FIC Technologies

FIC Technologies FIC Technologies is a trusted Internet Service Provider fast, stable, and secure broadband internet services for Bangshal.

We specialize in high-speed fiber optic connectivity, 24/7 customer support to keep you connected at all times.

❤️
01/05/2026

❤️

25/11/2025

"FIC Technologies - আপনার নির্ভরযোগ্য ইন্টারনেট সার্ভিস পার্টনার!"
www.fictechbd.com

প্রিয় গ্রাহক,Cloudflare সার্ভিসে সাম্প্রতিক একটি বড় ধরনের বিঘ্ন ঘটেছিল, যার মূল কারণ ছিল Google Cloud-এর সমস্যা। বর্তম...
18/11/2025

প্রিয় গ্রাহক,
Cloudflare সার্ভিসে সাম্প্রতিক একটি বড় ধরনের বিঘ্ন ঘটেছিল, যার মূল কারণ ছিল Google Cloud-এর সমস্যা। বর্তমানে বেশিরভাগ পরিষেবা স্বাভাবিক হয়ে গেছে, তবে কিছু ফিচারে সাময়িকভাবে সমস্যা থাকতে পারে।

আমরা সম্পূর্ণ সেবা পুনরুদ্ধারের জন্য কাজ করছি—অনুগ্রহ করে কিছুটা সময় দিন।
আপনার ধৈর্য্য ও সহযোগিতার জন্য আন্তরিক ধন্যবাদ।

18/11/2025

যেখানে গতি আর দ্রুত সাপোর্ট সার্ভিসের মান-ই কথা বলে, সেখানে গিফট আর অফারের মোড়কে প্রলোভনের দরকার হয় না।"
ভরসা রাখুন — “FIC Technologies ” এ
আর বেছে নিন সাশ্রয়ী মূল্যে দ্রুতগতির ইন্টারনেট প্যাকেজ!
FIC Technologies এর সুপার ফাস্ট ইন্টারনেট ও দ্রুত কাস্টমার সাপোর্ট—
ফ্রিল্যান্সিং, গেমিং, স্ট্রিমিং ও প্রফেশনাল কাজের জন্য আলটিমেট ডেস্টিনেশন।।
📦 FIC Technologies সেরা প্যাকেজসমূহ:
🔹 20 Mbps – 525 টাকা/মাস
🔹 30 Mbps – 625 টাকা/মাস
🔹 40 Mbps – 725 টাকা/মাস
🔹 50 Mbps – 825 টাকা/মাস
🔹 80 Mbps – 925 টাকা/মাস IPv6)
🔹 100 Mbps – 1000 টাকা/মাস IPv6)

✔ সারাদিন নিরবিচ্ছিন্ন স্পিড
✔ BDIX কানেকশন – YouTube, Facebook ও Gaming-এ আলট্রা ফাস্ট স্পিড
✔ লো ল্যাটেন্সি – ভিডিও কল ও রিমোট কাজের জন্য স্মুথ এক্সপেরিয়েন্স
✔ মাল্টি-ডিভাইস ও ক্লাউড বেইসড কাজের জন্য স্ট্যাবল কানেকশন
📞 সংযোগ নিতে ও বিস্তারিত জানতে এখনই কল করুন:
📱 09643216070 | +8801721685058 |

Help Line : 09643216070 . 01721685058
06/11/2025

Help Line : 09643216070 . 01721685058

অনেকেই মনে করেন—ইন্টারনেট মানে শুধু কেব্‌ল টেনে লাইন দেওয়া, কিন্তু বাস্তবতা তার চেয়েও অনেক বড়, অনেক জটিল। আমি একজন ইন্টা...
20/10/2025

অনেকেই মনে করেন—ইন্টারনেট মানে শুধু কেব্‌ল টেনে লাইন দেওয়া, কিন্তু বাস্তবতা তার চেয়েও অনেক বড়, অনেক জটিল। আমি একজন ইন্টারনেট প্রোভাইডার হিসেবে প্রতিদিন শত শত গ্রাহকের সমস্যার কথা শুনি, আর তার মধ্যে একটা সাধারণ বিষয় হলো—যে কোন ধরণের ইন্টারনেট সমস্যা হলে সবাই দোষ দেয় শুধু “লোকাল আইএসপি”কে!

