21/05/2025
📶 আপনার ইন্টারনেট স্লো চলছে? জেনে নিন সাধারণ কিছু কারণ এবং সহজ সমাধান!
প্রিয় গ্রাহক,
আমরা বুঝি, ইন্টারনেট স্লো হলে তা কতোটা বিরক্তিকর হতে পারে। সিটি অনলাইনের পক্ষ থেকে আপনাদের জানাচ্ছি কিছু সাধারণ কারণ এবং বাসায় বসেই আপনি কীভাবে এগুলোর সমাধান করতে পারেন তার সহজ উপায়👇
🔹 ১. রাউটার রিস্টার্ট করুন
👉 অনেক সময় রাউটার দীর্ঘক্ষণ চালু থাকলে এর কার্যকারিতা কমে যেতে পারে।
✅ সমাধান: রাউটার ৫ মিনিট বন্ধ রেখে আবার চালু করুন।
🔹 ২. রাউটারের অবস্থান ঠিক আছে তো?
👉 রাউটার যদি দেয়ালের পাশে বা কোনো বন্ধ জায়গায় থাকে, তাহলে সিগন্যাল দুর্বল হতে পারে।
✅ সমাধান: রাউটারটি ঘরের মাঝখানে এবং একটু ওপরে রাখুন।
🔹 ৩. অনেক বেশি ডিভাইস কানেক্ট করা আছে?
👉 একসাথে অনেক মোবাইল, ল্যাপটপ বা টিভি কানেক্ট থাকলে স্পিড কমে যেতে পারে।
✅ সমাধান: অপ্রয়োজনীয় ডিভাইসগুলো কানেকশন থেকে বিচ্ছিন্ন করুন।
🔹 ৪. ফাইল ডাউনলোড বা আপডেট চলছে কি?
👉 ব্যাকগ্রাউন্ডে Windows Update, Google Drive Sync বা ডাউনলোড চালু থাকলে অন্য ডিভাইসে স্লো লাগতে পারে।
✅ সমাধান: অপ্রয়োজনীয় ব্যাকগ্রাউন্ড অ্যাক্টিভিটি বন্ধ করুন।
🔹 ৫. পুরনো রাউটার ব্যবহার করছেন?
👉 পুরনো রাউটার অনেক সময় আপডেটেড ব্যান্ডউইথ সাপোর্ট করে না।
✅ সমাধান: আপনার বাসার জন্য স্পেস বুঝে ভালো একটি রাউটার ব্যাবহার করুন।
🔹 ৬. আপনার ব্যবহারের সাথে কি ইন্টারনেট স্পিড মেলে?
👉 অনেক গ্রাহক জানেন না, তাদের বাসায় যত ডিভাইস চলছে — সেগুলোর জন্য কত Mbps স্পিড প্রয়োজন।
নীচে একটি সহজ গাইড দেওয়া হলোঃ
📱 মোবাইল (Browsing, Facebook, YouTube 1080p–4K): ৩–৫ Mbps
💻 ল্যাপটপ/পিসি (HD Streaming, Zoom, অফিস কাজ): ৭–১২/১৫ Mbps
📺 Android TV/Smart TV (Netflix, YouTube 1080p–4K): ১০–১৫ Mbps
👨👩👧👦 যদি একসাথে ৫+ ডিভাইস চলে: তাহলে ৩০-৪০ Mbps বা তার বেশি স্পিডের প্যাকেজ দরকার হতে পারে।
✅ সমাধান: আপনার পরিবারের ব্যবহার অনুযায়ী সঠিক প্যাকেজ বেছে নিন। না বুঝলে আমাদের টিম আপনার জন্য পরামর্শ দিতে প্রস্তুত!
সহায়তা প্রয়োজন?
ইনবক্স করুন আমাদের ফেসবুক পেইজে।
🙌 আমরা চাই, আপনি পান দ্রুত, নিরবিচারে ইন্টারনেট ব্যবহারের অভিজ্ঞতা!