11/10/2026
গর্বের সাথে ঘোষণা করছি আমাদের আরেকটি আন্তর্জাতিক স্বীকৃতি! 🇧🇩🏆
অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে, The Databiz Software Ltd. আন্তর্জাতিক সংস্থা ASOCIO (Asian-Oceanian Computing Industry Organization) কর্তৃক মর্যাদাপূর্ণ "ASOCIO Global Business Service Award"-এ ভূষিত হয়েছে!
ইন্দোনেশিয়ার জাকার্তায় অনুষ্ঠিত 'ASOCIO Digital & AI Summit 2026'-এ আমাদের এই সম্মাননা প্রদান করা হয়।
এই গৌরবময় অর্জন আমাদের সকল সম্মানিত ক্লায়েন্ট, পার্টনার এবং শুভাকাঙ্ক্ষীদের প্রতি উৎসর্গ করছি। আপনাদের দীর্ঘদিনের আস্থা, অবিচল সমর্থন এবং আমাদের পুরো টিমের অক্লান্ত পরিশ্রমেরই ফসল এই আন্তর্জাতিক স্বীকৃতি।
তথ্যপ্রযুক্তি খাতে বিশ্বমানের সেবা প্রদানে এবং আপনাদের ব্যবসায়িক যাত্রাকে আরও সহজ ও সমৃদ্ধ করতে আমরা সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের ওপর আস্থা রাখার জন্য আপনাদের জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা। ❤️