10/10/2026
নির্ঘুম রাত, একটা Commercial Video, আর অবশেষে Live Meta Ads Campaign! ❤️
ক্লায়েন্টের কাছ থেকে পেয়েছিলাম শুধু কিছু Raw Images আর একটা Lead Generation Campaign-এর আইডিয়া।
সেখান থেকেই শুরু। প্রথমে পুরো Creative Strategy আর Campaign Planning, তারপর Scriptwriting, Voiceover, AI Commercial Video Production, Editing, Sound Design (SFX) এবং Final Polishing—সবকিছু নিজেই করেছি।
এরপর সেই ভিডিও দিয়ে Facebook ও Instagram-এর জন্য Meta Ads Campaign সেটআপ। অবশেষে আজ বিজ্ঞাপনটা লাইভ করলাম! 🚀
সত্যি বলতে, এই কয়েকটা দিন বেশ চাপের মধ্যে কেটেছে। কখনো একটা সিন ঠিক করতে ঘণ্টার পর ঘণ্টা, কখনো ভিডিওর ছোট্ট একটা ডিটেইল পছন্দ না হওয়ায় আবার নতুন করে কাজ।
কিন্তু আজ যখন নিজের তৈরি কমার্শিয়ালটা লাইভ অ্যাড ক্যাম্পেইনে চলতে দেখলাম, তখন মনে হলো পরিশ্রমটা সার্থক।
আমার কাছে Digital Marketing মানে শুধু Ads Run করা নয়। একটা Business Idea বুঝে সেটাকে Creative Content, Video Marketing এবং সঠিক Advertising Strategy-এর মাধ্যমে বাস্তবে নিয়ে আসাটাই আসল কাজ।
ক্যাম্পেইনের পারফরম্যান্স এখন দেখার অপেক্ষা। তবে Concept থেকে Final Ex*****on পর্যন্ত পুরো জার্নিটা নিজের হাতে সম্পন্ন করার আনন্দটাই আপাতত সবচেয়ে বড় প্রাপ্তি।
প্রতিটা প্রজেক্টই নতুন কিছু শেখায়। আর এমন চ্যালেঞ্জিং কাজগুলোই এই পেশার প্রতি ভালোবাসাটা আরও বাড়িয়ে দেয়। ❤️