কিন্তু সত্যিটা হলো—ইন্টারনেট এক ধরনের লাইফ ট্রাফিক সিস্টেম। এই ট্রাফিকের বাঁধা যেকোনো জায়গায় হতে পারে:

সাবমেরিন কেবল ক্ষতিগ্রস্ত হলে

IIG/ITC (আন্তর্জাতিক গেটওয়ে) ডাউন হলে

বড় কোনো CDN যেমন Facebook, Google, YouTube, Amazon বা Akamai-তে সমস্যা হলে

ব্যাংকের সার্ভিস ডাউন হলে

কোনো ওয়েবসাইট বা সার্ভার রক্ষণাবেক্ষণে থাকলে

বড় কোনো ইভেন্টে (যেমন লাইভ ম্যাচ) দেশের ট্রাফিক হঠাৎ বেড়ে গেলে

আন্তর্জাতিক রুটে কনজেশন হলে

DDoS আক্রমণ হলে

—এসব ক্ষেত্রেও গ্রাহকের সংযোগে সমস্যা হয়। কিন্তু সেগুলোর কোনোটাই আমার বা আপনার লোকাল আইএসপি’র হাতে থাকে না। তবুও আমরা বারবার একই কথা শুনি—
👉 “আপনাদের ইন্টারনেট খারাপ!”
👉 “সমস্যা হয়লে আপনাদেরই দায়িত্ব!”
👉 “আমরা টাকা দেই, সার্ভিস দিতে হবে!”

হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন—আপনি টাকা দেন, তাই সার্ভিস পাওয়ার অধিকার আপনার আছে।
কিন্তু প্রশ্ন হলো—যে সমস্যার উৎস আমাদের নেটওয়ার্কে নয়, সেটা সমাধান করার অধিকারও কি আমাদের আছে?

যেমন—

ধরুন ফেসবুক নিজেই ডাউন—এই সমস্যা কি আমি ঠিক করতে পারবো? না।

গুগলের সার্ভার কনজেশন—এটা কি আমার হাতে? না।

আন্তর্জাতিক সাবমেরিন কেবল কাটা—আমি কি গিয়ে সাগরের নিচে কেবল জোড়া লাগাবো? নিশ্চয়ই না।

আমাদের কাজ হলো—আপনার লাইন যেন ঠিক থাকে, নেটওয়ার্ক যেন স্থিতিশীল থাকে আর যত দূর সম্ভব আপনার সুবিধা নিশ্চিত করা। কিন্তু আন্তর্জাতিক বা বৃহৎ নেটওয়ার্ক সমস্যার জন্য লোকাল আইএসপি কখনও দায়ী নয়।

🔴 তাই একটি কথা পরিষ্কার—

> ইন্টারনেট সমস্যা সবসময় লোকাল আইএসপি’র কারণে হয় না।
বিশ্বের যেকোনো জায়গায় ট্রাফিক সমস্যা হলে তার প্রভাব সবার উপরই পড়ে।

যখন সমস্যার মূল কারণ আমাদের হাতে থাকে—তখন আমরা সমাধান দিই, ২৪ ঘণ্টা কাজ করি, সাপোর্ট দেই। কিন্তু সব সমস্যার নিয়ন্ত্রণ আমাদের হাতে নেই—এটুকু বুঝলে ভুল বোঝাবুঝি অনেক কমে যাবে বলে আমি বিশ্বাস করি।

✅ গ্রাহক-প্রোভাইডারের সম্পর্ক অভিযোগে নয়, বোঝাপড়ায় আরও শক্তিশালী হয়।

FIC TECHNOLOGIES

আজকের দিনে ইন্টারনেট আর কেবল বিলাসিতা নয়— এটি হয়ে উঠেছে দৈনন্দিন জীবনের অপরিহার্য অংশ। অফিসের ভার্চুয়াল মিটিং, স্কুলের অ...
08/08/2025

আজকের দিনে ইন্টারনেট আর কেবল বিলাসিতা নয়— এটি হয়ে উঠেছে দৈনন্দিন জীবনের অপরিহার্য অংশ। অফিসের ভার্চুয়াল মিটিং, স্কুলের অনলাইন ক্লাস কিংবা ঘরে বসে বিনোদন উপভোগ— সব ক্ষেত্রেই প্রয়োজন দ্রুত ও নিরবচ্ছিন্ন ইন্টারনেট সংযোগ।

এ জন্য অনেকেই বাসায় ওয়াই-ফাই রাউটার স্থাপন করেন। তবে রাউটার থাকলেও কাঙ্ক্ষিত গতি না পাওয়া এক সাধারণ অভিযোগ।

বিশেষজ্ঞরা বলছেন, এর প্রধান একটি কারণ হলো রাউটারের ভুল অবস্থান।

রাউটার কোথায় রাখা একেবারেই উচিত নয়?

