Naba Tech Shop

Naba Tech Shop Naba Tech Shop is one of the popular electronics online shop in Bangladesh. This is the official page of Naba Tech Shop.

25/06/2026

নিজস্ব পিসিবি এবং অ্যাপ দিয়ে ESP32 Based Home Automation ডিভাইস

16/06/2026

Freenove এর তৈরী আরেকটি Arduino Projects Kit দেখুন

13/06/2026

আরডুইনোর অফিসিয়াল স্টার্টার কিট বক্সের ভেতর কি কি থাকে?

07/06/2026

ESP8266 Deauther তৈরী করার জন্য কাস্টমাইজড পিসিবি

আজকের এই ঘটনা আমার সারা জীবনের জন্য একটা চরম শিক্ষা হয়ে থাকবে। যারা রেগুলার মেইল চেক করেন না তাদের জন্যও শিক্ষণীয় হবে আশ...
13/05/2026

আজকের এই ঘটনা আমার সারা জীবনের জন্য একটা চরম শিক্ষা হয়ে থাকবে। যারা রেগুলার মেইল চেক করেন না তাদের জন্যও শিক্ষণীয় হবে আশা করছি।
একটু পিছন থেকে বলি। দেশের একটা নামকরা প্রতিষ্ঠানের সাথে আইওটি বেইজড একটা কাজ করছিলাম। যার জন্য আমার খুব ইমার্জেন্সী কিছু পিসিবি প্রিন্ট করানোর প্রয়োজন ছিল। কি করি কি করি ভাবতে ভাবতে সিদ্ধান্ত নিলাম, JLCPCB থেকে সরাসরি নিজে অর্ডার করে DHL এর মাধ্যমে ৫ দিনের মধ্যে নিয়ে আসাবো। মোটামুটি শিপিং চার্জ এবং প্রিন্টিং খরচ নিয়ে যা দেখলাম ১০ হাজার টাকার মতো আসবে। ভাবলাম টাকা যাক তাও খেলা সুন্দর হোক। অর্ডারটা করে ফেলি। কিন্তু এর মধ্যে মনের মধ্যে ভয় যে DHL এর মাধ্যমে পিসিবি গুলো আনালে নির্ঘাত কাস্টমসে আবার নতুন আবদার সামলাতে হবে। কয়েকজন ভাইয়ের সাথে কথা বললাম তারা যা বললো তাতে তো রীতিমত পা কাঁপতেছে। ওরা নাকি মাঝেমধ্যে অর্ডার এমাউন্ট যা তার ডাবল টাকাও কাস্টমস ডিউটি চেয়ে বসে। পরে একটা থার্ড পার্টি এজেন্সীর সাথে কথা বললাম যারা সর্বমোট ১৪ হাজার সামথিং টাকা নিয়ে একদম ৫ দিনের মধ্যে আমাকে ডেলিভার করবে। কাস্টমসের ঝামেলাটা যেহেতু কেমন হবে ধারণা ছিল না তাই ভাবলাম বাড়তি ৪ হাজার গেলে যাক থার্ড পার্টি দিয়েই আনিয়ে ফেলি। সে অনুযায়ী তাদের পেমেন্ট করে দেই শুক্রবারে। এবং আশা করছি কাল বা পরশু পিসিব গুলো পেয়ে যাবো ইনশাআল্লাহ।
এবার বলি মূল ঘটনা। গত বৃহস্পতিবার রাত থেকে আমি হন্যে হয়ে খুঁজতেছিলাম JLCPCB থেকে কিভাবে সহজ তরিকায় এবং কম খরচে পিসিবি গুলো আনানো যায়। অথচ গত বুধবার তারা নিজেরাই আমি অধমকে একটা মেইল করে। তারা নাকি আমার ইউটিউব চ্যানেল ঘাঁটাঘাটি করেছে এবং আমার সাথে কোলাবোরেশন করতে আগ্রহী। প্রায় ৬/৭ দিন আগের সেই মেইল আমি ওপেন করেছি আজকে। মেইলটা দেখার পর আমি এখন বাইরে যাচ্ছি ২০ টাকার বিষ কিনে আনতে। এ অলস জীবন রেখে লাভ কি যে কিনা একটা মেইল চেক করার মতো পরিশ্রম করতে পারে না। JLCPCB তাদের স্পন্সরশিপের নিয়ম অনুযায়ী কিছু সম্মানী এবং ফ্রি অফ কস্টে পিসিবি আমার বাসায় পাঠাবে। এটা নিয়ে আমার যতটা না ভালো লাগছে তার চেয়ে কয়েকগুণ কষ্ট পাচ্ছি আমার সেই ১৪ হাজার টাকার জন্য।
আগামী বইমেলায় একটা বই নিয়ে আসবো, ”মারা খাওয়ার ১০১টি উপায়”। যারা পড়তে চান অগ্রিম বুকিং দিয়ে রাখতে পারেন।

15/03/2026

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে নাবা টেক শপ এর সকল কার্যক্রম ১৬ মার্চ ২০২৬ সোমবার থেকে বন্ধ থাকবে। আজ রবিবার বিকাল ৩টা পর্যন্ত প্রাপ্ত অর্ডার গুলো আমরা কুরিয়ারে দিতে পারবো। এর পরের অর্ডার গুলো ঈদের ছুটির পর কুরিয়ারে দেয়া হবে। ঈদের পর কার্যক্রম কবে থেকে শুরু হবে আমরা পরবর্তীতে জানিয়ে দিবো। আপনাদের সবাইকে পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা। ঈদ মোবারক।

Address

H-212, Dewan Villa, Ekota Residential Area (Gate-1), Uttar Badda
Dhaka
1212

Opening Hours

Monday 09:00 - 20:00
Tuesday 09:00 - 20:00
Wednesday 09:00 - 20:00
Thursday 09:00 - 20:00
Saturday 09:00 - 20:00
Sunday 09:00 - 20:00

Alerts

Be the first to know and let us send you an email when Naba Tech Shop posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Naba Tech Shop:

Share