31/05/2026
আজকে কথা বলবো Python in Data Engineering নিয়ে।
অনেকেই Python শেখার সময় শুধু Data Analysis, AI বা Web Development-এর কথা চিন্তা করেন। কিন্তু বাস্তব ইন্ডাস্ট্রিতে Python-এর সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যবহারগুলোর একটি হলো Data Engineering। কারণ কোনো কোম্পানির Data Science, AI, Dashboard বা Business Intelligence সিস্টেম ঠিকভাবে কাজ করতে হলে প্রথমেই দরকার সঠিক ডাটা, সঠিক সময়ে, সঠিক জায়গায় পৌঁছানো। আর এই কাজটাই করেন একজন Data Engineer।
Data Engineering-এ Python ব্যবহার করা হয় বিভিন্ন সোর্স থেকে ডাটা সংগ্রহ করা, ডাটা পরিষ্কার করা, প্রসেস করা, অটোমেটেড Pipeline তৈরি করা এবং সেই ডাটা Database, Data Warehouse বা Cloud Platform-এ পাঠানোর জন্য। ধরুন, কোনো কোম্পানির sales data API থেকে আসছে, customer data database-এ আছে, আবার কিছু report Excel বা CSV ফাইলে আছে। Python দিয়ে এই সব সোর্স থেকে ডাটা এনে clean, transform এবং combine করে final reporting বা machine learning-এর জন্য ready করা যায়।
Python দিয়ে সবচেয়ে বেশি কাজ হয় ETL Pipeline-এ। ETL মানে Extract, Transform, Load। অর্থাৎ প্রথমে ডাটা collect করা, তারপর সেটাকে clean ও transform করা, এরপর database বা warehouse-এ load করা। উদাহরণ হিসেবে, Python দিয়ে API থেকে order data আনা হলো, Pandas দিয়ে missing value remove করা হলো, date format ঠিক করা হলো, duplicate data clean করা হলো, তারপর সেই processed data PostgreSQL, MySQL, BigQuery বা Snowflake-এ পাঠানো হলো। এটাই Data Engineering-এর একটি বাস্তব workflow।
শুধু ছোট ডাটা না, বড় ডাটার ক্ষেত্রেও Python অনেক গুরুত্বপূর্ণ। যখন ডাটা লাখ লাখ বা কোটি কোটি row হয়, তখন PySpark ব্যবহার করে বড় ডাটা process করা হয়। Apache Spark এবং Python একসাথে ব্যবহার করে distributed system-এ দ্রুত ডাটা প্রসেস করা যায়। এজন্য Data Engineering শিখতে চাইলে Python-এর সাথে SQL, Database, PySpark, Airflow, Docker এবং Cloud সম্পর্কে ধারণা থাকা খুব গুরুত্বপূর্ণ।
আজকের দিনে Data Engineer শুধু ডাটা move করেন না, বরং তারা পুরো data system-এর backbone তৈরি করেন। Python দিয়ে automated pipeline, data validation, API integration, log processing, file automation, reporting data preparation — সবকিছু করা যায়। তাই যারা ভবিষ্যতে Data Engineering, Big Data, Cloud Data Platform বা AI/ML Pipeline নিয়ে কাজ করতে চান, তাদের জন্য Python একটি must-have skill।
সহজভাবে বললে Data Analyst ডাটা থেকে insight বের করেন, Data Scientist model তৈরি করে আর Engineer নিশ্চিত করেন যে সেই insight বা model-এর জন্য clean এবং reliable data পাওয়া যাচ্ছে। আর এই পুরো journey-তে Python হলো একজন Data Engineer-এর অন্যতম প্রধান tool।