ঘরের কোণে বা বেসমেন্টে

রাউটারের সিগন্যাল চারদিকে সমানভাবে ছড়ালেও কোণায় বা বেসমেন্টে রাখলে তা দেয়ালে আটকে যায় কিংবা বাইরে চলে যায়। এতে ঘরের অন্য অংশে সংযোগ দুর্বল হয়ে পড়ে।

পুরু দেয়াল বা ধাতব জিনিসপত্রের পাশে

কংক্রিটের দেয়াল কিংবা ধাতব আসবাব ওয়াই-ফাই তরঙ্গ শোষণ করে। ফলে ইন্টারনেটের গতি কমে যায়।

ইলেকট্রনিক যন্ত্রপাতির পাশে

মাইক্রোওয়েভ, টিভি বা ব্লুটুথ ডিভাইস রাউটারের তরঙ্গের সঙ্গে সংঘর্ষ ঘটিয়ে সিগন্যাল দুর্বল করে দিতে পারে।

বন্ধ ক্যাবিনেট বা ড্রয়ারের ভিতরে

রাউটারকে দৃষ্টিসীমার বাইরে রাখতে গিয়ে অনেকে সেটি ক্যাবিনেট বা আলমারিতে রাখেন, যা সিগন্যাল ছড়াতে বাধা দেয়।

তাহলে রাউটার কোথায় রাখবেন?

বিশেষজ্ঞদের মতে, রাউটারের জন্য সবচেয়ে উপযুক্ত স্থান হলো—

বাড়ির কেন্দ্রীয় ও খোলা জায়গা

মাটির চেয়ে কিছুটা উঁচু স্থান

এমন জায়গা যেখানে কম বাধা রয়েছে

ঠিক জায়গায় রাউটার স্থাপন করলে শুধু ইন্টারনেট গতি বাড়ে না, বরং পুরো বাসায় সমানভাবে সংযোগ পাওয়া যায়। তাই রাউটারের অবস্থান নিয়ে সচেতন থাকাই হবে স্থিতিশীল ইন্টারনেট ব্যবহারের চাবিকাঠি।

FIC TECHNOLOGIES এর পক্ষ থেকে সকল কে ঈদুল ফিতরের আন্তরিক শুভেচ্ছা। এই পবিত্র ও আনন্দের দিনে আপনাদের জীবনে শান্তি, সুখ ও ...
30/03/2025

FIC TECHNOLOGIES এর পক্ষ থেকে সকল কে ঈদুল ফিতরের আন্তরিক শুভেচ্ছা। এই পবিত্র ও আনন্দের দিনে আপনাদের জীবনে শান্তি, সুখ ও সমৃদ্ধি আসুক—এটাই আমাদের প্রত্যাশা। ঈদ মোবারক!

22/02/2025

সম্মানিত গ্রাহক,
সকলের অবগতির জন্য বিশেষ দৃষ্টি আকর্ষণ করছি। BTRC এর নির্দেশনা মোতাবেক, বাংলাদেশের সকল IIG Operator থেকে ITC Traffic (Indian Bandwidth) ধাপে ধাপে কমানো হচ্ছে যার ফলে চাহিদানুযায়ী বাড়তি ট্রাফিক BSCCL এর দিকে পর্যায়ক্রমে লোড দেওয়া হচ্ছে। যার কারনে আগামী কয়েক দিন সমগ্র বাংলাদেশের ইন্টারনেট ব্যান্ডউইথ সাময়ীকভাবে সমস্যা হবে। পর্যায়ক্রমে সকল ISP ও IIG Operator দের সার্ভিস পূর্বের ন্যায় স্বাভাবিক হতে কয়েক দিন সময় লাগতে পারে।

ধন্যবাদ।

20/11/2024

সম্মানিত গ্রাহক,
আগামী ০১লা এপ্রিল, ২০২৫ তারিখ থেকে যে সকল Wi-Fi রাউটার বাংলাদেশে বাজারজাত করা হবে, সে সকল রাউটারে বাধ্যতামূলকভাবে ২.৪-২.৪৮৩ গিগাহার্জ ও ৫.৭২৫-৫.৮৭৫ গিগাহার্জ উভয় ব্যান্ড সাপোর্ট করতে হবে। যে কোন একটি ব্যান্ড সাপোর্ট করে এরকম Wi-Fi রাউটার বাজারজাত করার অনুমতি প্রদান করা হবে না।
- বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)
অনুগ্রহ করে সিঙ্গেল ব্যান্ড রাউটার কেনা থেকে বিরত থাকুন। Wi-Fi এ সব সময় ভালো স্পিড পেতে ডুয়েল ব্যান্ড সাপোর্টেড রাউটার ব্যবহার করুন।

Address

65/1 No Hazi Abdullah Sarker Lan Bongshal
Dhaka
1100

Opening Hours

Monday 11:00 - 22:00
Tuesday 11:00 - 22:00
Wednesday 11:00 - 22:00
Thursday 11:00 - 22:00
Saturday 11:00 - 22:00
Sunday 11:00 - 17:00

Alerts

Be the first to know and let us send you an email when FIC Technologies posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share