলে তাদের জন্য দোআ করতে হবে !
যে কাজই করি না কেন, কাজের প্রতি ভক্তি বা সম্মান থাকতে হবে | আমি যেখান থেকে মাসে মাসে স্যালারি নিচ্ছি ,যেই টাকা দিয়ে আমি ফ্যামিলি চালাচ্ছি, পারলে কলিগ বা বন্ধুদের চা/পান খাওয়াচ্ছি, অসহায় মানুষকে অনেক সময় দুই/এক টাকা দান করছি, রিকশা,CNG/উবারের ভাড়া দিচ্ছি অথবা গাড়ির ড্রাইভারের বেতন দিচ্ছি. ঈদে বাড়ি ফেরার সময় সবার মুখে হাসি ফুটাচ্ছি . সবই কিন্তু আমার স্যালারি থেকে করছি.
একে অপরের কাজের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে, শুদু IT নয়, প্রাইভেট এবং সরকারি সেক্টরেও সকল সেক্শনেই অনেকেই অনেক কষ্ট করেন |
একটু ভেবে দেখুন , অফিসের cleaner/চা বানানোর ছেলেটা থেকে শুরু করে সকল ডিপার্টমেন্টের সবাই কষ্ট করে.. কেউ হয়তো় কম .. কেউ হয়তো বেশি...
HR কেও বুজতে হবে IT এর গুরুত্ব | আবার যারা সরকারি জব করেন তারাও যে সবাই অফিসে গিয়ে শুদু পান চাবান , তাও কিন্তু ঠিক নয় . এমনও সরকারি চাকুরীজীবি আছেন, যারা অফিস ছুটির পরও বাসায় গিয়ে অফিসের অনেক কাজ সামলান !...
পুলিশের মাঝেও আছেন হাজারো ভালো পুলিশ !
ভালো থাকুন.
© from
---পাভেল-
লিনাক্স পাঠশালা লিমিটেড
ঢাকা, বাংলাদেশ !